Journalbd24.com

রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মগবাজারে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়: আইজিপি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুন, ২০২১ ১৫:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুন, ২০২১ ১৫:৩৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    মগবাজারে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়: আইজিপি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুন, ২০২১ ১৫:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুন, ২০২১ ১৫:৩৯

    মগবাজারে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়: আইজিপি

    রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনা কোনো নাশকতার বিষয় নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

    আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

    বেনজীর আহমেদ বলেন, বিস্ফোরণের ঘটনা কোনো নাশকতার বিষয় নয়, গ্যাস থেকে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ঘটনাস্থল দেখে মনে হচ্ছে, এটি একমুখী বিস্ফোরণ। যদি কোনো নাশকতার বিষয় থাকতো তাহলে বিস্ফোরণে ব্যাপকতা চারদিকে ছড়িয়ে পড়তো। কিন্তু তা হয়নি। এরপরও এই ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করবে।

    বেনজীর আহমেদ আরো বলেন, মগবাজারে বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ ঘটনার অনুসন্ধানে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্য নিয়ে ওই তদন্ত কমিটিটি গঠিত হবে। কমিটির সদস্যরা ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে তদন্ত কার্যক্রম চালাবে। তিনি বলেন, ঘটনাস্থলে গ্লাস ভাঙার টুকরা ছাড়া অন্য কিছু আমরা পাইনি। এটি একমুখী বিস্ফোরণ হয়েছে। যদি বিস্ফোরক হতো, তবে তিন থেকে চার দিকে এর ব্যাপকতা থাকতো।

    আইজিপি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ভেতরে মিথেন গ্যাস জমে ছিল। ফায়ার সার্ভিস তাদের যন্ত্রপাতি ঘটনাস্থলে নিয়ে এলে গ্যাস রয়েছে কিনা, তা পরীক্ষা করে জানা সম্ভব হবে। তবে বিস্ফোরণ কেন ঘটেছে সেই কারণ অনুসন্ধানে আমরাও কাজ করছি। ঘটনার প্রাথমিক পর্যায়ে এখনই কোনো সিদ্ধান্ত না দেই, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে এ বিষয়ে বলা সম্ভব হবে।

    গতকাল রবিবার সন্ধ্যায় এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় অবস্থিত 'রাখি নীড়' নামের একটি তিনতলা ভবন ধসে নারী ও শিশুসহ অন্তত সাতজন নিহত হন। আহত হন ওই ভবনের বাসিন্দা, সামনের রাস্তায় থাকা বাসযাত্রী, পথচারীসহ শতাধিক। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

    বিস্ফোরণে রাখি নীড় ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি ভবন, তিনটি যাত্রীবাহী বাসসহ বেশ কিছু যানবাহন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, হলি ফ্যামিলি হাসপাতাল ও কমিউনিটি হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকা মেডিক্যালে ৩৮ জন এবং বার্ন ইনস্টিটিউটে ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আহতদের মধ্যে কয়েকজন দগ্ধ হয়েছে। বেশির ভাগই ভবনের বিস্ফোরিত অংশ ও কাচের আঘাতে আহত হয়েছে। সন্ধ্যায় ব্যস্ত রাস্তায় বাসে যাতায়াতের সময় বা রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে গিয়ে আকস্মিকভাবে হতাহতের শিকার হন অনেকে। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬