Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • টিকার আওতা বাড়ছে, ডিসেম্বরের মধ্যে পাবে ৫ কোটি মানুষ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ১৬:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ১৬:৪৬

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    টিকার আওতা বাড়ছে, ডিসেম্বরের মধ্যে পাবে ৫ কোটি মানুষ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ১৬:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ১৬:৪৬

    টিকার আওতা বাড়ছে, ডিসেম্বরের মধ্যে পাবে ৫ কোটি মানুষ

    আগামী ডিসেম্বরের মধ্যে দেশের পাঁচ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। একই সঙ্গে আগামী বছরের মাঝামাঝি সময় আশি শতাংশ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। ইতোমধ্যে দ্বিতীয় ধাপে গণহারে টিকাদান শুরু হয়েছে। করোনা প্রতিরোধে লকডাউনের বিকল্প হিসাবে সকলের জন্য টিকা কর্মসূচীতেই গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বিশ্বব্যাপী গ্যাভি-দ্য ভ্যাকসিন এ্যালায়েন্সের ব্যবস্থাপনায় কোভ্যাক্স সুবিধার আওতায় ও টাকা দিয়ে মোট ১০ কোটি টিকার ব্যবস্থা চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে চীনের সিনোফার্মের কেনা টিকা ও কোভ্যাক্স থেকে আসা টিকা দিয়েই গণটিকাকরণ কর্মসূচী বাস্তবায়ন শুরু হয়েছে। কোভ্যাক্স এবং চীন ছাড়াও জনসনের ছয় কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া চলছে। সিঙ্গেল ডোজ এই টিকা কিনতে পারলে আগামী বছরের মাঝামাঝি সময় দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। টিকা কিনতে অর্থ সংস্থান এবং করোনা পুরোপুরি নির্মূলে দুই বছরের পরিকল্পনা নেয়া হলেও ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা সংগ্রহের বিষয়টি অনেকটা নিশ্চিত। আশা করা হচ্ছে, করোনার সংক্রমণ রোধ করা গেলে দ্রুত অর্থনৈতিক কর্মকান্ড স্বাভাবিক হয়ে আসবে। টিকা কার্যক্রম বেগবান করা গেলে দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে উন্নত দেশগুলো টিকা কার্যক্রম জোরদার করায় সেখানকার করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। চলতি বাজেটে অর্থ মন্ত্রণালয় থেকে করোনাভাইরাসের টিকা কেনা এবং উৎপাদনে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ রাখা হয়। এছাড়া জনজীবন সুরক্ষায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর (ইপিআই) আওতায় ‘ন্যাশনাল ডিপ্লয়মেন্ট এ্যান্ড ভ্যাকসিনেশন প্ল্যান’ প্রণয়ন করেছে সরকার।

    স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা প্রতিরোধে সরকার শুরুতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি টিকা কেনার চুক্তি করেছিল। বাংলাদেশ সরকার ও ভারতের সেরাম ইনস্টিটিউটের মধ্যে তৃতীয় পক্ষ হিসেবে বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসের চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। এই চুক্তির মাধ্যমে সেখান থেকে মাত্র ৭০ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। আর ভারত সরকার বাংলাদেশকে উপহার দিয়েছিল ৩২ লাখ ডোজ। ভারতের সেরাম থেকে এখনও দুই কোটি ডোজ পাওনা আছে। ভারতে সংক্রমণ কমে যাওয়ায় আগামী মাসে চুক্তির বাকি টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও বর্তমানের সঙ্কট মেটাতে সেরামের বিকল্প হিসেবে চীনের সঙ্গে আমাদের দুই কোটি টিকা কেনার চুক্তি হয়েছে। কোভ্যাক্স থেকে বাংলাদেশের ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা রয়েছে। টিকা নিয়ে সব পক্ষ যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১০ কোটি ভ্যাকসিন হাতে আসবে। এতে নতুন করে আরও সাড়ে পাঁচ কোটি মানুষকে টিকা দেয়া সম্ভব হবে। একইসঙ্গে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে সিঙ্গেল ডোজের জনসন এ্যান্ড জনসনের ছয় কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া শুরু করেছে। জনসনের টিকা কিনতে পারলে আগামী বছরের এই সময়ের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকাকরণে আওতায় নিয়ে আসা যাবে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে কোভ্যাক্সের কাছে জনসনের টিকা চেয়ে চিঠিও পাঠানো হয়েছে।

    সম্প্রতি বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের সব নাগরিককে বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা দেবে। টিকা সংগ্রহে যত টাকাই প্রয়োজন হোক না কেন, সরকার তা দেবে। টিকা নিয়ে সমস্যা হবে না। জুলাই মাস থেকে আরও টিকা আসবে। ব্যাপকভাবে টিকাদান শুরু হবে। টিকা কেনার জন্য চলতি বাজেটে ১৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিভিন্ন উৎস থেকে ইতোমধ্যে এক কোটি ৬০ লাখ ৬ হাজার ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার টিকা নিয়ে যখন গবেষণা চলছিল তখন থেকেই বাংলাদেশ টিকার জন্য যোগাযোগ শুরু করেছিল। ভারতে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারত টিকা রফতানি বন্ধ করে দেয়। এতে বাংলাদেশ সাময়িকভাবে সমস্যায় পড়েছে। কিন্তু এখন টিকার ব্যবস্থা হয়ে গেছে। এখন আর কোন সমস্যা হবে না। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ ভ্যাকসিন উৎপাদনকারী সব কোম্পানির সঙ্গে সরকারের যোগাযোগ অব্যাহত আছে। তিনি আশা করেন, জুলাই মাস থেকে আরও টিকা আসবে। ব্যাপকভাবে টিকা প্রদান শুরু হবে।

    টিকাকরণ কর্মসূচীর ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা লকডাউন নির্ভর হতে চাই না, টিকানির্ভর হতে চাই। টিকায় স্বনির্ভর হবে দেশ। লকডাউনের মাধ্যমে মানুষের ক্ষতি হয়। দেশের বিরাট ক্ষতি হয়ে যায়। কাজেই এটা আমাদের কাম্য নয়। কিন্তু মানুষের জীবন রক্ষার্থে করোনাকে নিয়ন্ত্রণ করতে লকডাউন আমাদের দিতে হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারীকে আমরা টিকা প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ করব। আগামীতে নিজ দেশেই উৎপন্ন হবে টিকা। আপাতত জরুরী ভিত্তিতে টিকার ব্যবস্থা করেছি, টিকা চলমান। এসব উন্নয়নের কারণে আমাদের দেশে মৃত্যুহার দেড় শতাংশ। সারা পৃথিবীতে মৃত্যুর হার আড়াই শতাংশ। তিনি বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে দেশেই টিকা উৎপাদনের চেষ্টা চলছে। দেশে উৎপাদনের কারখানা হবে গোপালগঞ্জে।

    অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের টিকা কিনতে আগামী দুই বছরে ২৫ হাজার কোটি টাক ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চলতি ২০২১-’২২ অর্থবছরে ১৪ হাজার ২০০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। বাকি টাকা ১০ হাজার ৮০০ কোটি টাকা ব্যয় করা হবে ২০২২-’২৩ অর্থবছরে। চলতি অর্থবছরে টিকা এবং করোনার জরুরী চিকিৎসা সরঞ্জামাদি কিনতে বাজেটে আরও ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে।

    অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি-বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর (ইপিআই) আওতায় ‘ন্যাশনাল ডিপ্লয়মেন্ট এ্যান্ড ভ্যাকসিনেশন প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় গত ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণটিকাদান কর্মসূচী সফলভাবে শুরু করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে দেশের সবাইকে বিশ্বস্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত ভ্যাকসিন দেয়া হবে। তবে ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ টিকা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।

    অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিশ্বব্যাংক ও এআইআইবি’র অর্থায়নে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স এ্যান্ড প্যানডামিক প্রিপার্ডনেন্স প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্প হতে টিকা ক্রয়, অক্সিজেন লাইন স্থাপন, আইসিইউ-সিসিইউ স্থাপন এবং অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হয়। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানিয়েছেন, দেশের সবাই বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাবেন। এজন্য সরকারীভাবে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন বাঁচানো গেলে দ্রুত দেশের অর্থনৈতিক কর্মকা-ে আবার গতি ফিরে আসবে। এ কারণে দেশের সকল নাগরিক টিকা পাবেন।

    আগামী ২০২১-’২৩ অর্থবছরে দাতা সংস্থাগুলোর কাছ থেকে ৬২০ কোটি মার্কিন ডলার বা ৫৭ হাজার ৭০০ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে ১৫০ কোটি ডলার বা ১২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় করা হবে ভ্যাকসিন বা টিকা ক্রয়ে। বাকি ৪০ হাজার ৪০০ কোটি টাকা বাজেট সহায়তা হিসাবে ঘাটতি অর্থায়নে ব্যবহার করা হবে। এছাড়া বিশ্বব্যাংকের কাছ থেকে ৫২ কোটি ডলার বা ৪ হাজার ৪২০ কোটি টাকা পাওয়া যাবে টিকা কিনতে। এর মধ্যে প্রায় দেড় কোটি মার্কিন ডলার ব্যয় করা হবে লজিস্টিক সাপোর্ট হিসাবে। বাকি ৫০ কোটি ডলার বা ৪ হাজার ২৫০ কোটি টাকার পুরোটা যাবে টিকা ক্রয় খাতে। পাশাপাশি টিকা কিনতে এশীয় উন্নয়ন ব্যাংক দেবে ৯৪ কোটি ডলার বা প্রায় ৮ হাজার কোটি টাকা।

    চলতি ২০২১-’২২ অর্থবছরে স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ দেয়া হয়েছে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। যা বিগত যে কোন সময়ের চেয়ে বেশি। করোনা থেকে মানুষের জীবন বাঁচাতে এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। জীবন বাঁচানোর পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারে ১ লাখ ২৮ হাজার কোটি টাকার ২৩ প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, স্বাস্থ্য ঠিক থাকলে অর্থনীতি সচল থাকবে। তবে এ খাতে সুশাসনও নিশ্চিত করতে হবে। বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর জনকণ্ঠকে বলেন, স্বাস্থ্য ভেঙ্গে পড়লে সবই ভেঙ্গে পড়বে। এজন্য এখন সবার আগে দেশের মানুষকে করোনার টিকা দেয়া প্রয়োজন। এজন্য বরাদ্দ বাড়াতে হবে।

    জানা গেছে, করোনার টিকা কিনতে সবচেয়ে বড় অঙ্কের ঋণ সহায়তা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সংস্থাটির কাছ থেকে টিকা কিনতে প্রায় ১ বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮ হাজার ৫০০ টাকার কোটির ঋণ সহায়তা আসছে। ইতোমধ্যে সংস্থাটির সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। করোনার টিকা ক্রয়ে উন্নয়ন সহযোগীদের নিকট থেকে অর্থ সংগ্রহের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংশ্লিষ্টদের নিয়ে মন্ত্রণালয়ে সভা করেছেন। ওই সভার কার্যপত্র সূত্রে জানা গেছে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ ও বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী দেশের মোট জনগণের ৮০ শতাংশকে ভ্যাকসিন তথা টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    জানা গেছে, উন্নত দেশগুলো টিকা কার্যক্রম ব্যাপকভাবে শুরু করায় দ্রুত সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্র্যান্স, রাশিয়া এবং চীনে এখন স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। এসব দেশের মানুষ টিকা নিয়ে এখন মাস্ক ছাড়াই ঘরের বাইরে বের হওয়ার অনুমতি পাচ্ছেন। কঠোর লকডাউনের পরিবর্তে শুরু হয়েছে অর্থনৈতিক কর্মকান্ড। শিল্পে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। মানুষজন স্ব স্ব কর্মক্ষেত্রে ফিরে আসতে শুরু করেছেন। বাংলাদেশেও করোনার টিকা প্রদানের মাধ্যমে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

    স্বাস্থ্য অধিদফতরের টিকাকরণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ শামসুল হক জানান, কোভ্যাক্সের আওতায় মডার্না ও চীনের কাছ থেকে কেনা সিনোফার্মের মোট ৪৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসেছে। এছাড়া চলতি মাসের শেষের দিকে ও আগস্টে এ্যাস্ট্রাজেনেকার ৪০ লাখের ওপর টিকা আসবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন। এছাড়া চীনের সঙ্গে চুক্তির আরও টিকা দেশে পৌঁছেছে।

    বিশ্বব্যাপী গ্যাভি-দ্য ভ্যাকসিন এ্যালায়েন্সের ব্যবস্থাপনায় কোভ্যাক্স সুবিধার আওতায় ২০২১ সালের মধ্যে ছয় কোটি ৮০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এর আগে এই সুবিধার আওতায় একটি চালানে ফাইজারের এক লাখ ছয় হাজার ডোজ টিকা এসেছে দেশে। এছাড়া ২৫ লাখ ডোজ মডার্নার টিকা। আগামীতে কোভ্যাক্স থেকে এ্যাস্ট্রাজেনেকার আরও টিকা আসবে বলে স্বাস্থ্য অধিদফতরের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

    ভারতের সেরাম ইনস্টিটিউটের চুক্তির টিকা না পেয়ে সম্প্রতি বাংলাদেশ চীনের বেজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্ট কোং লিমিটেডের কাছ থেকে এই টিকা কিনেছে সরকার। সিনোফার্মের কাছ থেকে মোট এক কোটি ৫০ লাখ ডোজ টিকা কিনছে বাংলাদেশ। প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে এই টিকা আসবে। এছাড়া বাংলাদেশের ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিটিউটিক্যাল চীনের সিনোভ্যাকের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনের অনুমোদন পেয়েছে। বাংলাদেশের আরও একটি ওষুধ কোম্পানি ওরিয়ন ফার্মা রাশিয়ার টিকা স্পুটনিক ভি আমদানির বিষয়ে যোগাযোগ করেছে। তবে এখন পর্যন্ত রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়নি।

    এর আগে গত ২৭ জুন দেশে ৮ম টিকা হিসেবে যুক্তরাষ্ট্রের মডার্নার করোনাভাইরাসের টিকার জরুরী ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি, চীনের সিনোফার্ম, বেলজিয়ামের ফাইজার, চীনের সিনোভ্যাক, যুক্তরাষ্ট্রের জনসনের টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয় ওষুধ প্রশাসন অধিদফতর থেকে।

    চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচীটি ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভ্যাকসিনের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে স্থগিত করা হয়। বর্তমানে চীনের সিনোফার্ম ও ফাইজার-বায়োএনটেকের টিকার মাধ্যমে দ্বিতীয় ধাপের গণটিকাকরণ কর্মসূচী শুরু হয়েছে। কোভ্যাক্স থেকে আসা মডার্নার ২৫ লাখ টিকা বাংলাদেশে মজুদ রয়েছে।

    ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত না থাকায় বাংলাদেশ গত ২৬ এপ্রিল প্রথম ডোজের কোভিড টিকা দেয়া বন্ধ করে দেয়। ভ্যাকসিনের জন্য নিবন্ধন প্রক্রিয়া গত ৫ মে থেকে স্থগিত করা হয়। মজুদ টিকার পরিমাণ বাড়ায় এখন বাংলাদেশে গণটিকাকরণের নতুন করে নিবন্ধন শুরু হয়েছে। প্রথমে দ্বিতীয় ধাপের নিবন্ধন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশী এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রদের নিবন্ধন শুরু হয়। সারাদেশে টিকাকরণের পরিধি বাড়াতে বুধবার থেকে টিকা গ্রহণের বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর নির্ধারণ করে নিবন্ধন শুরু হয়েছে।

    স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সরকারের হাতে এসেছে এক কোটি ৬০ লাখ ছয় হাজার ডোজ টিকা। এর মধ্যে এ্যাস্ট্রাজেনেকার এক কোটি তিন লাখ ডোজ, সিনোফার্মের ৩১ লাখ ডোজ, মডার্নার ২৫ লাখ ডোজ এবং ফাইজারের এক লাখ ছয় হাজার ডোজ টিকা রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬