Journalbd24.com

রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২১ ১৫:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২১ ১৫:০৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২১ ১৫:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২১ ১৫:০৩

    দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছি

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মোট ৮০ শতাংশ মানুষকে পর্যায়ক্রমে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছি। কারণ ভ্যাকসিন কোন বয়স পর্যন্ত দেয়া যাবে এটার একটা সীমাবদ্ধতা আছে এবং ডাব্লিউএইচও’র নির্দেশ আছে, সেটা বিবেচনায় রেখে এমনকি স্কুল থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত সকলেই যাতে ভ্যাকসিন পায় এবং দ্রুত যেন স্কুল খুলতে পারি, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি সেই ব্যবস্থা নেব।

    তিনি বলেন, ভ্যাকসিন গবেষণা পর্যায়ে থাকতেই আমরা টাকা দিয়ে বুকড করে রেখেছি। কিন্তু ভারতে হঠাৎ করোনা এতো ব্যাপকভাবে বৃদ্ধি পেল যে তারা ভ্যাকসিন এক্সপোর্ট করা বন্ধ করে দেওয়াতে সামগ্রিকভাবে কিছুটা সমস্যায় পড়ে গেছি। কিন্তু বর্তমানে আমাদের ব্যবস্থা হয়ে গেছে। এখন আর কোন সমস্যা হবে না। চীন রাশিয়া যুক্তরাষ্ট্রসহ সকল ভ্যাকসিন উৎপাদনকারী দেশ, সকলের সাথে, কোম্পানির সাথে যোগাযোগ অব্যাহত আছে। আশা করি জুলাই মাস থেকেই আরো ভ্যাকসিন আসবে, ব্যাপকভাবে ভ্যাকসিন প্রদান শুরু করব।

    মঙ্গলবার দুপুরে স্পিকার ড. শিরীন শারিমন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী করোনা মোকাবিলা তার সরকারের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, কোভিড-১৯ মহামারি দীর্ঘায়িত হওয়ায় বিগত বাজেটের ন্যায় এ বাজেটেও স্বাস্থ্য খাতকে সার্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা গত বছর মহামারির প্রথম ঢেউ সফলভাবে মোকাবিলা করেছি। এখন অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় ঢেউ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। ফলে এই মহামারি মোকাবিলা করে জনস্বাস্থ্য জনজবীন সুরক্ষা করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ।

    তিনি বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে এই খাতে অতিরিক্ত বরাদ্দ প্রণোদনা প্রদান ও ক্ষতিপূরণ ইত্যাদি ব্যবস্থা অব্যাহত রেখেছি। বিগত বছর কোভিড-১৯ মোকাবিলায় বিশেষায়িত আইসোলেশন ইউনিট, কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত রাখার পাশাপাশি ল্যাবরেটরি কার্যক্রম ও কোভিড চিকিৎসার জন্য নতুন ডেডিকেটেড হাসপাতাল অর্ন্তভুক্তকরণসহ দেশব্যাপী সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য পরিকল্পনা খাতে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা বিগত অর্থবছরের তুলনায় ১১ দশমিক ৯২ শতাংশ বেশি।

    সংসদ নেতা বলেন, করোনা মাহামারির দ্বিতীয় ঢেউ এখনো বিদ্যমান থাকায় মহামারি মোকাবিলায় যে কোন জরুরি চাহিদা মেটানোর জন্য আমরা এই বাজেটে ১০ হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার ব্যবস্থা করেছি। দ্রুততম সময়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশেষ করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সেবা নিশ্চিত করতে ১০ হাজার ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ  ও স্থাপন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। স্বাস্থ্যখাতের অর্জন টেকসই করা ও ভবিষতে মহামারি অভিঘাত থেকে পরিত্রাণ পাওয়ার সক্ষমতা বৃদ্ধির জন্য সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল গঠন, কারণ আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা তেমন ছিল না। আমরা এবার সেটার ওপর গুরুত্ব দিয়েছি। সেই সমন্বিত স্বাস্থ্য ও বিজ্ঞান গবেষণা উন্নয়ন তহবিল গঠন করেছি। সেই তহবিলে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য খাতের প্রকল্প বাস্তবায়নে ও চিকিৎসা যন্ত্রপাতি সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    তিনি বলেন, আমরা ঘোষণা দিয়েছি দেশের সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করব। এলক্ষ্যে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহের জন্য যত টাকাই লাগুক না কেন আমরা সে টাকা দেব। বাজেটে আমরা ১৪ হাজার ২০০ কোটি টাকা বারাদ্দ রেখেছি। সরকার বিভিন্ন উৎস হতে ইতোমধ্যে ১ কোটি ১৪ লাখ ৬ হাজার ডোজ সংগ্রহ করেছি। যদিও যখন ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু হয় তখন পৃথিবীর সমস্ত জায়গায় যোগাযোগ করেছিলাম। এমনকি হয়তো তখন ডাব্লিউএইচও অনুমোদন দেয়নি, তার আগেই টাকা পাঠিয়ে বুকড করেছি, কিন্তু দুর্ভাগ্যজনিত ভারতে হঠাৎ করোনা এতো ব্যাপকভাবে বৃদ্ধি পেল যে তারা ভ্যাকসিন এক্সপোর্ট করা বন্ধ করে দেওয়াতে সামগ্রিকভাবে কিছুটা সমস্যায় পড়ে গেছি, কিন্তু বর্তমানে আমাদের ব্যবস্থা হয়ে গেছে। এখন আর কোন সমস্যা হবে না। চীন রাশিয়া যুক্তরাষ্ট্রসহ সকল ভ্যাকসিন উৎপাদনকারী দেশ সকলের সাথে কোম্পানির সাথে যোগাযোগ অব্যাহত আছে। আশাকরি জুলাই মাস থেকেই আরো ভ্যাকসিন আসবে, ব্যাপকভাবে ভ্যাকসিন প্রদান শুরু করব।

    বিদেশগামী কর্মীদের বিশেষ সুবিধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের যে কর্মীরা বিদেশে যাচ্ছে তাদের ভ্যাকসিনটা আগে দিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি। ফাইজারের যে ভ্যাকসিন আসছে ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি বিদেশে কর্মী যারা যাবে তাদেরকে দুটি ডোজই দিয়ে দেওয়ার। যেন ওখানে গিয়ে তাদের কোয়ারেন্টাইন করতে না হয়, তার যেন কর্মস্থলে যেতে পারে তার ব্যবস্থা করেছি।

    প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট ৮০ শতাংশ মানুষকে পর্যায়ক্রমে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছি। কারণ একটা বয়স পর্যন্ত কোন ভ্যাকসিন, কোন বয়স পর্যন্ত দেয়া যাবে এটার একটা সীমাবদ্ধতা আছে। তাছাড়া ডাব্লিউএইচ’র নির্দেশ আছে সেটা বিবেচনায় রেখে এমনকি স্কুল থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত সকলেই যাতে ভ্যাকসিন পায় এবং দ্রুত যেন স্কুল খুলতে পারি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি সেই ব্যবস্থা নেব। এই পর্যন্ত ১ কোটির বেশি ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ৪৩ লাখ নাগরিক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬