Journalbd24.com

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি হলো বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২১ ১৪:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২১ ১৪:৫৫

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি হলো বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২১ ১৪:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২১ ১৪:৫৫

    জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি হলো বাংলাদেশ

    জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার (০৭ জুন) নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়। ফলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেবে।

    সোমবারের নির্বাচনে বাংলাদেশের সঙ্গে ৭৬তম অধিবেশনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে কুয়েত, ফিলিপাইন এবং লাওস।

    নির্বাচনে জয়ী হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এক প্রতিক্রিয়ায় বলেন, 'উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের মতো বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার অবদান বজায় রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর যে আস্থা রাখে, এই নির্বাচন তারই বহিঃপ্রকাশ।'

    তিনি বলেন, 'বাংলাদেশ বহুপাক্ষিকতার ধারক ও বাহক। বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জসমূহ মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্বের প্রতি বাংলাদেশ অবিচল বিশ্বাস রাখে।'

    এদিকে, ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। আবদুল্লা শহিদ সাধারণ পরিষদের বর্তমান ও ৭৫তম অধিবেশনের সভাপতি তুরস্কের কূটনীতিক ভোলকান বোজকিরের স্থলাভিষিক্ত হবেন। নির্বাচনে ১৯১ ভোটের মধ্যে ১৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩ হলেও এবার ভোটে অংশ নেয় ১৯১টি দেশ।

    প্রতিবছর পৃথক অঞ্চল থেকে সভাপতি নির্বাচিত করার নিয়ম রয়েছে জাতিসংঘে। নিয়ম অনুযায়ী ৭৬তম অধিবেশনের সভাপতি ও নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দেশ থেকে। সেই নিয়ম মেনেই মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ এবার সভাপতি নির্বাচিত হলেন।

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ বিশ্ব এখন কভিড-১৯ অতিমারি ও এর বহুমাত্রিক প্রভাব থেকে পূনরুদ্ধারের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক বিষয়াবলীতে পূর্ণাঙ্গ বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সুচিন্তিত মতামত প্রদান ও নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতিসংঘের প্রতিনিধিত্বশীল অঙ্গ হিসেবে সাধারণ পরিষদ কাজ করে থাকে। সাধারণ পরিষদের প্রেসিডেন্টের সভাপতিত্বে নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দফতরে প্রতিবছর সেপ্টেম্বর মাসে সাধারণ-পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

    প্রসঙ্গত, এর আগে ২০১৬-১৭ মেয়াদে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেয়। সেটি ছিল ৭১তম অধিবেশন।

    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬