Journalbd24.com

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পরীমনিকে ধষর্ণ-হত্যাচেষ্টায় এক গার্মেন্টস মালিকের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২১ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২১ ১৫:১০

    আরো খবর

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
    ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ,আগামীকাল প্রথম রোজা

    পরীমনিকে ধষর্ণ-হত্যাচেষ্টায় এক গার্মেন্টস মালিকের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২১ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২১ ১৫:১০

    পরীমনিকে ধষর্ণ-হত্যাচেষ্টায় এক গার্মেন্টস মালিকের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

    পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তারা বলছেন, গত ৯ জুন মধ্যরাতে ঢাকা বোট ক্লাবে অভিনেত্রী পরীমনিকে ঘিরে আবর্তিত ঘটনার সঙ্গে একজন তৈরি পোশাক কারখানার মালিক জড়িত রয়েছেন। যিনি ওই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

    গতকাল ডিবির একজন তদন্তকারী কর্মকর্তা বলেন, তারা ওই পোশাক ব্যবসায়ীকে খুঁজছেন। তবে, তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেননি তিনি।

    ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমনির করা মামলায় উত্তরা এক নম্বর সেক্টরের একটি বাসা থেকে গত সোমবার গোয়েন্দা পুলিশের সদস্যরা ব্যবসায়ী ও উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নাসির ইউ মাহমুদসহ তুহিদ সিদ্দিকী অমি নামের আরেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ওই মামলায় আরও চার জনকে আসামি করা হয়েছে।

    সোমবারের ওই অভিযানে গোয়েন্দা পুলিশ তিন জন নারীকেও গ্রেপ্তার করে। পাশাপাশি সেখান থেকে দেশি-বিদেশি মদ ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এই ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় নাসির ও অমিসহ গ্রেপ্তার তিন নারীর রিমান্ড চলছে।

    এজাহারে পরীমনি লিখেছেন, শারীরিকভাবে নির্যাতন করার পাশাপাশি নাসির জোর করে খাওয়ানোর জন্য তার মুখে মদের বোতল ঠেসে ধরেন। এ ছাড়া, অমিসহ অজ্ঞাতনামা চার ব্যক্তির সহযোগিতায় নাসির তাকে ধর্ষণের চেষ্টা করেন।সোমবার গ্রেপ্তার হওয়ার পর জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য নাসির দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে।

    গ্রেপ্তার তিন নারী সম্পর্কে যা জানা যাচ্ছে

    সোমবার উত্তরা এক নম্বর সেক্টরের যে বাসা থেকে নাসির ও অমিসহ তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছিল, তার তত্ত্বাবধায়ক শাহ আলম বলেন, মাদক মামলায় অভিযুক্তদের একজন ২৪ বছরের নাজমা আমিন বৃষ্টি সম্পর্কে অমির স্ত্রী।

    যদিও বিমানবন্দর থানায় দায়ের করা মামলার এজাহারে নাজমাকে অমির বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে।অভিযানকালে গ্রেপ্তার হওয়া মাদক মামলায় অভিযুক্ত অন্য দুই নারী হচ্ছেন ১৮ বছর বয়সী লিপি আক্তার ও ১৯ বছর বয়সী সুমি আক্তার।

    উত্তরা পাঁচ নম্বর সেক্টরে একটি ছয়তলা ভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম বলেন, তিন মাস আগে লিপিকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে এই ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নেন নাসির।ওই তত্ত্বাবধায়ক জানান, লিপি নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন। যিনি ফ্ল্যাটে বেশিরভাগ সময় একাই থাকতেন।

    জাহাঙ্গীর বলেন, ‘দুই-তিন সপ্তাহে নাসির স্যার একবার করে ফ্ল্যাটে আসতেন। ছয়-সাত ঘণ্টা থাকতেন।’তবে, একই এলাকার বাসিন্দা আরেক নারী সুমি আক্তারের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। গতকাল তার বাসার পাশের এক দোকানদার জানান, গ্রেপ্তারের পর ওই নারীর ঘরের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

    বিমানবন্দর থানায় দায়ের করা মাদকের মামলায় উল্লেখ করা হয়েছে, অমি ও নাসির নিজেরা গ্রহণের পাশাপাশি বিক্রির জন্য মাদক সংগ্রহ করতেন। নাজমা, লিপি ও সুমিও মাদক নিতেন। সেইসঙ্গে এগুলো বিক্রির কাজে সহযোগিতা করতেন।গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের বিষয়ে যদি পরীমনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    কিছু সন্দেহভাজন ডাকাত গ্রেপ্তারের ঘটনা কেন্দ্র করে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন হাফিজ আক্তার।পরীমনির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্তের ক্ষেত্রে অল কমিউনিটি ক্লাবের ঘটনাটি বিবেচনায় রাখা হবে কি না, জানতে চাইলে হাফিজ বলেন, ‘মামলার শুরু থেকে সবকিছুই জিজ্ঞাসাবাদের আওতায় আসবে…।’

    গত বুধবার অল কমিউনিটি ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবাল সাংবাদিকদের বলেন, ৭ জুন ক্লাবের এক সদস্যকে নিয়ে পরীমনি তার দুই সঙ্গীসহ এখানে আসেন।ইকবালের ভাষ্য, সেদিন পরীমনি বিশৃঙ্খল আচরণের পাশাপাশি ক্লাবের গ্লাস, অ্যাশট্রে ও প্লেট ভাঙচুর করেন। পরে পরীমনির কাছ থেকে ৯৯৯-এ কল পেয়ে গুলশান থানা পুলিশ সেখানে উপস্থিত হয় এবং পরীমনি গুলশান থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন।

    গতকাল সংসদে জাপার এমপি গোলাম কিবরিয়া টিপু নাসির ইউ মাহমুদের মুক্তি দাবি করেছেন।২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য টিপু এই দাবি জানান।টিপু তার বক্তব্যে বলেন, ‘আমি নাসির উদ্দিনকে গত ৩৫ বছর ধরে চিনি। তাকে আমি ছাত্রাবস্থা থেকেই জানি। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সরকারকে কর দেন।’

    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬