Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানো হচ্ছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১ ১৬:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১ ১৬:২৩

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানো হচ্ছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১ ১৬:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১ ১৬:২৩

    হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানো হচ্ছে

    স্বাস্থ্যমন্ত্রী দেশবাসীকে অভয় দিয়ে বলেছেন, ভারত অক্সিজেন সরবরাহ বন্ধ করলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশের অক্সিজেন ব্যবস্থাপনা অন্য কোনো দেশের ওপর নির্ভর করে না। এই মুহূর্তে দেশে কোনো অক্সিজেন সংকট নেই।

    মন্ত্রী বলেন, ‘লিকুইড অক্সিজেনের তুলনায় গ্যাস অক্সিজেনের উত্পাদনে বাংলাদেশের সক্ষমতা অনেক বেশি। দিনে এখন আড়াই শ টন গ্যাস অক্সিজেন উত্পাদন করা সম্ভব হচ্ছে। আর লিকুইড অক্সিজেন উত্পাদন হয় দেড় থেকে দুই শ টন। দেশের বেসরকারি মেডিক্যাল খাতেও ৪০ থেকে ৫০ টন অক্সিজেন উৎপাদন সক্ষমতা রয়েছে। প্রয়োজনে সেখান থেকেও নেওয়া যাবে। এ ছাড়া আমরা এখন দেশের হাসপাতালগুলোতে স্থাপনের জন্য ছোট ছোট অক্সিজেন প্লান্ট এনে স্থাপনের উদ্যোগ নিয়েছি।’

    বিভিন্ন গণমাধ্যমে দেশে অক্সিজেন সংকট নিয়ে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা বছর ভারত বা অন্য কোনো দেশ থেকে অক্সিজেন আমদানি করার প্রয়োজন পড়েনি। করোনার পিক অবস্থায় ভারত থেকে কিছু অক্সিজেন আমদানি করা হয়েছিল। এখন ভারতের কঠিন সময় যাচ্ছে। তাই হয়তো ভারত অক্সিজেন দেওয়া বন্ধ করেছে।’

    মন্ত্রী বলেন, দেশে বর্তমানে দৈনিক চাহিদা এক থেকে দেড় শ টন মাত্র। চাহিদা দ্বিগুণ হলেও অক্সিজেন সংকট এই মুহূর্তে হবে না। অন্যদিকে হাসপাতালে রোগীর চাপও কমেছে। তবে রোগীর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেলে তখন ভিন্ন চিত্র দেখা দিতে পারে। এ জন্য রোগী যাতে না বাড়ে সেদিকে সবার মনোযোগী হতে হবে।

    টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভারত চুক্তি অনুযায়ী টিকা দিতে না পারলে বা বিলম্বে দিলে সে জন্য সরকার বসে থাকছে না, বরং সরকার চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ভ্যাকসিন উত্পাদনকারী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরালোভাবে চালিয়ে যাচ্ছে।

    জাহিদ মালেক বলেন, দেশে লকডাউন যেভাবে চলছে তাও কাজে লাগছে, বলা চলে লকডাউন থাকায় সংক্রমণ এখন কমে যাচ্ছে। অন্যদিকে লকডাউনের কারণে ছোট ব্যবসায়ীদের বা যারা কাজ করে চলে তাদের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। এ কারণে সরকার স্বাস্থ্যবিধি বজায় রেখে দোকানপাট নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখছে।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ রোধে সব কিছুই স্বাস্থ্য মন্ত্রণালয় করতে পারবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে অসুস্থ মানুষের চিকিৎসা দেওয়া, হাসপাতাল ব্যবস্থাপনা, টিকা দেওয়া, পরীক্ষা করা এবং সংক্রমণ রোধে কী কী করা দরকার সেসব বিষয়ে পরামর্শ দেওয়া। পরিবহন বন্ধ বা নিয়ন্ত্রণ, রাস্তায় মানুষের চলাচল-যাতায়াত, বিমান চালু রাখা বা বন্ধ রাখা, পর্যটন বন্ধ রাখা, দোকানপাট কিভাবে খুলছে না খুলছে সেসব দেখার জন্য আলাদা দায়িত্বশীল মন্ত্রণালয় রয়েছে। সবাই মিলে একযোগে কাজ করেই করোনা থেকে মুক্তি পেতে হবে।

    ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    2. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    3. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    4. সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি
    5. পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা
    6. আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার
    7. বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার
    সর্বশেষ সংবাদ
    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি

    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি

    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা

    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা

    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার

    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার

    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না 
                                                                                          - এমপি মহিত তালুকদার

    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬