Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ৯ মাসে লক্ষ্যমাত্রার ৫৪% রাজস্ব সংগ্রহ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৯:৪৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৯:৪৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ৯ মাসে লক্ষ্যমাত্রার ৫৪% রাজস্ব সংগ্রহ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৯:৪৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ মে, ২০২১ ১৯:৪৮

    ৯ মাসে লক্ষ্যমাত্রার ৫৪% রাজস্ব সংগ্রহ

    করোনা মহামারির মধ্যেও আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে বেশি রাজস্ব পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানি পর্যায়ে রাজস্ব সংগ্রহ বেড়ে যাওয়ায় মোট রাজস্ব সংগ্রহে ইতিবাচক প্রবৃদ্ধি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এক লাখ ৭৮ হাজার ২৬৩ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে এনবিআর, যা পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার ৫৪ শতাংশ এবং আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৩১ শতাংশ বেশি। 

    বৃহস্পতিবার এনবিআর চলতি অর্থবছরের নয় মাসের রাজস্ব সংগ্রহের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, রাজস্ব আয়ের তিনটি খাতেই আগের বছরের তুলনায় বেশি আদায় হয়েছে। তবে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। চলতি অর্থবছরে এনবিআরকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার। এতে গড়ে প্রতি মাসে সাড়ে ২৭ হাজার কোটি টাকা করে রাজস্ব সংগ্রহের কথা।

    তবে বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব সংগ্রহ টাকার অংকে বেশি হলেও প্রকৃত অর্থে বেশি হচ্ছে না। কারণ মূল্যস্ফীতি ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি যোগ করলে রাজস্ব সংগ্রহে ১৫ শতাংশ প্রবৃদ্ধি হওয়া উচিত। সে তুলনায় অর্ধেক প্রবৃদ্ধি হয়েছে। ফলে এ অবস্থায় খুশি হওয়ার কিছু নেই বলে মনে করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।

    এনবিআরের তথ্য অনুযায়ী, জুলাই থেকে মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি পর্যায়ে নয় মাসে ৫৩ হাজার ৯৮৯ কোটি টাকা, স্থানীয় পর্যায়ে মূসক ও সম্পূরক শুল্ক থেকে ৬৮ হাজার ৪৭০ কোটি টাকা এবং আয়কর ও ভ্রমণ কর থেকে ৫২ হাজার ৮৪৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ২০১৯-২০ অর্থবছরের প্রথম নয় মাসে এনবিআর এক লাখ ৬৬ হাজার ১১৭ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছিলো। সে হিসেবে চলতি অর্থবছরে এ পর্যন্ত রাজস্ব আহরণে ৭ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। 

    এনবিআরের কর্মকর্তারা বলছেন, রাজস্ব সংগ্রহ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরমধ্যে ভ্যাটের রিটার্ন অনলাইনে দাখিল করা, স্থানীয় পর্যায়ে ভ্যাট সংগ্রহ বাড়ানো ও আয়কর বাড়ানো অন্যতম। এছাড়া  করোনা পরিস্থিতি মোকাবেলা করে গত মার্চ পর্যন্ত ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ড ইতিবাচক অবস্থায় ছিলো। স্থানীয় বাজারে চাহিদাও বেড়েছিল, যেকারণে মোট রাজস্ব সংগ্রহ বেড়েছে। আহসান এইচ মনসুর বলেন, রাজস্ব সংগ্রহের যে চিত্র তাতে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ প্রবৃদ্ধির যে হিসাব প্রকাশ করা হচ্ছে তা বাস্তব হলে রাজস্ব সংগ্রহের চিত্র এরকম হত না।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬