Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রোজিনা কারাগারে, জামিন শুনানি বৃহস্পতিবার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২১ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২১ ১৪:২৮

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    রোজিনা কারাগারে, জামিন শুনানি বৃহস্পতিবার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২১ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০২১ ১৪:২৮

    রোজিনা কারাগারে, জামিন শুনানি বৃহস্পতিবার

    স্বাস্থ্যসেবা বিভাগের নথিপত্রের তথ্য চুরির অভিযোগে হওয়া মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী বৃহস্পতিবার (২০ মে) তাঁর জামিন শুনানি হবে।

    আজ মঙ্গলবার (১৮ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিম এই নির্দেশ দেন।

    এদিন সকাল ৮টায় সাংবাদিক রোজিনাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। পরে শুনানি শেষে ওই আবেদন খারিজ করে দেন আদালত। একই সঙ্গে রোজিনার জামিন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২০ মে) নির্ধারণ করেন আদালত। 

    আদালতে রোজিনা ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সামাজি।

    রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৭ মে বিকেল ২টা ৫৫ মিনিটে আসামি রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের দপ্তরে প্রবেশ করেন। ওই সময় একান্ত সচিব দাপ্তরিক কাজে সচিবের কক্ষে অবস্থান করার সুযোগে আসামি রোজিনা দাপ্তরিক গুরুত্বপূর্ণ কাগজপত্র তাঁর নিজ শরীরের বিভিন্ন স্থানে লুকান। এ ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ছবি তোলার সময় সচিবের দপ্তরে দায়িত্বরত পুলিশ সদস্য মো. মিজানুর রহমান খান বিষয়টি দেখতে পেয়ে আসামি রোজিনাকে বাধা প্রদান করেন এবং তিনি নির্ধারিত কর্মকর্তার অনুপস্থিতিতে কক্ষে কী করছেন জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

    পরবর্তী সময়ে অফিসের অন্য কর্মকর্তা ও স্টাফরা  ঘটনাস্থলে উপস্থিত হয়ে অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম আসামির শরীর তল্লাশি করে তাঁর কাছ থেকে বেশ কিছু গোপনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ডকুমেন্টসের ছবি সংবলিত মোবাইল উদ্ধার করেন।

    আবেদনে আরো উল্লেখ করা হয়, 'আসামিকে জিজ্ঞাসাবাদে সে তার নাম-ঠিকানা প্রকাশ করে। যা যাচাইবাছাইয়ের প্রক্রিয়াধীন। এ অবস্থায় আসামিকে জামিনে মুক্তি দিলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার মূল রহস্য উদঘাটনসহ সরকারি গোপনীয় ডকুমেন্টস নিজ হেফাজতে রাখার বিষয়ে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামির পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাওয়া একান্ত প্রয়োজন।'

    এর আগে আজ মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানা থেকে পুরান ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে।

    গতকাল সোমবার (১৭ মে) সচিবালয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

    পুলিশ জানায়, সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষ থেকে মোবাইল ফোনে ছবি তুলে এবং শরীরে লুকিয়ে নথিপত্রের তথ্য চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টের ৩ ও ৫ ধারায় মামলা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী বাদী হয়ে মামলাটি করেন। রাতে পুলিশ হেফাজতে রোজিনা ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    রোজিনা ইসলামের সহকর্মী ও স্বজনরা বলছেন, দুর্নীতি নিয়ে রিপোর্ট করার কারণে পরিকল্পিতভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে। গতকালই কভিড ভ্যাক্সিন নেওয়া রোজিনাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আটকের প্রতিবাদে গতকাল রাতে শাহবাগ থানার ওসির কক্ষের সামনে অবস্থান নেন সহকর্মী-স্বজনরা। তাঁরা সেখানে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

    সাংবাদিক সংগঠনের নেতা ও মানবাধিকার সংগঠনের নেতারা এ ঘটনার নিন্দা জানিয়ে রোজিনা ইসলামের মুক্তির দাবি করেছেন।

    সর্বশেষ সংবাদ
    1. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    2. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    3. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    4. সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি
    5. পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা
    6. আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার
    7. বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার
    সর্বশেষ সংবাদ
    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি

    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি

    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা

    পার্বতীপুরে বাম্পার ভুট্টা চাষে বৈদেশিক মুদ্রার নতুন সম্ভাবনা

    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার

    আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার

    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না 
                                                                                          - এমপি মহিত তালুকদার

    বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ আমরা পেতাম না - এমপি মহিত তালুকদার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬