Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • করোনা: সাত দিনের বিশেষ সেবা দেবে বাণিজ্য মন্ত্রণালয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১ ১৭:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১ ১৭:১২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    করোনা: সাত দিনের বিশেষ সেবা দেবে বাণিজ্য মন্ত্রণালয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১ ১৭:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১ ১৭:১২

    করোনা: সাত দিনের বিশেষ সেবা দেবে বাণিজ্য মন্ত্রণালয়

    করোনা মহামারির মধ্যে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, পণ্যের সরবরাহ নিশ্চিত করা, রপ্তানি এগিয়ে নেয়াসহ গ্রাহকদের নানা সুবিধা দিতে ৩০শে এপ্রিল থেকে ৬ই মে পর্যন্ত ‘বিশেষ সেবা সপ্তাহ’ পালন করবে বাণিজ্য মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা মহামারিকালে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে অতি প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

    নিত্যপণ্যের সরবরাহ যাতে স্বাভাবিক থাকে, সেজন্য বন্দরগুলোতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

    বিশেষ সেবা সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্য অধিক পরিমাণে জনগণের মধ্যে বিতরণে ব্যবস্থা নেবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্য বরাদ্দের পরিমাণ বাড়িয়ে ট্রাকে করে বিক্রয় কাজের পরিধিও বাড়ানো হবে। এ সময় করোনাভাইরাসের বিস্তার রোধে টিসিবির পণ্যবাহী গাড়ি থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে।

    নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহ, ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রয় এবং মূল্য স্থিতিশীল রাখতে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সারা দেশে সাতদিন বাজার তদারকি জোরদার করবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে দোকান বা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা টানানোর বিষয়টিও নিশ্চিত করা হবে।

    বাজারে অভিযান পরিচালনার সময়ে হ্যান্ডমাইক দিয়ে করোনা সচেতনতা বাড়ানোর পাশাপাশি পথচারীর মধ্যে মাস্ক বিতরণ করা হবে।

    এই বিশেষ সেবা সপ্তাহে রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে রপ্তানির বিপরীতে ইস্যু করা সব সার্টিফিকেট অব অরিজিন (সিও), জিএসপি, সাপটা, সাফটা, আপটা আবেদনের সেবা দিতে হেল্প ডেস্ক খুলবে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এসময় রপ্তানি বিষয়ক যে কোন পরামর্শ দিতেও থাকবে পরামর্শ ডেস্ক।

    যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর সিংগেল প্রসেস প্রক্রিয়ায় কোম্পানি নিবন্ধনে সেবা গ্রহীতাদের অনলাইনে আবেদন পূরণে সহায়তা করবে। দুই দিনের মধ্যে মর্টগেজ নিবন্ধন (অনলাইন) শেষ করে ইমেইলে সার্টিফিকেট পাঠোবে।

    শেয়ার ট্রান্সফার সংক্রান্ত পেন্ডিং রিটার্ন রেকর্ডভুক্ত করতে ক্র্যাশ কর্মসূচি গ্রহণের পাশপাশি দীর্ঘদিনের পেন্ডিং রিটার্ন নিষ্পত্তি করতেও ক্র্যাশ প্রোগ্রাম নেয়া হবে।

    এ ছাড়াও ভিডিও পোর্টাল উন্মুক্ত করার পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সার্টিফাইড কপি দেয়া হবে।

    চলতি মৌসুমে দেশে চায়ের উৎপাদন স্বাভাবিক রাখতে দেশের সব চা বাগানে ভর্তুকি মূল্যে সার বিতরণে সহায়তা দেয়া এবং অনলাইনে চা রপ্তানি সনদ দেয়া অব্যাহত রাখবে বাংলাদেশ চা বোর্ড।

    ৩ মে চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে শুরু হবে ২০২১-২০২২ নিলাম বর্ষের নিলাম। ‘দুটি পাতা একটি কুড়ি’ এবং ‘চা সেবা’ অ্যাপ দুটির মাধ্যমে গ্রাহক পর্যায়ে চা বিষয়ক তথ্য ও প্রযুক্তি সেবা দেয়া হবে।

    চায়ের উৎপাদন স্বাভাবিক রাখতে চা বাগানের মাটি পরীক্ষা, চায়ের নমুনা পরীক্ষা এবং পেষ্টিসাইড অ্যানালাইসিস করে চা উৎপাদন সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হবে।

    প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনসাধারণের প্রত্যাশিত সেবা নিশ্চিত ও নির্বিঘ্ন রাখতে সব মন্ত্রণালয়কে ‘বিশেষ সেবা সপ্তাহ’ পালনের নির্দেশনার আলোকে বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬