Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • প্রস্তাবিত বাজেট স্থানীয় শিল্প বিকাশে সহায়ক হবে : আইসিএবি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২১ ১৭:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২১ ১৭:১৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    প্রস্তাবিত বাজেট স্থানীয় শিল্প বিকাশে সহায়ক হবে : আইসিএবি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২১ ১৭:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২১ ১৭:১৬

    প্রস্তাবিত বাজেট স্থানীয় শিল্প বিকাশে সহায়ক হবে : আইসিএবি

    ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী ও দেশীয় শিল্প বিকাশের সহায়ক উল্লেখ করে হিসাববিদদের সংগঠন দি ইন্সটিটিউট অব চাটার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) বলেছে, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে দেশীয় শিল্প বিকাশে যেসব কর সুবিধার প্রস্তাব করা হয়েছে, তাতে স্থানীয় উদ্যোক্তারা শিল্প স্থাপনে আগ্রহী হবেন।

    সংগঠনটি বলছে, করপোরেট করহার হ্রাস করার পাশাপাশি বাজেটে অটোমোবাইল-থ্রি হুইলার এবং ফোর হুইলার উৎপাদনকারী কম্পানিকে শর্ত সাপেক্ষে ১০ থেকে ২০ বছর কর অব্যাহতি এবং হালকা প্রকৌশল শিল্পের পণ্যের উৎপাদনকারী কম্পানিকে শর্ত সাপেক্ষে ১০ বছর মেয়াদি কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করা হয়েছে। এসব উদ্যোগ সময়োপযোগী ও স্থানীয় শিল্প বিকাশে উৎসাহব্যঞ্জক।

    শনিবার (৫ জুন) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আইসিএবি প্রস্তাবিত বাজেটের বিষয়ে এসব প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

    সংবাদ সম্মেলনে সংগঠনের বর্তমান সভাপতি মাহমুদুল হাসান খসরু ও সাবেক সভাপতি হুমায়ুন কবীর বক্তব্য রাখেন। সংগঠনের সহসভাপতি মো. শাহাদাত হোসেন ও কাউন্সিল মেম্বর স্নেহাশীষ বড়ুয়া প্রস্তাবিত বাজেট নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।

    সংগঠনটির মতে জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার একটি সময়োপযোগী ও বড় আকারের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ অর্জন এবং মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশে নিয়ন্ত্রণে রাখতে হলে অর্থনীতির সব ক্ষেত্রে সমন্বিতভাবে উত্তরণ ঘটাতে হবে, যা দূরহ হলেও অসম্ভব নয়। কভিড অতিমারির মধ্যে যেহেতু চলতি অর্থবছর ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, সুতরাং এবারের প্রস্তাবিত প্রবৃদ্ধির অর্জন সম্ভব হবে।

    আইসিএবি নেতৃবৃন্দ বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার (এমএফএস) ওপর কর বাড়ানো হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এমএফএস কম্পানিগুলোর কর হার ৩২ দশমিক ৫০ শতাংশ হতে বৃদ্ধি করে ৩৭ দশমিক ৫০ শতাংশ এবং তালিকা বহির্ভূত হলে ৪০ শতাংশ কর প্রস্তাব করা হয়েছে। কোনো এমএফএস প্রতিষ্ঠান এখন পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়ায় সব এমএফএস প্রতিষ্ঠানকে ৪০ শতাংশ হারে কর দিতে হবে। এমএফএস সেবা ব্যবহারকারিরা যেহেতু দরিদ্র জনগোষ্ঠি, তাই তাদের বাড়তি খরচ গুনতে হবে। নেতৃবৃন্দ এমএফএস এর বাড়তি কর প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান।

    এছাড়া সংগঠনটি ব্যবসা-বাণিজ্য সহজীকরণের জন্য বকেয়া বা অনাদায়ী মূসকের ওপর মাসিক ২ শতাংশের পরিবর্তে ১ শতাংশ করার প্রস্তাবকে অত্যন্ত বাস্তবভিত্তিক বলে উল্লেখ করেছে। পাশাপাশি আইসিএবি নেতৃবৃন্দ তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগের ক্ষেত্রে করছাড়, ক্লাউড সার্ভিস, সিস্টেম ইন্টিগ্রেশন, ই-লার্নিং প্ল্যাটফর্ম, ই-বুক প্রকাশনা, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস এবং আইটি ফ্রিল্যান্সিং সরবরাহকারীদের ২০২৪ সাল পর্যন্ত কর ছাড়ের সুবিধা দেওয়ার প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে। তবে তারা মুনাফার ওপর করহার বাড়ানোর প্রস্তাব পুনঃবিবেচনার দাবি জানিয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬