Journalbd24.com

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সিটি করপোরেশন হলো বগুড়া   বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শঙ্কা কমাতে বাড়ছে অক্সিজেন উৎপাদন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মে, ২০২১ ১৬:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মে, ২০২১ ১৬:২০

    আরো খবর

    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    শঙ্কা কমাতে বাড়ছে অক্সিজেন উৎপাদন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মে, ২০২১ ১৬:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মে, ২০২১ ১৬:২০

    শঙ্কা কমাতে বাড়ছে অক্সিজেন উৎপাদন

    করোনাভাইরাসের সংক্রমণে দেশে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অর্ধশতের বেশি মানুষ। আক্রান্তদের অনেকেরই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের জরুরি উপাদান অক্সিজেন। রোগী বাড়ায় দেশে বেড়েছে অক্সিজেনের চাহিদা। পাশের দেশ ভারতে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে মানুষ। তাই দেশে অক্সিজেন সংকটের শঙ্কা কমাতে মজুদ রাখা হচ্ছে অক্সিজেন, বাড়ানো হচ্ছে উৎপাদন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে বর্তমানে সাধারণ ও কভিড রোগী মিলিয়ে দৈনিক ৭০-৮০ টন অক্সিজেন প্রয়োজন। করোনার দ্বিতীয় ঢেউয়ে পিক সময়ে অক্সিজেনের চাহিদা ছিল সর্বোচ্চ ২১০ টন। এ মুহূর্তে দেশে দৈনিক অক্সিজেন উৎপাদনের সক্ষমতা রয়েছে ২২০ থেকে ২৩০ টন। তবে আমাদের পাশর্^বর্তী দেশ ভারতে অক্সিজেন সংকটের কারণে বর্তমানে ভয়াবহ অবস্থা চলছে। যে কোনো সময় একই রকম অবস্থা যাতে আমাদের দেশে না হয় সে জন্য সরকারিভাবে আপৎকালীন সময়ের জন্য এ মুহূর্তে দেশে প্রায় ৯০০ টন অক্সিজেন মজুদ রাখা হয়েছে। এর সঙ্গে দেশের অন্যান্য সরকারি হাসপাতালে আরও ৪৫০ টন অক্সিজেন মজুদ রয়েছে। আগামী মাসে একটি বেসরকারি সংস্থা ৪০ টন অক্সিজেন সরবরাহ করবে।

    গতকাল বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত ‘কভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রস্তুতি ও জরুরি অক্সিজেন ব্যবস্থাপনা’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অক্সিজেনের ঊর্ধ্বমুখী চাহিদার কারণে বেশির ভাগ সরবরাহকারী ইতিমধ্যে শিল্প-কারখানায় অক্সিজেন সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। উৎপাদিত অক্সিজেনের সবটুকুই করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোতে দিয়ে দিচ্ছে তারা। হাসপাতাল সূত্র বলছে, গত বছরের তুলনায় এ বছর করোনার সংক্রমণ অনেক বেশি বেড়ে যাওয়ায় এবং নতুন স্ট্রেইনগুলো অতিমাত্রায় সংক্রামক হওয়ায় রোগীদের ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে। অনেকেরই তীব্র শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে। ফলে বেশিসংখ্যক রোগীকে অক্সিজেন দিতে হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘আমরা অক্সিজেন সংকটে পড়িনি। রোগী কমে যাওয়ায় অক্সিজেনের চাহিদা কমেছে। হাসপাতালে তিন শ’র বেশি শয্যা ফাঁকা আছে। এ হাসপাতালে এখন প্রতিদিন প্রায় দুই-তিন হাজার লিটার অক্সিজেন প্রয়োজন হয়। এখন পর্যন্ত চাহিদামাফিক অক্সিজেন পেয়েছি।’ স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনা রোগীদের চিকিৎসায় দেশের হাসপাতালগুলোতে এখন দৈনিক অক্সিজেনের চাহিদা দাঁড়িয়েছে ১৮০ টন। এর মধ্যে বহুজাতিক অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘লিন্ডে বাংলাদেশ’ উৎপাদন ও সরবরাহ করছে ৯০ টন। স্পেক্ট্রা নামের আরেকটি প্রতিষ্ঠান দৈনিক গড়ে সরবরাহ করছে ২৪ দশমিক ৫ টন এবং ইসলাম অক্সিজেন সরবরাহ করছে ৪০ টন। অতিরিক্ত চাহিদা মেটাতে তারা ভারত থেকে অক্সিজেন আমদানি করে। তবে ভারত ২২ এপ্রিল থেকে অক্সিজেন রপ্তানি নিষিদ্ধ করেছে। বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, ২১ এপ্রিলের আগে এক সপ্তাহে ৪৯৮ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এরপর আর অক্সিজেনের চালান আসেনি। তাই পরিস্থিতি সামলাতে অক্সিজেন উৎপাদন বাড়ানোয় জোর দিয়েছে সরকার। এ জন্য প্রতিদিন প্রায় ২৭০ টন অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে।

    বর্তমানে দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন ব্যবস্থাপনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা চিকিৎসায় রোগীর খারাপ অবস্থা হলে অক্সিজেন মূল ভূমিকা পালন করে। এ কারণে অতি দ্রুত দেশের সরকারি ১৩০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করা হয়েছে। এই ১৩০টি হাসপাতালের মাধ্যমে এখন প্রায় ১৬ হাজার শয্যায় অক্সিজেন বেড কভিড রোগীদের চিকিৎসায় কাজ করে যাচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০০টি আইসিইউ বেডে মানুষ এখন কভিড চিকিৎসা নিচ্ছে। শিগগিরই সেখানে আরও ১০০টি আইসিইউ বেড স্থাপন করা হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২
    2. সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ
    3. সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন
    4. শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবী আটক
    5. কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে
    6. পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর
    7. শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২

    বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর গ্রেফতার- ২

    সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন
শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

    সৈয়দপুরে সুবিধাবঞ্চিত ১৭০জন শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ
 পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন

    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত \ অনুপস্থিত ২৮ জন

    শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে
৫ মাদক সেবী আটক

    শিবগঞ্জ ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবী আটক

     কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ
টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

    কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

    পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর

    পোরশায় উদ্ধারকৃত বিষ্ণ মূর্তি জাদুঘরে হস্তান্তর

    শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের
পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮

    শিবগঞ্জে ৯টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের পরীক্ষার্থী ৪ হাজার ১৯ অনুপস্থিত ৪৮

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬