Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • খালেদা জিয়ার আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে : আইনমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৪:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৪:৩১

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    খালেদা জিয়ার আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে : আইনমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৪:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৪:৩১

    খালেদা জিয়ার আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে : আইনমন্ত্রী

    আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে করা আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে। আবেদনের গুরুত্ব বিবেচনা করে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে।

    আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, গতকাল রাত ১১টার দিকে আমাদের মন্ত্রণালয়ের সচিবের হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আবেদনটি পৌঁছেছে। আইনি দিক বিশ্লেষণ করে এবং মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আমরা খুব তাড়াতাড়ি এ বিষয়ে সিদ্ধান্ত দেব আশা করছি।

    জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি পাওয়ার পর খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষে এ বিষয়ে মতামত পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখান থেকে এটা যাবে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

    এর আগে বুধবার (৫ মে) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় আবেদনটি দিয়ে যান খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। এর পর সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

    রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এসেছিলেন। তিনি জানিয়েছেন, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা অভিমত দিয়েছেন তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। যদিও আমরা ডাক্তারদের কাছে শুনিনি।

    আবেদনটি ইতিবাচকভাবে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আইনে যে পর্যায়ে আছে, কীভাবে কী করা যেতে পারে সেজন্য আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার চিকিৎসার জন্য সর্বোচ্চ সুযোগ করে দিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী এসব বিষয়ে অত্যন্ত মানবিক।

    এর আগে ৩ মে সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন।

    গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন তার বাসভবন ফিরোজায় আরও ৮ জন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

    পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

    সর্বশেষ সংবাদ
    1. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    2. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    3. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    4. সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি
    5. পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা
    6. আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার
    7. বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার
    সর্বশেষ সংবাদ
    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি

    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি

    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা

    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা

    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার

    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার

    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না 
                                                                                          - এমপি মহিত তালুকদার

    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬