Journalbd24.com

রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকাই বিক্রি করবে টিসিবি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ১৪:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ১৪:২৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকাই বিক্রি করবে টিসিবি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ১৪:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ১৪:২৬

    প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকাই বিক্রি করবে টিসিবি

    সয়াবিন তেলের দাম বাড়াচ্ছে না ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)। স্থানীয় উৎস থেকে ক্রয় ও মজুত করা বিভিন্ন ব্র্যান্ডের তেল লিটারে ১০০ টাকায় বিক্রি করছিল টিসিবি। ৫ জুলাই থেকে লিটারপ্রতি ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। সেটি থেকে সরে এসেছে বাজারে নিত্যপণ্য সরবরাহকারী রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠান।

    কঠোর বিধিনিষেধ, কোরবানির ঈদ, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনায় টিসিবি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও করপোরেশন সংশ্লিষ্টরা।

    ২০২০-২১ অর্থবছরের জন্য সংস্থাটির বিক্রয় কার্যক্রমে ১০০ টাকা লিটার নির্ধারণ করা ছিল। কিন্তু এতে দেখা দেয় বিপত্তি।

    ধারাবাহিকভাবে সংস্থাটির ভর্তুকি বেড়ে যায়। আবার বাজারমূল্যের সঙ্গে টিসিবির তেলের ব্যাপক মূল্য পার্থক্য তৈরি হয়। এতে ভর্তুকি মূল্যের তেল কালোবাজারে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

    এমন পরিস্থিতিতে গত ১০ জুন টিসিবির পর্ষদ সভায় যেকোনো ব্র্যান্ডের প্রতি লিটার সয়াবিনের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব গ্রহণ হয়েছিল। এটি সংস্থাটির সর্বোচ্চ নীতি নির্ধারণী স্তর বাণিজ্য মন্ত্রণালয়েও অনুমোদিত হয়। সিদ্ধান্ত হয় নতুন অর্থবছর থেকে এই বর্ধিত দাম কার্যকরের।

    ৫ জুলাই সেই দাম কার্যকরের দিন ছিল। কিন্তু এর আগেই পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের আন্তর্জাতিক বাজার দাম কমতে শুরু করে। এর প্রভাব পড়ে দেশীয় বাজারেও। পণ্যটির বেসরকারি উৎপাদক ও বিপণনকারীরা সরকারের অনুরোধে মূল্য সমন্বয়ের জন্য সব ধরনের তেলে লিটারে ৪ টাকা দাম কমায়।

    সরকার করোনা, শাটডাউন, কোরবানির ঈদ পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে ধরে রাখতে চায়। এসব পরিস্থিতি বিবেচনায় বাজার নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালনকারী টিসিবি বর্ধিত দাম থেকে সরে আসে।

    খোঁজ নিয়ে জানা যায়, গত জুনে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান এ সংক্রান্ত দুইটি চিঠি দেন বাণিজ্য মন্ত্রণালয়ে, যার একটি ছিল দাম বাড়ানো এবং অন্যটি সেই বাড়তি দাম থেকে আগের দামে ফিরে যাওয়া ইস্যুতে।

    এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি অনুবিভাগ) এ এইচ এম সফীকুজ্জামান বলেন, চিঠি দেয়ার সময় ও পরিস্থিতি বিবেচনায় দু্ইটি প্রস্তাবই অনুমোদন করেছে মন্ত্রণালয়। এর মানে হচ্ছে সার্বিক পরিস্থিতিতে আগে টিসিবির তেলে লিটারে ১০ টাকা দাম বাড়ানো হয়েছিল। এখন একই কারণে বর্ধিত দাম কার্যকর করা থেকে সরে আসা হয়েছে। অর্থাৎ টিসিবির তেলে প্রতি লিটার ১০০ টাকাই বহাল থাকছে।

    টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির ভূঁইয়া জানান, সিদ্ধান্ত পর্যায়ে যেটাই হোক, ভোক্তাপর্যায়ে টিসিবির তেলের দাম আগের মতো প্রতি লিটার ১০০ টাকাই থাকছে। পরে পরিস্থিতি বিবেচনার আগ পর্যন্ত তা বহাল থাকবে।

    স্থানীয় উৎস থেকে টিসিবি তীর, ফ্রেশ, পুষ্টি, রূপচাঁদাসহ বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন কিনছে। বর্তমানে টিসিবির গুদামে ১ কোটি ২৯ লাখ ৭ হাজার ৮২০ লিটার সয়াবিন তেলের মজুত আছে। বাজার নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ভর্তুকি মূল্যে টিসিবি এ তেল ভোক্তাপর্যায়ে বিক্রি করবে।

    বর্তমানে পরিচালন ব্যয় বাবদ ট্রাকসেল ডিলারদের ৫০ কিলোমিটার দূরত্বের মধ্যে হলে প্রতি লিটারে ৫ টাকা, ৫১ থেকে ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে হলে ৬ টাকা এবং ১০০ কিলোমিটার দূরত্বের বাইরে হলে ৭ টাকা কমিশন দিচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬