Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মানবতার হাত বাড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২১ ১৫:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২১ ১৫:৪৫

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানবতার হাত বাড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২১ ১৫:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুলাই, ২০২১ ১৫:৪৫

    মানবতার হাত বাড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

    জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সরকার কঠোর লকডাউন দিয়েছে জানিয়ে নিজেদের এবং পরিবারের স্বার্থে বিধিনিষেধ মেনে চলতে জনগণের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। একই সঙ্গে লকডাউনের কারণে অসুবিধায় পড়া খেটে খাওয়া মানুষের দিকে অতীতের মতো মানবতার হাত বাড়িয়ে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে নিজের বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানান।

    করোনার নতুন ভ্যারিয়েন্ট অনেক বেশি শক্তিশালী এবং সংক্রমক-বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, করোনায় একজন যখন আক্রান্ত হয় তখন পরিবারের অন্যরাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং হয়। এখন যে ভ্যারিয়েন্ট আমাদের দেশে আছে সেটি অন্য ভ্যারিয়েন্টের তুলনায় অনেক বেশি শক্তিশালী। একজনের মাধ্যমে বহু লোক আক্রান্ত হতে পারে।

    সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে দেশবাসীকে এই করোনার হাত থেকে রক্ষা করার জন্য সরকার লডকডাউন ঘোষণা করেছে। তাই দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাই, নিজের স্বার্থে নিজের পরিবারের স্বার্থে এবং দেশের স্বার্থে সরকার যে নির্দেশনা দিয়েছে, তা পালন করার জন্য।

    সরকার দীর্ঘমেয়াদে লকডাউনের পক্ষে না এবং এটি সমাধান বলেও মনে করে না-জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের নিজেদের স্বার্থেই এটি মেনে চলা প্রয়োজন। এর ব্যত্যয় হলে আইনশৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার এই লকডাউন কখনো প্রলম্বিত করতে চায় না। কিন্তু জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্যই এই লকডাউন দিতে হয়েছে। দীর্ঘদিন লকডাউন সমাধান বলেও আমরা মনে করি না। সবাই যদি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলেন তাহলে আমাদের পক্ষে করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

    করোনা সংক্রমণের শুরু থেকে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দলের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৫ জন নেতা মৃত্যুবরণ গেছেন। অনেক নেতা আক্রান্ত হয়েছেন। অনেকে এখনও আক্রান্ত আছেন। এছাড়া আওয়ামী লীগের সংসদীয় দলের ১২৫ জনের বেশি সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। অনেক সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন। আওয়ামী লীগের ৭/৮’শ নেতাকর্মী ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

    এ সময় লকডাউনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

    আমাদের দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সবসময় জনগণের পাশে ছিলো, আছে। আজকে এই সময়ে যখন খেটে খাওয়া মানুষের অসুবিধা হচ্ছে, তখন অনুরোধ জানাই সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি, অতীতে যেমন জনগণের পাশে ছিলেন, তেমনি এখন জনগণের পাশে থাকার জন্য।

    ‘দলে মূল্যায়ন না পাওয়ায়’ বিএনপির কেন্দ্রীয় কমিটি দু’জন নির্বাহী সদস্যের পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মাহমুদ বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে পলায়ন সম্পর্কে একটি কথা বলেছিলেন…এখন বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে সবাই আস্তে আস্তে পালাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এই দু’জন পদত্যাগ করেছে। বিএনপি যে পলায়ন পর তার প্রমাণ হচ্ছে এই দু’জনের পদত্যাগ।

    ‘একচ্ছত্র শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সরকার গণতান্ত্রিক সিস্টেম বদলে ফেলছে’-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, গতকাল সংসদে যেভাবে বিরোধী দল বিএনপিসহ সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী ও সংসদ নেতার উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছেন, তাতে প্রমাণিত হয় বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা আছে।

    একই সাথে মির্জা ফখরুল ইসলাম সাহেবরা প্রতিদিন যে সরকারের অমূলক সমালোচনা করছেন, বিষোদগার করছেন, এতে প্রমাণ হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক রীতি এবং মুক্তভাবে বিতর্ক ও সমালোচনা করার অধিকার সকলের আছে।

    তিনি বলেন, বাংলাদেশে বরং গণতন্ত্র হরণ করতে চেয়েছিলো বিএনপি। সেই কারণে তারা ২০১৪ সালের নির্বাচন বানচাল করতে চেয়েছিলো। ২০১৮ সালেও তারা নির্বাচন বানচাল করতে চেয়েছিলো। বরং এই সমস্ত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত আছে এবং সংসদীয় গণতন্ত্র রক্ষা পেয়েছে।

    বিএনপি নেতার সমালোচনা করায় বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ডা. জাফরুল্লাহ দলটির নেতাকর্মীদের তোপের মুখে পড়ার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নিজেরাই যে গণতন্ত্রের রীতিনীতি চর্চা করে না, সেটিরই প্রমাণ হচ্ছে জাফরুল্লাহ সাহেব যখন বিএনপির সমোলোচনা করলেন, তখন তার দিকে যেভাবে বিএনপির কর্মীরা তেড়ে গেলো জাতীয় প্রেসক্লাবের মতো প্রতিষ্ঠানে দাঁড়িয়ে; এতেই প্রমাণিত হয়েছে বিএনপির নিজেদের মধ্যেই গণতান্ত্রিক চর্চা নেই।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬