Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অক্সফোর্ডের টিকা নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার অবসান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ২০:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ২০:০৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    অক্সফোর্ডের টিকা নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার অবসান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ২০:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ২০:০৩

    অক্সফোর্ডের টিকা নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার অবসান

    অবশেষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রাপ্তি নিশ্চিত করল বাংলাদেশ। ফলে প্রথম ধাপে যে ৬২ লাখ মানুষকে টিকা প্রয়োগ করা হয়েছে, তাদের মধ্যে যারা দ্বিতীয় ডোজ পাননি, তাদের অপেক্ষা দূর হতে পারে।

    রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

    বাংলাদেশ করোনার গণটিকা শুরু করে অক্সফোর্ড উদ্ভাবিত টিকা দিয়ে। ৩ কোটি ৪০ লাখ টিকা কিনতে চুক্তি হয়েছিল ভারতীয় প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের সঙ্গে।

    তবে ৭০ লাখ পাঠানোর পর সিরাম আর টিকা দিতে পারেনি। এর বাইরে ভারত উপহার হিসেবে দিয়েছিল আরও ৩৩ লাখ।

    কিন্তু মার্চের পর থেকে আর টিকা না আসায় বাংলাদেশে টিকাদান কর্মসূচি এখন বন্ধ হয়ে গেছে। আর এ অবস্থায় চীন ও রাশিয়ার কাছ থেকে টিকা আনার চেষ্টা চলছে।

    তবে অক্সফোর্ডের টিকা বাংলাদেশের আরও অন্তত ১৪ লাখ লাগবে। কারণ, প্রথম ধাপে যাদের সিরামের টিকা দেয়া হয়েছে, তাদের মধ্যে এই পরিমাণ মানুষকে দেয়া যায়নি দ্বিতীয় ডোজ।

    এ অবস্থায় মে মাসের প্রথম সপ্তাহে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে দেখা করে টিকা চান পররাষ্ট্রমন্ত্রী।

    সেদিন তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ৬০ মিলিয়ন ডোজ টিকা অতিরিক্ত রয়েছে। আমরা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জন্য ১০ থেকে ২০ মিলিয়ন টিকা চেয়েছি।’

    কিন্তু যুক্তরাষ্ট্রের দূত সেদিন এ বিষয়ে কোনো কিছু জানাননি।

    তবে শনিবার বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কিছু চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে বলে জানায়। এর মধ্যে টিকা আছে কি না, সেটি জানানো হয়নি।

    পরদিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোভিড মোকাবিলায় আমরা সফল। আমাদের মৃত্যুর হার কম হওয়ায় তারা প্রথমে আমাদের টিকা দিতে চায়নি। তবে শেষ পর্যন্ত রাজি হয়েছে।’

    কী পরিমাণ টিকা যুক্তরাষ্ট্র দেবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখনও ঠিক হয়নি। আমরা তো অন্যদের মতো না। ১০-২০ হাজার বা এক লাখ ডোজে আমাদের হবে না। আমাদের ১৬৫ মিলিয়ন জনসংখ্যা। ৮০ ভাগ মানুষকে টিকা দিলেও সে সংখ্যা হবে ১৩০-১৩৫ মিলিয়ন। এটা অনেক বড় বাজার।’

    তাহলে টিকা কবে আসছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের জন্য জরুরি চিকিৎসা ও স্বাস্থ্যসামগ্রী পাঠাচ্ছে। আশা করি, এরপরই যুক্তরাষ্ট্রের টিকা আসবে।’

    শুক্রবার বাংলাদেশের জন্য জরুরি চিকিৎসাসামগ্রী পাঠায় যুক্তরাষ্ট্র। সোমবার ফেসবুক পোস্টে এ তথ্য জানায় ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। একই সঙ্গে কিছু ছবিও প্রকাশ করে তারা।

    ফেসবুক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ ডিফেন্স লয়েড অস্টিন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের বিষয়টিকে আমি অতি মূল্যবান বলে মনে করি এবং আমার বিশ্বাস, এই সহায়তা আমাদের মজবুত ও ক্রমবিকাশমান বন্ধনের দৃষ্টান্ত।’

    বাংলাদেশের জনগণকে সহায়তা দেয়ার জন্য যুক্তরাষ্ট্র বিমানবাহিনী ও ট্রাভিস বিমানবাহিনী ঘাঁটিকে তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।

    চীন ও যুক্তরাষ্ট্র থেকে টিকা দ্রুত আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

    ‘চীনের সঙ্গে কোনও জটিলতা তৈরি হয়নি।’

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি হবে। তবে কখন হবে না হবে, সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে। আমরা লাইন করিয়ে দিয়েছি, বাকিটা স্বাস্থ্যমন্ত্রীর কাজ। ক্রয় এবং যৌথ উৎপাদনের ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

    চীনের কাছ থেকে টিকা কেনার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো জটিলতা তৈরি হয়নি। আমরা বলেছি টিকা কিনতে চাই এবং তোমরা কোনও বাধা ছাড়াই জোগান দাও। চীন আমাদের বলেছে তারা কোনও বাধা ছাড়াই টিকা সরবরাহ করবে।’

    ‘চীনের সঙ্গে উৎপাদনের বিষয়ে বিস্তারিত বলতে পারব না’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের দেশ থেকে সরেজমিন পরিদর্শনের জন্য দল আসবে। তারা এসে সরেজমিন দেখে বিষয়টি চূড়ান্ত করবে।’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬