Journalbd24.com

রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সেনাবাহিনীর মাধ্যমে ব্যাংকের সিএসআর ব্যয় করা যাবে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ১৭:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ১৭:২২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সেনাবাহিনীর মাধ্যমে ব্যাংকের সিএসআর ব্যয় করা যাবে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ১৭:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১ ১৭:২২

    সেনাবাহিনীর মাধ্যমে ব্যাংকের সিএসআর ব্যয় করা যাবে

    সেনা কল্যাণ সংস্থা তথা সেনাবাহিনীর মাধ্যমে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ব্যয় করা যাবে। সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনা, জেলা প্রশাসক, এনজিও বা এমএফআইর পাশাপাশি এখন সশস্ত্র বাহিনীর মাধ্যমেও সিএসআর ব্যয় করা যাবে।

    নির্দেশনায় বলা হয়েছে, সেনা কল্যাণ সংস্থা সশস্ত্র বাহিনী পরিচালিত একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান। করোনার কারণে চলমান লকডাউনে সেনা কল্যাণ সংস্থা দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ত্রাণসামগ্রী সশস্ত্র বাহিনীর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করছে। বর্তমানে কঠোর লকডাউনের এ সময়ে সব ধরনের গণপরিবহন বন্ধসহ জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ব্যাংক গঠিত বিশেষ সিএসআর তহবিল সেনা কল্যাণ সংস্থা তথা সশস্ত্র বাহিনীর মাধ্যমে বিতরণ করা হলে তা দ্রুত ও অধিক কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে। এমন প্রেক্ষাপটে জেলা প্রশাসক, এনজিও, এমএফআই ও ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি সেনা কল্যাণ সংস্থার মাধ্যমেও বিশেষ সিএসআর করা যাবে। এ ক্ষেত্রে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা যাবে। সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে সিএসআরের আলাদা হিসাব রাখতে হবে।

    করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গত ২৪ এপ্রিল ব্যাংকগুলোর বিশেষ সিএসআর কার্যক্রমের নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয়, গত বছরে যে ব্যয় করা হয়েছে, তার নিট মুনাফার ১ শতাংশ অতিরিক্ত ব্যয় করতে হবে। করোনার কারণে সমস্যায় পড়া দরিদ্রদের খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ চিকিৎসা ব্যয় নির্বাহ এবং কর্মহীন মানুষের জীবিকা নির্বাহের জন্য এ অর্থ বিতরণ করতে বলা হয়। শুরুতে ব্যয়ের অর্ধেক সিটি করপোরেশন এলাকা, বাকি অর্ধেক এর বাইরে করার নির্দেশনা ছিল। পরবর্তী সময়ে অপর এক নির্দেশনার মাধ্যমে বেশি করোনাভাইরাস-প্রবণ এলাকা রাজশাহী ও খুলনা বিভাগে ব্যয়ের অর্ধেক করার নির্দেশ দেওয়া হয়। শুরু থেকেই পুরো বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবিকে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬