Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন চীনা প্রতিরক্ষামন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১ ১৬:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১ ১৬:৩২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১ ১৬:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১ ১৬:৩২

    বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

    রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকায় আসা চীনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহে। পরিদর্শনকালে তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে রাখা শোক বইয়ে সই করেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।

    এর আগে আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চীনা প্রতিরক্ষামন্ত্রীকে বহনকারী বিমান। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

    বিভিন্ন সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান উই ফেংহে। বিকেল ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ ছাড়া সেনাপ্রধান আজিজ আহমেদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হতে পারে। সফর শেষে আজই তিনি শ্রীলঙ্কায় কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়বেন।

    কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত বছর নভেম্বর মাসেই নেপাল ও বাংলাদেশ সফরের কথা ছিল চীনের প্রতিরক্ষামন্ত্রীর। সে সময় তিনি নেপাল সফর করলেও বাংলাদেশ সফর স্থগিত হয়। এবার তিনি সেই স্থগিত হওয়া সফরে আসছেন। তাঁর বাংলাদেশ সফর কয়েক ঘণ্টার হলেও শ্রীলঙ্কা সফর প্রায় তিন দিনের। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ২০১৯ সালে চীন সফরকালে প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

    চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক অত্যন্ত জোরালো। বাংলাদেশে সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জামের বেশির ভাগই আসে চীন থেকে। এ সম্পর্ক আরো জোরালো করার আগ্রহ আছে চীনের। অন্যদিকে বাংলাদেশও নির্দিষ্ট কোনো বলয়ে না ঢুকে 'সবার সঙ্গে বন্ধুত্বের' নীতি অনুসরণ করে চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায়। কভিড মহামারির দ্বিতীয় ঢেউয়ের সময় বাংলাদেশ ভ্যাকসিনের জন্য চীনের সহযোগিতা চেয়েছে। চীন প্রাথমিকভাবে পাঁচ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে পাঠানোর আশ্বাস দিয়েছে।

    এর আগে চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সে সময় তিনি উপহার হিসেবে এক লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে এসেছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬