Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আবার দরজা খুলছে মালয়েশিয়ার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২১ ২০:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২১ ২০:১৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    আবার দরজা খুলছে মালয়েশিয়ার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২১ ২০:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২১ ২০:১৪

    আবার দরজা খুলছে মালয়েশিয়ার

    মহামারীতে শ্রমবাজারের ক্ষতি কাটিয়ে উঠতে ফের আশার আলো হয়ে এসেছে মালয়েশিয়া। বাংলাদেশ থেকে দ্রুত কর্মী নেওয়া শুরু করার বিষয়ে আগ্রহ দেখিয়ে চিঠি পাঠিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী। প্লান্টেশন খাতে ৩২ হাজার কর্মী নিয়ে প্রাথমিকভাবে প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। এ জন্য বাংলাদেশের সঙ্গে মেয়াদ শেষ হওয়া এমওইউ রিনিউ করে দ্রুত কর্মী নিয়োগ শুরু করতেও চায় মালয়েশিয়া। ফলে মালয়েশিয়ার শ্রমবাজারের কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর বিষয়টি এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর। সংশ্লিষ্টরা বলছেন, মালয়েশিয়ার মন্ত্রীর চিঠির বিষয়ে ইতিমধ্যে ইতিবাচকভাবে কাজ শুরু করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান ১৯ মে প্রবাসী প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে চিঠি দেন। মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে কর্মী নিয়োগসংক্রান্ত সমঝোতা স্মারকবিষয়ক চিঠিতে মালয়েশিয়ার মন্ত্রী উল্লেখ করেন, মালয়েশিয়ার মন্ত্রিসভা ৭ এপ্রিল সোর্স কান্ট্রি থেকে প্লান্টেশন খাতে ৩২ হাজার বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে বিশেষ অনুমোদন দিয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস বা এসওপি কঠোরভাবে মেনে এ নিয়োগের কথা বলেছে মন্ত্রিসভা। করোনা মহামারীর মধ্যে প্রত্যেককে ভ্যাকসিন দিয়ে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। চিঠিতে মালয়েশিয়ার মন্ত্রী বলেন, ‘এ ক্ষেত্রে আমি ১৬ ফেব্রুয়ারি আমাদের ভার্চুয়াল মিটিংয়ে একমত হওয়ার সিদ্ধান্তগুলোর কথা উল্লেখ করতে চাই।’ আগামী পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াতে খুব শিগগির মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের কথা উল্লেখ করে মালয়েশিয়ার মন্ত্রী বলেন, এতে বাংলাদেশ প্লান্টেশন খাতে কর্মী পাঠাতে পারবে। পাশাপাশি অদূর ভবিষ্যতে মালয়েশিয়া সরকারের সময় সময় দেওয়া সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ অন্য সব খাতে কর্মী পাঠাতে পারবে উল্লেখ করেন মালয়েশিয়ার মন্ত্রী। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর এ অবহিতপত্রকে বাংলাদেশ অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে হওয়া বৈঠকের পর এ চিঠির মাধ্যমে আলোচনা আবার সামনে এলো। ইতিমধ্যেই প্রবাসীকল্যাণ মন্ত্রী পাল্টা চিঠি দিয়ে প্রক্রিয়া এগিয়ে নিতে অনুরোধ জানিয়েছেন। শ্রমবাজারসংশ্লিষ্টরা বলছেন, গত ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার আগ্রহেই বৈঠকের আয়োজন হয় দুই দেশের কর্মকর্তাদের। সে বৈঠকেই সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য প্রস্তাবও নিয়ে আসে মালয়েশিয়া। আগেই দুই দেশের মন্ত্রী পর্যায়ের আলোচনায় সে প্রস্তাবে মৌখিক সম্মতিও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহুর্তে রিক্রুটিং এজেন্সীর পরিধি বাড়ানোর কথা তোলেন বাংলাদেশের আমলারা। ফলে আটকে যায় সবকিছুই। ঝুলে যায় সম্ভাবনার মালয়েশিয়ার শ্রমবাজার। জানা যায়, কর্মীদের ক্রমাগত প্রতারিত হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় ২০০৯ সালে প্রথমবারের মতো কর্মী নেওয়া বন্ধ হয়। এরপর নানান দেরদরবার করে ২০১২ সালে জিটুজি পদ্ধতিতে সরকারি ব্যবস্থাপনায় কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ধীরগতির পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকে যুক্ত করে জিটুজি প্লাস পদ্ধতি শুরু করে মালয়েশিয়া। প্রায় ২ লাখ কর্মী মালয়েশিয়া গেলেও সেখানে গিয়ে প্রতারণার অভিযোগ আসেনি। তার পরও জিটুজি প্লাস পদ্ধতিতে অর্থ আত্মসাতের কথা বলে সাময়িক স্থগিতাদেশ দিয়ে তদন্ত করে মালয়েশিয়া। তদন্তে মালয়েশিয়ার কমিটি অভিযোগের সত্যতা না পেয়ে বাজার পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখায়।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬