Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হওয়ার কোন সম্ভাবনা নেই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মে, ২০২১ ১৬:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মে, ২০২১ ১৬:১৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হওয়ার কোন সম্ভাবনা নেই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মে, ২০২১ ১৬:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মে, ২০২১ ১৬:১৪

    ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হওয়ার কোন সম্ভাবনা নেই

    বাংলাদেশে সঙ্গে ইসরায়েলের কোনরকম কূটনৈতিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

    তিনি বলেছেন, পাসপোর্টের পরিবর্তনটা আন্তর্জাতিক নিয়মের জন্য করা হয়েছে। এতে কোনভাবেই ইসরায়েলের উল্লাসিত হওয়ার সুযোগ নেই। ইসরায়েলের সঙ্গে আমাদের কোন কূটনৈতিক সম্পর্ক নাই, ভবিষ্যতেও কোন সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরায়েল নিষিদ্ধ বা বন্ধ থাকবে। পাশাপাশি ইসরায়েলিদের জন্যও পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা বন্ধ থাকবে।

    সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে রাঙ্গুনিয়া উপজেলার মানুষের জন্য বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রদান (অনলাইনে) শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান আরও সংহত হয়েছে বলে জানান তিনি।

    বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দেওয়া নিয়ে বিদ্যমান জটিলতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ইতিমধ্যে সরকার এ সুবিধাটি উঠিয়ে নিয়েছে। ফলে ইসরায়েল বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন ৷

    তাহলে বাংলাদেশ কি ইসরায়েলের সাথে কোন ধরনের কূটনৈতিক সস্পর্কে জড়াতে চাচ্ছে? এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রথমত পাসপোর্টের এ পরিবর্তনটা আন্তর্জাতিক নিয়মের জন্য করা হয়েছে। তাতে কোনভাবে ইসরায়েলের উল্লাসিত হওয়ার সুযোগ নেই। ইসরায়েলের সাথে আমাদের কোন কূটনৈতিক সম্পর্ক নাই, ভবিষ্যতেও কোন সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই।

    তিনি বলেন, পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরায়েল নিষিদ্ধ বা বন্ধ থাকবে। একই সাথে ইসরায়েলিদের জন্য পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা বন্ধ থাকবে। পৃথিবীর অনেক দেশের ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের নাগরিকরা ইসরায়েল ভ্রমণ করে না, তাদের পাসপোর্ট নিয়ে। কিন্তু পাসপোর্টে সে কথাটি উল্লেখ নাই। আমাদের পাসপোর্টে সে কথাটি উল্লেখ ছিলো। সুতরাং আমাদের যে নীতি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে নীতি, ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে মানবতার বিরুদ্ধে যে অপরাধ নিয়মিতভাবে ইসরায়েল সংঘটিত করে আসছে সেটার বিরুদ্ধে বাংলাদেশের যে অবস্থান। সে অবস্থান একই জায়গায় আছে। বরং সাস্প্রতিক ইসরায়েলের পক্ষ থেকে যেভাবে হামলা পরিচালনা করা হয়েছে। এতে বাংলাদেশের অবস্থান আরও সংহত হয়েছে বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে।

    গতকাল সাংবাদিক রোজিনা ইসলামের জামিন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে বলেন, প্রথমত রোজিনা ইসলাম গতকাল জামিনে মুক্তি পেয়েছে এজন্য সাংবাদিক সমাজের সাথে আমি নিজেও সন্তোষ প্রকাশ করেছি। কিন্তু রোজিনা ইসলামের মুক্তির পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, এতে মনে হচ্ছে রোজিনা ইসলামের মুক্তির পর মির্জা ফখরুল ইসলাম সাহেবসহ বিএনপি খুশি হয়নি। বরং তারা চেয়েছিলো রোজিনা ইসলাম আর কিছুদিন কারাগারে থাক। তাহলে তাদের জন্য যুক্তি করাটা সুবিধা হতো। সেজন্য হয়তো রোজিনার মুক্তিতে তিনি খুশি হতে পারেনি। আমার কাছে তাই মনে হয়েছে।

    বৈশ্বিক মহামারি করোনার মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় বাড়ছে এর কারণ কি জানতে চাইলে তিনি বলেন, করোনা মহামারির মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সঠিকভাবে দেশ পরিচালনা করছেন ৷ তিনি জীবন ও জীবিকা রক্ষা এই দুইটিকে সমন্বয় করে দেশ পরিচালনা করছেন তার বহিঃপ্রকাশ হচ্ছে করোনাকে আমরা অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমাদের মাথাপিছু আয় বেড়েছে সেটা এখন পার্শ্ববর্তী দেশ ভারতকে ছাড়িয়ে গেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও করোনা মহামারির মধ্যে সব কিছুকে সচল রাখা এবং প্রধানমন্ত্রীর জাদুকরী নেতৃত্বের কারণে এটি সম্ভব পর হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬