Journalbd24.com

রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নদীভাঙন রোধে ১৩৬৪ কোটি টাকা ঋণ দেবে এডিবি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ১৭:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ১৭:১৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নদীভাঙন রোধে ১৩৬৪ কোটি টাকা ঋণ দেবে এডিবি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ১৭:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ১৭:১৬

    নদীভাঙন রোধে ১৩৬৪ কোটি টাকা ঋণ দেবে এডিবি

    বৃষ্টি আর উজানের পানিতে ভাঙছে দেশের নদ-নদী। বেসরকারি হিসাবে প্রতিবছর প্রায় ৫ থেকে ৬ হাজার হেক্টর জমি নদ-নদীভাঙনে বিলীন হয়ে যায়। আর এতে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়। দেশের পদ্মা ও যমুনার এই ভাঙন রোধে ‘ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরিগেশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট’ প্রোগ্রামের আওতায় ১ হাজার ৩৬৪ কোটি টাকা ঋণ সহায়তা দেবে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৮১ কোটি ৪০ লাখ টাকা। প্রকল্পে সরকারি অর্থায়ন ৩১৩ কোটি ২৫ টাকা। প্রকল্প সাহায্য ও অনুদান থেকে আসবে ১ হাজার ৪৬৮ কোটি টাকা। ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত চার বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে যমুনা ও পদ্মা নদীর তীরবর্তী ভাঙনকবলিত জনগণের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ফজলুর রশিদ বলেন, প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে এডিবি ঋণ দেবে ১ হাজার ৩৬৪ কোটি টাকা এবং নেদারল্যান্ড সরকারের সহায়তা পাওয়া যাবে ১০৩ কোটি টাকা। নদ-নদী তীরে কাঠামোগত উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং এর মাধ্যমে বন্যা ও নদ-নদী তীরের ক্ষয় প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য।

    জানা গেছে, এ প্রকল্পের আওতায় ৩০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮ কিলোমিটার বাঁধ নির্মাণ, ৪০ কিলোমিটার অ্যাডাপটেশন ওয়ার্ক, ৬ কিলোমিটার ইমারজেন্সি ওয়ার্ক, ৩ কিলোমিটার বাঁধ রক্ষণাবেক্ষণ, একটি অফটেক ম্যানেজমেন্ট ওয়ার্ক সঙ্গে অবকাঠামো নির্মাণ, ২টি পাইলট ল্যান্ড রিকভারি, ড্রেজিংয়ের সঙ্গে ক্লোজার সংগ্রহ করা। এ ছাড়াও দুটি রেগুলেটর, ফিসপাস নির্মাণ, ১২টি মৎস্য অভয়াশ্রম নির্মাণ এবং ১০২ হেক্টর ভূমি অধিগ্রহণ।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬