Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আরো ১৯ জোড়া ট্রেন চলছে আজ থেকে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুন, ২০২১ ১৪:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুন, ২০২১ ১৪:১৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    আরো ১৯ জোড়া ট্রেন চলছে আজ থেকে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুন, ২০২১ ১৪:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুন, ২০২১ ১৪:১৭

    আরো ১৯ জোড়া ট্রেন চলছে আজ থেকে

    করোনা সংক্রমণ রোধে দীর্ঘ বিরতির পর গত ২৪ মে থেকে যাত্রীবাহী ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। তবে প্রথম পর্যায়ে ২৮ জোড়া আন্তনগর ও ৯ জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু করলেও আজ বুধবার (৯ জুন) থেকে আরো ১০ জোড়া আন্তনগর ও আরো ৯ জোড়া কমিউটার ট্রেন বহরে যুক্ত হয়েছে।

    রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউনের কারণে গত ৫ এপ্রিল সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ২৪ মে থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে ২৪ জোড়া আন্তনগর এবং ৯ জোড়া মেইল ও লোকাল ট্রেন চলছে। বর্তমানে আন্তনগর ট্রেনের সব টিকিট অনলাইন ও অ্যাপে বিক্রি হচ্ছে। মঙ্গলবার (৮ জুন) অর্ধেক টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি হচ্ছে।

    যেসব আন্তনগর ট্রেন আজ থেকে চলছে সেগুলো হলো-  ঢাকা-ময়মনসিংহ-তারাকান্দার 'অগ্নিবীণা এক্সপ্রেস', ঢাকা-সিলেটের 'জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস',  চট্টগ্রাম-সিলেটের 'পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস',  রাজশাহী-চিলাহাটির 'বরেন্দ্র এক্সপ্রেস', খুলনা-চিলাহাটির 'সীমান্ত এক্সপ্রেস', ঢাকা-কুড়িগ্রামের 'কুড়িগ্রাম এক্সপ্রেস', পঞ্চগড়-ঢাকার 'পঞ্চগড় এক্সপ্রেস' এবং পঞ্চগড়-রাজশাহীর 'বাংলাবান্ধা এক্সপ্রেস'।

    যে ১০ জোড়া মেইল ও কমিউটার চালু হচ্ছে ঢাকা/চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া কমিউটার, রাজবাড়ী এক্সপ্রেস, বিরল কমিউটার, বগুড়া কমিউটার এবং কলেজ ট্রেন।

    রেলের বহরে ১০২ জোড়া আন্তনগরসহ মোট ৩৬২ জোড়া যাত্রীবাহী ট্রেন রয়েছে। বিধি-নিষেধের মধ্যে দুই ধাপে এর মধ্যে ৫২ জোড়া চালু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এসব ট্রেনে মোট আসনের অর্ধেক যাত্রী পরিবহন করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

    এদিকে গতকাল মঙ্গলবারের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির মধ্য দিয়ে কাউন্টারে টিকিট বিক্রির যাত্রা শুরু করেছে রেলওয়ে। এখন থেকে যাত্রী পরিবহনের মোট আসনের অর্ধেক নিয়মিত ও অগ্রিম টিকিট কাউন্টারে পাওয়া যাবে।

    গতকাল ঢাকার কমলাপুর স্টেশনে আন্তনগরের টিকিট কাউন্টারগুলোতে ভিড় তুলনামূলক কম ছিল। কারণ হিসেবে স্টেশনমাস্টার নৃপেন্দ্র সাহা বলেন, 'এমনিতেই ট্রেনের সংখ্যা কম, তাই যাত্রী কম হবে। তার ওপর অর্ধেক আসনে যাত্রী পরিবহন করা হচ্ছে। এর অর্ধেক টিকিট বিক্রি করা হচ্ছে অনলাইনে। তাই সব মিলিয়ে কাউন্টারে যাত্রীর চাপ কম।'

    বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার শাহাদাত আলী জানান, ১ জুন কাউন্টারে টিকিট বিক্রির নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী, ৪ জুন থেকে কাউন্টারে গতকাল মঙ্গলবারের টিকিট অগ্রিম বিক্রি শুরু হয়। করোনার ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক আসনে ট্রেন চলাচল করছে। এসব ট্রেনের টিকিট একই সঙ্গে কাউন্টার ও অনলাইনে পাওয়া যাচ্ছে। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬