Journalbd24.com

রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দেশের সবাইকে বিনামূল্যে টিকা দেব: প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ১৬:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ১৬:০০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    দেশের সবাইকে বিনামূল্যে টিকা দেব: প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ১৬:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২১ ১৬:০০

    দেশের সবাইকে বিনামূল্যে টিকা দেব: প্রধানমন্ত্রী

    বিশ্বের যে দেশেই করোনার টিকা আবিষ্কার হচ্ছে সেই দেশের সাথে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেখানে যেখানে টিকা পাওয়া যাচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে তাদের সাথে যোগাযোগ করছি, আরও টিকা নিয়ে আসব। যত লাগে টিকা কিনব। তার জন্য বাজেটে আলাদা টাকা রাখা আছে, এজন্য কোন চিন্তা করতে হবে না। তিনি বলেন, টিকা আসতে শুরু হয়েছে কোন অসুবিধা হবে না। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ৮০ ভাগ লোককে টিকার আওতায় নিয়ে আসব। আর সমস্ত টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে।

    শনিবার দুপুরে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায় সংসদ নেতা একথা বলেন। এর আগে সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

    প্রধানমন্ত্রী বলেন, জনগণকে গত ঈদুল ফিতরে বার বার অনুরোধ করলাম আপনারা আপনাদের জায়গা ছেড়ে যাবেন না, কিন্তু অনেকেই তো সে কথা শোনেন নাই সকলেই ছুটে চলে গেছেন। আর তার ফলাফলটা কি হল? এবং যারা বাইরে ছিল পুরো বর্ডার এলাকায় বিভিন্ন জেলায় এই করোনাটা ছড়িয়ে পড়ল। সকলে যদি আমাদের কথা শুনত তাহলে হয়তো আজকে এমনভাবে করোনা ছড়িয়ে পড়তো না। তারপরেও মানুষ আসলে যেতে চায় এটাই সমস্যা। তবে আমরা ইতিমধ্যে আমাদের সাধ্যমত চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। শুধু সরকার না আমাদের পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। ইতিমধ্যে প্রণোদনা দিয়েছি বিভিন্ন খাতে। আর্থিক সহায়তা দিচ্ছি। এমন কোন শ্রেণি পেশার মানুষ নেই যাদের আর্থিক সহায়তা দেওয়া হয়নি। যেহেতু আবার করোনা দেখা দিয়েছে আমাদের সাধ্যমত আবার সহায়তা দেব, কারো খাদ্য প্রাপ্তিতে যাতে অসুবিধা না হয় অবশ্যই সেই বিষয়টা আমরা দেখব।

    টিকা প্রসঙ্গে সংসদ নেতা বলেন, টিকার একটু সমস্যা হয়েছিল ভারতে থেকে টিকা রফতানি বন্ধ করাতে। বর্তমানে টিকা এসে গেছে। ফাইজারের টিকা যেটা এসেছে যারা বিদেশে শ্রমিক যাচ্ছে তাদের অগ্রাধিকার থাকবে এই টিকা পাওয়ার। গতকাল রাতে এবং আজ খুব ভোরে মর্ডানা এবং সিনোফার্মের টিকা বাংলাদেশে পৌঁছে গেছে। মর্ডানা থেকে ২ দশমিক ৫ মিলিয়ন চলে আসছে। সিনোফার্মের ২ মিলিয়ন এসেছে। সিনোফার্মের টিকা কিন্তু ক্রয় করেছি তার আগে চীন থেকে কিছু উপহার পাঠানো হয়েছে। ভারতও কিছু উপহার দিয়েছে।

    প্রধানমন্ত্রী বলেন, যেখানে যেখানে টিকা পাওয়া যাচ্ছে আমরা সঙ্গে সঙ্গে তাদের সাথে যোগাযোগ করছি। আরও টিকা নিয়ে আসব। যত লাগে টিকা কিনব। তার জন্য বাজেটে আলাদা টাকা রাখা আছে, এজন্য কোন চিন্তা করতে হবে না। আমরা চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান থেকে শুরু করে অস্ট্রেলিয়া সব দেশের সাথে যোগাযোগ করছি। যেখানে পাওয়া যাচ্ছে, নিয়ে নিচ্ছি। আমাদের নিজেদের বিমান পাঠিয়ে আমরা চীন থেকে সিনোফার্মের টিকা নিয়ে আসছি। এভাবে আমরা সংগ্রহ করছি। আমেরিকা থেকে যেটা আসছে মর্ডানার সেটা তারা পাঠিয়েছে। এরইমধ্যে দেশে পৌঁছেছে। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ৮০ ভাগ লোককে টিকার আওতায় নিয়ে আসব, আর সমস্ত টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে।

    তিনি বলেন, আমরা অনেক টাকা দিয়ে টিকা কিনছি, প্রথমে যেটা দিয়েছি সেটা অল্প দামে ছিল, কিন্তু এখন অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে। তারপরেও জনগণের স্বার্থে তাদের কল্যাণে বিনা পয়সায় টিকাদান কর্মসূচি নিয়েছি। যেহেতু বিভিন্ন জেলা পর্যায়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে তাই করোনা পরীক্ষা বিনা পয়সায় শুরু করেছি।

    প্রবাসী শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, যে সকল শ্রমিক বিদেশে যাচ্ছে তাদের টিকা প্রদানে অগ্রাধিকার দিচ্ছি। যাতে তারা ভ্যাকসিন নিয়ে বিদেশে যেতে পারে। যাতে তাদের সেখানে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে না হয়। সেভাবেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বাজেটেও প্রচুর টাকা রেখেছি। ৩২ হাজার ২৪৭ কোটি টাকা রাখা হয়েছে, আরও ১০ হাজার কোটি টাকা আলাদা রাখা আছে রিজার্ভে। আমাদের সব সময় লক্ষ্যই হচ্ছে দেশের জনগণের কল্যাণ করা।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬