Journalbd24.com

রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বাংলাদেশে ‘৬৪ শতাংশ’ নারী মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০২১ ১৬:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০২১ ১৬:০৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাংলাদেশে ‘৬৪ শতাংশ’ নারী মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০২১ ১৬:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০২১ ১৬:০৮

    বাংলাদেশে ‘৬৪ শতাংশ’ নারী মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন

    বাংলাদেশের মোট জনসংখ্যার প্রাপ্ত বয়স্ক নারীদের মধ্যে ৬৪ শতাংশ এখন মোবাইলের মালিক এবং তাদের কাছে ইন্টারনেট আছে।  মোবাইল টেলিযোগাযোগ শিল্পের বৈশ্বিক সংগঠন জিএসএমএ তাদের একটি জরিপে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

    চতুর্থ বার্ষিক ‘জিএসএমএ মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২১’-এর তথ্য থেকে জানা গেছে, নারীদের বিপরীতে বাংলাদেশের ৮৪ শতাংশ পুরুষের মোবাইলে ইন্টারনেট আছে।

    অবাক করার বিষয় হলো ভারতের পুরুষেরা বাংলাদেশের থেকে পিছিয়ে, ৭৯ শতাংশ। তবে ভারতীয় নারীরা এগিয়ে আছেন, ৬৭ শতাংশ।

    এশিয়ায় ভারত-বাংলাদেশের চেয়ে পিছিয়ে পাকিস্তান। দেশটির ৭৮ শতাংশ পুরুষ মোবাইলের মালিক এবং তারা ডেটা ব্যবহার করেন। সেখানে নারীদের হার ৫২ শতাংশ।

    বাংলাদেশে বয়স অনুযায়ী মোবাইলের মালিকানায় জেন্ডার গ্যাপ প্রকট। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে জেন্ডার গ্যাপ ১৭ শতাংশ। এই বয়সী পুরুষদের তুলনায় ৩৯ শতাংশ কম নারী মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।

    যাদের বয়স আবার ৫৫ বছরের বেশি তাদের মধ্যে মালিকানার দিক থেকে জেন্ডার গ্যাপ ৪৬ শতাংশ। এই বয়সী পুরুষদের তুলনায় ৮২ শতাংশ কম নারী মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।

    মোবাইল ইন্টারনেটের সচেতনতার বিষয়ে রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে ৭৫ শতাংশ পুরুষ এবং ৬৬ শতাংশ নারী মোবাইল ইন্টারনেট বিষয়ে সচেতন; কিন্তু সবাই এটি কাজে লাগান না। মাত্র ৩৩ শতাংশ পুরুষ এবং ১৯ শতাংশ নারী তাদের সচেতনতা কাজে লাগান।

    প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, আলজেরিয়া এবং পাকিস্তানের নারীরা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে পারিবারিক বাধার মুখে পড়েন।

    জিএসএমএ তাদের সূচনা বক্তব্যে বলেছে, একটা মোবাইল এবং তার ইন্টারনেট ব্যবস্থা জীবন বদলে দিতে পারে। উন্নয়নশীল দেশগুলোতে এখনো নারী-পুরুষের এই সুযোগ পাওয়ার হারে অনেক ব্যবধান আছে। তবে গত কয়েক বছরে সেটি কমছে।

    জরিপে নিম্ন এবং মধ্যম আয়ের আটটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অংশগ্রহণকারীদের মুখোমুখি সাক্ষাৎকারে তথ্য সংগ্রহ করা হয়েছে।

    জরিপের জন্য ভারত বাদে অন্য দেশগুলো থেকে ১৮ কিংবা তার বেশি বয়সী ১ হাজার নারী-পুরুষকে বেছে নেয়া হয়। ভারত থেকে নেয়া হয়েছে ২ হাজার জনকে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬