Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মহামারির বছরেও আমদানিতে রেকর্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ২০:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ২০:০১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    মহামারির বছরেও আমদানিতে রেকর্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ২০:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ২০:০১

    মহামারির বছরেও আমদানিতে রেকর্ড

    করোনাভাইরাস মহামারির বছরেও আমদানিতে রেকর্ড হতে চলেছে। ৩০ জুন শেষ হতে যাওয়া ২০২০-২১ অর্থবছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) সব মিলিয়ে ৫ হাজার ২৪৯ কোটি (৫২.৪৯ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি হয়েছে।

    এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি। এ ধারা অব্যাহত থাকলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবার আমদানি খাতে ব্যয় ৬০ বিলিয়ন (ছয় হাজার কোটি) ডলার ছাড়িয়ে যাবে বলে আভাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ও অর্থনীতির গবেষক আহসান এইচ মনসুর।

    এর আগে ২০১৮-১৯ অর্থবছরে ৫৯ দশমিক ৯১ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছিল দেশে; যা ছিল এযাবৎকালের সর্বোচ্চ।

    অর্থবছর শেষ হতে এক মাসও বাকি নেই; এই জুন মাসেই শেষ হবে ২০২০-২১ অর্থবছর। কিন্তু এপ্রিল পর্যন্ত আমদানির তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

    এতে দেখা যায়, এপ্রিলে ৬২৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে; যা গত বছরের এপ্রিলের চেয়ে ১১৯ শতাংশ বেশি। মহামারির মধ্যেই এ বছরের জানুয়ারিতে ৭২৩ কোটি ৫৩ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছিল। এক মাসের হিসাবে যা ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

    ফেব্রুয়ারি ও মার্চ মাসে আমদানি খাতে ব্যয় হয় যথাক্রমে ৫৫৬ কোটি ৪২ লাখ ও ৬১৬ কোটি ১২ লাখ ডলার।

    এর আগে বিদায়ী অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৪২৩ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছিল দেশে। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে আমদানি হয় যথাক্রমে ৩৮১ কোটি, ৪৬৫ কোটি ও ৪৩৭ কোটি ডলার।

    নভেম্বর ও ডিসেম্বর মাসে আমদানি হয় যথাক্রমে ৪৮২ কোটি ও ৫৩৭ কোটি ডলারের পণ্য।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায়, গত এপ্রিল মাসে বিভিন্ন পণ্য আমদানির জন্য ৫০২ কোটি ডলারের এলসি (ঋণপত্র) খোলা হয়েছে, যা গত বছরের এপ্রিলের চেয়ে ১৮২ শতাংশ বেশি।

    গত বছরের মার্চে দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এপ্রিল মাসের প্রায় পুরোটা সময় লকডাউনের কারণে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় বন্ধই ছিল। তৈরি পোশাক শিল্প-কলকারখানা ছাড়া অফিস-আদালত-ব্যাংকসহ প্রায় সবকিছুই বন্ধ ছিল। সে কারণে ওই মাসে পণ্য আমদানির জন্য মাত্র ১৭৮ কোটি ডলারের এলসি খোলা হয়েছিল।

    এই এপ্রিলে এলসি নিষ্পত্তি হয়েছে ৪৩৬ কোটি ডলারের। গত বছরের এপ্রিলে যা ছিল ২৪৭ কোটি ডলার। এ হিসাবে এলসি নিষ্পত্তি বেড়েছে ৭৬ দশমিক ১৯ শতাংশ।

    তথ্য বিশ্লেষণে দেখা যায়, অর্থবছরের বাকি দুই মাস অর্থাৎ মে ও জুন মাসে ৪০০ কোটি ডলার করে ৮০০ কোটি ডলারের পণ্যও যদি আমদানি হয়, তাহলেই মোট আমদানি ব্যয় ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

    আমদানির এই চিত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ নিউজবাংলাকে বলেন, মহামারির এই কঠিন সময়েও রড, সিমেন্টের মতো ভারী শিল্পের ব্যবসা ভালো যাচ্ছে। আবার প্লাস্টিকের মতো পণ্যের ব্যবসাও ভালো। অন্যদিকে তৈরি পোশাকের রপ্তানি বাড়ছে। এর মানে এই শিল্পের কাঁচামাল আমদানি বেড়েছে। সব মিলিয়ে আমদানি বাড়ছে।

    তিনি বলেন, ‘তবে যথাযথ বিধিবিধান মেনে শুল্ক পরিশোধ এবং ঘোষণার আলোকে দেশে পণ্য আমদানি হচ্ছে কি না, সে বিষয়ে তদারকি করতে হবে। যে পণ্যের জন্য এলসি খোলা হয়েছিল, সেটি আসছে কি না, ওভার ইনভয়েসিংয়ের (যে দামে পণ্য কেনা হচ্ছে, তার চেয়ে বেশি দাম দেখিয়ে) মাধ্যমে অর্থ পাচার হচ্ছে কি না, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

    গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর নিউজবাংলাকে বলেন, দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, বিদ্যুৎকেন্দ্রসহ অনেক মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানি করতে হচ্ছে। আবার রপ্তানিতে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল আমদানি অব্যাহত আছে। দেশের অভ্যন্তরে ভোগও সেভাবে কমেনি। সব মিলিয়েই আমদানি বাড়ছে।

    তিনি বলেন, ‘আমদানি ব্যয় বাড়ার আরেকটি কারণ আছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম অয়েল এবং সয়াবিন তেল ও পাম অয়েলের দামও কিন্তু বেশ বেড়েছে। এতে আমদানি খরচও বেড়ে গেছে।

    ‘তবে একটা উদ্বেগ আছে। নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনি যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারিজ) আমদানি কিন্তু কমছে। এর মানে হচ্ছে, বিনিয়োগ বাড়ছে না।’

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, বিদায়ী অর্থবছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে প্রায় ২৫ শতাংশ।

    করোনাভাইরাসের প্রভাব শুরুর আগ থেকেই বাংলাদেশের অর্থনীতিতে ধীরগতি ছিল। করোনার প্রভাব শুরুর পর গত বছরের মার্চ থেকে তা আরও ধীর হয়ে পড়ে।

    গত ২০১৯-২০ অর্থবছর আমদানি কমেছিল ৮ দশমিক ৫৬ শতাংশ। রপ্তানি কমেছিল প্রায় ১৮ শতাংশ।

    ২০২০-২১ অর্থবছরের শুরুর দিকেও আমদানি-রপ্তানিতে খারাপ অবস্থা ছিল। গত অক্টোবর পর্যন্ত চার মাসে আমদানি কমেছিল প্রায় ১৩ শতাংশ। নভেম্বর থেকে আমদানি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।

    রপ্তানিতেও ভালো প্রবৃদ্ধি হয়েছে। অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ।

    আকুর বিলও বাড়ছে

    এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) পরিশোধ করা বিলের দিকে তাকালেও বোঝা যায়, আমদানি বাড়ছে।

    গত ২৮ এপ্রিল অতীতের সব রেকর্ড ছাড়িয়ে বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। কিন্তু ৪ মে আকুর মার্চ-এপ্রিল মেয়াদের ১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।

    এক মাসেরও কম সময়ে ১ জুন তা অবশ্য আবার ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

    জানুয়ারি-ফেব্রুয়ারি মেয়াদের আকুর বিল ছিল ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। তার আগে নভেম্বর-ডিসেম্বরের বিল ছিল আরও কম ১ দশমিক ২ বিলিয়ন ডলার।

    এশিয়ার ৯ দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ বর্তমানে আকুর সদস্য। এই দেশগুলো থেকে বাংলাদেশ যেসব পণ্য আমদানি করে, তার বিল দুই মাস পরপর আকুর মাধ্যমে পরিশোধ করতে হয়।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬