Journalbd24.com

রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চামড়া কিনতে ব্যাবসায়ীরা ৫৮৩ কোটি টাকা ঋণ পাচ্ছেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ১৭:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ১৭:১৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    চামড়া কিনতে ব্যাবসায়ীরা ৫৮৩ কোটি টাকা ঋণ পাচ্ছেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ১৭:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ১৭:১৮

    চামড়া কিনতে ব্যাবসায়ীরা ৫৮৩ কোটি টাকা ঋণ পাচ্ছেন

    আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে কাঁচা চামড়া ক্রয়ের জন্য ব্যবসায়ীদের ৫৮৩ কোটি টাকা ঋন দিবে ব্যাংকগুলো। স্বল্পমেয়াদি এ ঋণ বিতরণ করবে সরকারি ৫ ব্যাংক ও বেসরকারি ৩ ব্যাংক। রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ঈদ উল আযহা উপলক্ষে কাঁচা চামড়া ক্রয়ের জন্য ঋণ বাবদ ব্যবসায়ীদের জন্য এবারও বরাদ্দ রাখা হয়।

    কোরবানির পশুর চামড়া কিনতে এবার রুপালি ব্যাংক ঋণ দিবে ২২৭ কোটি টাকা, জনতা ব্যাংক ১৪০ কোটি , অগ্রণী ব্যাংক ১২০ কোটি, সোনালি ব্যাংক ২৫ কোটি ও বাংলাদেশ কৃষি ব্যাংক ২ কোটি ৫০ লাখ ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
    অপরদিকে, কুরবানির পশুর চামড়া ক্রয়ের জন্য ব্যাবসায়ীদের এবছর বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামি ব্যাংক ৬৭ কোটি, আল-আরাফাহ ইসলামি ১ কোটি ৯ লাখ, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক ৫০ লাখ ও সিটি ব্যাংক ২০ লাখ টাকার ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবছর ব্যাংকগুলো কুরবানির পশুর চামড়া কেনার জন্য ঋণ দেয়ার লক্ষমাত্রা নির্ধারণ করলেও ব্যাংকের ঋণ দেয়ার সিদ্ধান্ত কাগজে কলমেই থেকে যায়। এ খাতে ঋণ আদায় কমে যাওয়ায় ঋণ বিতরণ কমে দিয়েছে ব্যাংকগুলো।

    চামড়া খাতের ঋণ বিতরণের প্রতিবেদনে দেখা যায়, গেল বছরে (২০২০ সালে ঈদ উল আযহা উপলক্ষে) কাঁচা চামড়া ক্রয়ের জন্য ৬৪৪ কোটি টাকা ঋণ বিতরণের সিদ্ধান্ত নিলেও বিতরণ করেছে মাত্র ৬৫ কোটি টাকা। যার মধ্যে রাষ্ট্রয়াত্ত জনতা ব্যাংক ১০০ কোটি টাকার বিপরীতে ঋণ বিতরণের পরিমাণ শুন্য । অপরদিকে, অগ্রণী ব্যাংক ১৮০ কোটি টাকা ঋণ বিতরণে বরাদ্দ রাখলেও বিতরণ করেছে মাত্র ২০ কোটি টাকা, একইভাবে রুপালি ব্যাংক ১৫৫ কোটি টাকা লক্ষমাত্রার বিপরীতে ঋণ বিতরণ করেছে ১১ কোটি, সোনালি ব্যাংক ব্যাংক ৭১ কোটি টাকার বিপরীতে বিতরণ করেছে ৭১ কোটি টাকা। বেসরকারি খাতের ইসলামি ব্যাংক ৫০ কোটি টাকার বিপরীতের কাচা চামড়া ক্রয়ে বিতরণ করেছে মাত্র ১২ কোটি আল-আরাফাহ ইসলামি ব্যাংক ৮০ কোটি টাকার বিপরীতে বিতরণ করেছে মাত্র ১ কোটি টাকা।

    চামড়া খাতে ঋণ বিতরণ কম কেন জানতে চাইলে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম বলেন, চামড়া শিল্পে সেন্ট্রাল ইটিপি না হওয়ার কারণে রপ্তানিতে ধাক্কা লাগে। চামড়া নীতিালা অনুযায়ী ঋণ নিয়ে গতবার যারা যতটাকা সমন্বয় করেছে ঠিক তত টাকাই ঋণ পাবে। কেউ পুরো টাকা পরিশোধ করলে পুরো অর্থ, অর্ধেক করলে অর্ধেক পরিমাণে ঋণ পাবে।

    বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন জানায়, চামড়া কেনার ঋণ মূলত এক বছরের জন্য পাওয়া যায়। যারা গত বছরের টাকা পরিশোধ করেছে তারাই ঋণ পায়। ব্যবসায়িদের অভিযোগ, গত ২০১৭ সালের পর থেকে চামড়া শিল্পের ব্যবসায়ীরা ভালো নেই। যার দরুন অনেক ব্যবসায়ী খেলাপির তালিকায় পরেছে। এর অন্যতম কারণ হচ্ছে সাভারে টেনারি শিল্প স্থানান্তর। অন্যদিকে গত কয়েক বছরে চামড়া শিল্পে যাদের ঋণ দেওয়া হচ্ছে তাদের বেশির ভাগের ঋণই ঋণ পুন:তফসিল করা হচ্ছে। তাই এ খাতের ব্যবসায়ীরা এখনো ক্ষতি কাটিয়ে উঠতে পারছেনা।

    এ বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ বলেন, ব্যাংকগুলো চামড়া শিল্পে ব্যাবসায়ীদের ঋণ দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করলেও কাগজে কলমেই সিমাবদ্ধ থাকে। চামড়া মালিকরা আশানুরুপ ঋণ পাচ্ছেনা। ব্যাংকগুলো যে পরিমাণ ঋণ দেয় তা বিগত বছরের ঋণের সাথে সমন্বয় করে (ঋণ পুন:তফসিল করে)। এতে গত কয়েক বছর যাবৎ চামড়া শিল্প মালিকদের হাতে এ খাতের ঋণের টাকা আসেনা। ২০১৭ সালের আগে কিন্তু এ খাতের অধিকাংশ ব্যাবসায়ীরা খেলাপি ছিলনা। সাভারে চামড়া শিল্পে হস্তান্তর করে উৎপাদনে যাওয়ার মত সক্ষমতা অনেক ব্যবসায়ীদের ছিলনা। তাই গত সরকারের কাছে আমাদের দাবি বিগত ২ বছরের (২০১৭-১৯) ঋণের সুদ যেন মওকুফ করে দেওয়া হয়।

    তিনি বলেন, এবারের কুরবানির চামড়া কিনতে ব্যাংকগুলো কম পরিমাণে ঋণ দিলেও নতুন করে যেন এ ঋণ বিতরণ করে। আগের বকেয়া ঋণের সাথে সমন্বয় যেন না করা হয়। এমন সুবিধা সরকারের পক্ষ থেকে যেন ব্যাংকগুলোকে বলা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬