হাইকোর্টে সাহেদের জামিন আবেদন খারিজ
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
সাহেদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান এবং দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
জানা যায়, গত বছর ২৫ আগস্ট সাহেদ ও পারভেজের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে মামলাটি করেছিলেন সিআইডির পরিদর্শক ইব্রাহীম হোসেন। মামলায় সাহেদ ও পারভেজের বিরুদ্ধে ১১ কোটি ২ লাখ ২৭ হাজার ৮৯৭ টাকা অর্থপাচারের অভিযোগ আনা হয়েছিল।
উল্লেখ্য, এ পর্যন্ত মোহাম্মদ সাহেদ ও সংঘবদ্ধ চক্রের সদস্যদের বিরুদ্ধে ৩০টি মামলার তথ্য পাওয়া গেছে।

অনলাইন ডেস্ক