Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গ্রাহকের কোনও অভিযোগ পেতে চাই না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মে, ২০২১ ১৬:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মে, ২০২১ ১৬:৪৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    গ্রাহকের কোনও অভিযোগ পেতে চাই না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মে, ২০২১ ১৬:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মে, ২০২১ ১৬:৪৩

    গ্রাহকের কোনও অভিযোগ পেতে চাই না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    গ্রাহকদের কাছ থেকে কোনও অভিযোগ পেতে চাই না। গ্রাহকদের সাথে যোগাযোগ বাড়ালে অনেক সমস্যা এমনিতেই সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

    শনিবার আইআইএফসি কর্তৃক ‘গ্রাহক সন্তুষ্টি জরিপের খসড়া প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছে ৮৮ শতাংশ গ্রাহক বিদ্যুৎ সেবায় সন্তুষ্ট।

    প্রতিমন্ত্রী বলেন, শতভাগ গ্রাহককে বিদ্যুৎ সেবায় সন্তুষ্টি করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। আমরা শতভাগ গ্রাহকের সন্তুষ্টি চাই। বিতরণ কোম্পানিগুলোকে গ্রাহকদের সমস্যা ও অভিযোগ যথাযথভাবে সম্মানের সাথে মূল্যায়ন করতে হবে।

    তিনি বলেন, প্রতিটি সংস্থার নিজস্ব মূল্যায়ন থাকা আবশ্যক। সেবা যত দ্রুত অনলাইন বা ডিজিটালাইজড করা যাবে গ্রাহক সেবার মান তত দ্রুত বাড়বে।

    নারায়ণগঞ্জের সদর উপজেলার ৭০০ গ্রাহক ও কুমিল্লার বুড়িচং উপজেলার ৭০০ গ্রাহকের উপর ‘গ্রাহক সন্তুষ্টি জরিপ’ পরিচালনা করা হয়। এতে বিদ্যুৎ সংযোগ, অভিযোগ সেবা, বিলিং ও মিটারিং– এই চারটি বিষয় তুলে আনা হয়। যার মধ্যে আবাসিক গ্রাহক ৭১ শতাংশ এবং বাণিজ্যিক ও অন্যান্য গ্রাহক ২৯ শতাংশ।

    ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর ৩৯ শতাংশ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর ৩৯ শতাংশ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ২২ শতাংশ গ্রাহক এই জরিপে অংশগ্রহণ করেছে। সার্বিকভাবে ৮৮ শতাংশ গ্রাহক বিদ্যুৎ সেবায় সন্তুষ্ট বলে জরিপে উঠে এসেছে। বিদ্যুৎ সংযোগে ৯৪ শতাংশ অভিযোগ সেবায় ৭৭ শতাংশ, বিলিংয়ে ৯৫ শতাংশ ও মিটারিং সেবায় ৮৮ শতাংশ গ্রাহক সন্তুষ্ট।

    জরিপের প্রতিবেদনে বলা হয়েছে ৫২ শতাংশ গ্রাহক বিদ্যুৎ সংযোগের জন্য সরাসরি বিদ্যুৎ অফিসে না যেয়ে কোন না কোন মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন করেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ সময় বলেন, ৫২ শতাংশ গ্রাহক বিদ্যুৎ সংযোগের জন্য কেন মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন করে তা খুঁজে বের করতে হবে।বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো কী সেবা দেয়, কোথায় এই সেবা কিভাবে পাওয়া যাবে বা উদ্দিষ্ট সেবার ফি কত বিষয়গুলো গ্রাহকদের জানানোর উদ্যোগ নিতে হবে। জন-প্রতিনিধিদের সম্পৃক্ত রেখে ব্যাপক প্রচার করা প্রয়োজন।

    ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ অন্যান্য দফতর প্রধানগণ সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬