Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পাল্টে যাচ্ছে উত্তরের কৃষি অর্থনীতি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২১ ১৭:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২১ ১৭:২১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    পাল্টে যাচ্ছে উত্তরের কৃষি অর্থনীতি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২১ ১৭:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২১ ১৭:২১

    পাল্টে যাচ্ছে উত্তরের কৃষি অর্থনীতি

    তিস্তা সেচ প্রকল্পের উন্নয়নে সরকার প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এতে বৈপ্লবিক পরিবর্তন ঘটতে চলেছে দেশের উত্তরাঞ্চলের চাষাবাদে। প্রতি বছর অতিরিক্ত এক হাজার কোটি টাকার ফসল উৎপাদনসহ খরা ও ভূগর্ভস্থ পানির সংকট মোকাবিলায় এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

    প্রসঙ্গত, দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প 'তিস্তা ব্যারাজ প্রকল্পের' প্রায় ৭৪০ কি.মি. সেচ খাল নেটওয়ার্কের মাধ্যমে নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ১২টি উপজেলায় বর্তমানে প্রতি বছর শুস্ক মৌসুমে প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে নিরবচ্ছিন্ন সেচের পানি সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া আমন মৌসুমেও সম্পূরক সেচ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

    তবে সময়ের পরিক্রমায় মাটি দিয়ে বানানো সেচ খালগুলো বিশেষ করে ভাটির দিকে অকার্যকর হয়ে পড়েছে। এতে সেচযোগ্য এলাকা ৮৪ হাজার হেক্টর থেকে প্রায় ৫০ হাজার হেক্টরে নেমে এসেছে। এ অবস্থা থেকে উত্তরণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চাইছে সেচ খালগুলোর ডাইক পুনর্বাসন ও শক্তিশালী করতে। পাশাপাশি আরও প্রায় ১৭ হাজার হেক্টর নতুন এলাকা সেচের আওতায় এনে মোট সেচযোগ্য এলাকাকে প্রায় এক লাখ চার হাজার হেক্টরে উন্নীত করতে। এ জন্য পাউবো একটি প্রকল্প প্রণয়ন করেছে।

    পাউবো সূত্র জানাচ্ছে, এ প্রকল্প বাস্তবায়িত হলে ফসলের নিবিড়তা বাড়বে শতকরা হিসাবে ২৩১ থেকে ২৬৮ ভাগ। এর ফলে প্রতি বছর আরও এক লাখ টন ধান ও পাঁচ লাখ ২৭ হাজার টন খাদ্যশস্য উৎপাদন করা সম্ভব। যার বাজারমূল্য প্রায় এক হাজার কোটি টাকা। এতে কর্মসংস্থান হবে ৮৬ লাখ মানুষের। ইতিবাচক পরিবর্তন আসবে এলাকার পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তরে এবং জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে। আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটবে প্রকল্প এলাকার ৩০ লাখের বেশি মানুষের।

    সম্প্রতি একনেকের বৈঠকে তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার সম্প্রসারণ ও পুনর্বাসন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এ প্রকল্পে মোট ব্যয় হবে এক হাজার ৪৫২ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে চলতি বছর থেকে ২০২৪ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে নীলফামারী সদর, সৈয়দপুর, কিশোরগঞ্জ, ডিমলা ও জলঢাকা; দিনাজপুরের পার্বতীপুর, খানসামা ও চিরিরবন্দর এবং রংপুর সদর, গঙ্গাচড়া, তারাগঞ্জ ও বদরগঞ্জে।

    খলেয়া গঞ্জিপুরের কৃষক আব্দুল মোত্তালেব বলেন, 'তিস্তার সেচ ক্যানালের পানি দিয়া হামরা বোরো আবাদ করছি। এর পরও বৃষ্টি না হইলে ক্যানালের পানি দিয়া আমন লাগামো। সারাবছর হামরা ক্যানালের পানি দিয়াই আবাদ করি। আবাদও ভালো হয়, টাকা খরচও কম। এই ক্যানালের পানি আরও দূরে নিয়া যাওয়ার পাইলে হামরা আরও বেশি বেশি আবাদ করবার পারমো।'

    অপর কৃষক মফিজার রহমান বলেন, ক্যানেলের পানি দিয়ে হাঁস ও মাছ চাষ করছি। ক্যানেল থেকে একবার খামারের পুকুরে পানি দিলে থাকেও অনেক সময়। হাঁস ও মাছ চাষ করে আমার ভাগ্য বদলে গেছে।

    মমিনপুরের বাসিন্দা কৃষক আব্দুর রহিম বলেন, অনেক জায়গায় সেচ ক্যানেল নষ্ট হয়ে গেছে। সেগুলো মেরামত করা দরকার। সারাবছর ক্যানেলগুলোতে যেন পানি থাকে, সে ব্যবস্থার দাবি জানাচ্ছি।

    পাউবো উত্তরাঞ্চলপ্রধান জ্যোতি প্রসাদ ঘোষ সমকালকে বলেন, তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার সম্প্রসারণ ও পুনর্বাসন প্রকল্প বাস্তবায়িত হলে এখানকার কৃষি অর্থনীতি পাল্টে যাবে। এ অঞ্চলে দরিদ্রতা কমবে। মূল পরিকল্পনা অনুসারে তিস্তা ব্যারাজ প্রকল্পের সর্বমোট এলাকা সাড়ে সাত লাখ হেক্টর এবং সেচযোগ্য এলাকা পাঁচ লাখ ৪০ হাজার হেক্টর। প্রথম পর্যায়ে সেচ কাঠামোসহ এক লাখ ২৬ হাজার হেক্টর কমান্ড এলাকায় সেচ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় পাঁচ লাখ ৯৬ হাজার হেক্টর কমান্ড এলাকায় আরও চার লাখ ২৮ হাজার ৯৪ হেক্টর সেচযোগ্য এলাকা সেচ সুবিধার আওতায় আনার সুযোগ রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬