‘লকডাউনে’ ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা
করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ‘কঠোর লকডাউনে’ ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পরযন্ত। অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।
প্রতি সপ্তাহে শুক্র, শনি ও রোববার ব্যাংক বন্ধ থাকবে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক