Journalbd24.com

রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এলপি গ্যাসের নতুন দর, ১২ কেজি ৯৯১ টাকা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুন, ২০২১ ১৪:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুন, ২০২১ ১৪:২৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    এলপি গ্যাসের নতুন দর, ১২ কেজি ৯৯১ টাকা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুন, ২০২১ ১৪:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুন, ২০২১ ১৪:২৪

    এলপি গ্যাসের নতুন দর, ১২ কেজি ৯৯১ টাকা

    এলপি গ্যাসের নতুন দর সিলিন্ডার প্রতি (১২ কেজি) ৯৯১ টাকা পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কেজি প্রতি নির্ধারণ করা হয়েছে ৭৪ দশমিক ২৪ টাকা। অন্যদিকে যানবাহনে ব্যবহৃত এলপিজির দর লিটার প্রতি ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বুধবার এই দর ঘোষণা করেছে বিইআরসি। নতুন দর জুলাই মাসের ১ তারিখ থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিশনের সদস্য মকবুল ই এলাহী চৌধুরী।

    যদিও বিইআরসির আদেশ অমান্য করে অনেক আগেই দাম বাড়িয়ে দিয়েছে এলপিজি আমদানিকারকরা। বিইআরসি জুন মাসের জন্য সিলিন্ডার (১২ কেজি) প্রতি খুচরা মূল্য ৮৪২ টাকা ঘোষণা করে। কিন্তু কোথায় এই দামে কেনাবেচা হওয়ার খবর পাওয়া যায় নি। পাইকারিতেই এই দরের চেয়ে বেশি দরে বিক্রি হতে দেখা গেছে।

    দর বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যান বলেন, কিছু কিছু কাজ হচ্ছে। নতুন একটি বিষয় বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগে।

    তিনি বলেন, দর না মানলে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে আইনে। এ জন্য বিধি প্রনয়ণ করতে হবে, আর বিধি করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমরা যোগাযোগ রক্ষা করে চলছি।

    দেশে প্রথমবারের মতো গত ১২ এপ্রিল এলপিজির দর ঘোষণা করা হয়। সে সময় এম মাইনাস ওয়ান (এক মাস পর) ফরমুলা চালু করা হয়। আমদানি নির্ভর পণ্যটি বিদেশ থেকে দেশে আনতে প্রায় ২০ দিনের মত সময় লাগে, সেই গ্যাস বাজারে ভোক্তাদের কাছে পৌঁছতে সবমিলিয়ে প্রায় ১ মাস লেগে যায়। সে কারণে আলোচনার ভিত্তিতে এম মাইনাস ওয়ান ফরমুলা চালু করা হয়। অর্থাৎ সৌদিতে দর বাড়লে বাংলাদেশে বাড়বে ১ মাস পরে। মে মাসের দর বিবেচনায় নিয়ে ৩১ মে জুন মাসের দর ঘোষণা করা। তখন প্রোপেন ও বিউটেনের যথাক্রমে সৌদি দর ছিল টন প্রতি ৪৯৫ ও ৪৭৫ ডলার। কিন্তু পরের দিন ১ জুন ঘোষিত সৌদি সিপির দর যথাক্রমে ৫৩০ ও ৫২৫ ডলারে। সেই দর দেখেই সঙ্গে সঙ্গে সিন্ডিকেট করে দেশে এলপিজির দর বাড়িয়ে দেয় কোম্পানিগুলো। আর অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখেছে বিইআরসি।

    সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তি মূল্য অর্থাৎ গ্যাসের নীট মূল্য ধরা হয়েছে। সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে দর সমন্বয় করা হবে। অন্যান্য কমিশন ও প্রফিট অপরিবর্তিত থাকবে পরবর্তী গণশুনানি না হওয়া পর্যন্ত। মার্চের সিপি (সৌদী আরামকো কন্ট্রাক্ট প্রাইস)দর ছিল যথাক্রমে প্রতি টন প্রোপেন বিউটেন ৬২৫ ও ৫৯৫ ডলার। পরের মাস এপ্রিলে হয় যথাক্রমে ৫৬০ ও ৫৩০ ইউএস ডলার হলে সিলিন্ডার (১২ কেজি) প্রতি এলপি গ্যাসের দর নির্ধারণ করা হয় ৯০৭ টাকা। মে মাসে ৪৯৫ ও ৪৭৫ ডলারে নেমে এলে দর নির্ধারণ করা হয় ৮৪২ টাকা। জুনে দর উঠেছে যথাক্রমে ৫৩০ ও ৫২৫ ডলারে।

    এদিকে এলপিজি আমদানিকারকদের সংগঠন লোয়াব প্রথম থেকেই আপত্তি করে যাচ্ছে। তখন প্রতিমাসে নিয়মিত দর পুনঃনির্ধারণ করে যাচ্ছে বিইআরসি। সম্প্রতি আবার কমিশন বাড়ানোর আবেদন দিয়েছে এলপিজি বাজারজাতকারি কোম্পানিগুলো। তারা কমিশন বাড়ানোর প্রস্তাব দিয়েছে, তাদের সেই প্রস্তাবের ওপর আগামী ৭ ও ৮ জুলাই গণশুনানির তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬