Journalbd24.com

শনিবার, ১১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ২৫০০ টাকার নগদ সহায়তা পেলেন ১৭ লাখ ২৪ হাজার মানুষ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১ ১৬:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১ ১৬:৫৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ২৫০০ টাকার নগদ সহায়তা পেলেন ১৭ লাখ ২৪ হাজার মানুষ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১ ১৬:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১ ১৬:৫৯

    ২৫০০ টাকার নগদ সহায়তা পেলেন ১৭ লাখ ২৪ হাজার মানুষ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ঈদের আগে ১৭ লাখ ২৪ হাজার দিনমজুর, পরিবহন শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে প্রায় ৪৫০ কোটি টাকার নগদ সহায়তা বিতরণ করা হয়েছে। করোনা মহামারী থেকে অসহায় ও দরিদ্র মানুষকে সুরক্ষার জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ হাজার ২০০ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেন। সেই প্যাকেজের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে আর্থিক ও খাদ্য সহায়তা (ওএমএস) হিসেবে এই প্রণোদনা পৌঁছানো হয়।

    অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ লাখ ৩৭ হাজার দিনমজুর, ২ লাখ ৩৫ হাজার পরিবহন শ্রমিক এবং প্রায় ৫০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও ১ হাজার ৬০৩ জন গ্যারেজ শ্রমিকের মাঝে ঈদের দুই দিন আগে ২ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে। ২৩ জুলাই শুরু হওয়া দুই সপ্তাহের কঠোর লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য এই অর্থ কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করে সরকার। এর আগে গত বছরের এপ্রিলে সাধারণ ছুটির পর সরকার ৩৫ লাখ মানুষকে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দিয়েছে। প্রাথমিকভাবে উপকারভোগীর সংখ্যা ৫০ লাখের তালিকা করা হলেও পরবর্তীতে যাচাই-বাছাই শেষে কমিয়ে ৩৫ লাখে নামিয়ে আনা হয়।

    এ কার্যক্রমের উপকারভোগীদের মধ্যে রিকশাচালক, দিনমজুর নির্মাণ শ্রমিক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক রয়েছে। ২ হাজার ৫০০ টাকার নগদ সহায়তার দ্বিতীয় ধাপ এটি। এবার সেই তালিকা থেকে ১৭ লাখ ব্যক্তিকে  বেছে নিয়েছে সরকার। একই প্রণোদনা সুবিধার আওতায় নগদ সহায়তা ছাড়াও সরকার শহরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি দিয়ে খোলা বাজারে পণ্য বিক্রি (ওএমএস) শুরু করেছে ২৫ জুলাই। যা চলবে ৭ আগস্ট পর্যন্ত। সারা দেশে কম করে হলেও ৮১৩টি কেন্দ্রে খোলা বাজারে পণ্য বিক্রি হচ্ছে এবং সরকার ১৫০ কোটি টাকার ত্রাণ সহায়তা প্যাকেজ বরাদ্দ করেছে। জানা গেছে, সারা দেশে ওএমএস-এর মাধ্যমে ৩০ টাকা কেজি দরে ২০ হাজার টন চাল এবং ১৮ টাকা দরে ১৪ হাজার টন ময়দা বিক্রি করবে। সরকার প্রতি কেজি চালে ১৭ টাকা এবং প্রতি কেজি ময়দায় ১০ টাকা ভর্তুকি দিচ্ছে। এবার দেশের প্রতিটি পৌরসভাকে ওএমএস কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। জাতীয় হেল্পলাইন-৩৩৩ এর অনুরোধের ভিত্তিতে সরকার প্রতিটি জেলায় খাদ্য সহায়তার জন্য জেলা প্রশাসকদের ইতিমধ্যে ১০০ কোটি টাকা বিতরণ করেছে। তারা দেশের প্রতিটি ইউনিয়নে সংখ্যার ভিত্তিতে অর্থ বরাদ্দ দিয়েছে।

    সংশ্লিষ্টরা জানান, নগদ ও খাদ্য সহায়তা ছাড়াও ৩ হাজার ২০০ কোটি টাকার মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম চালু করার জন্য ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হবে পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে। ৪ শতাংশ সুদে ব্যাংকগুলো গ্রামাঞ্চলে বিভিন্ন এনজিওর মাধ্যমে এসব ঋণ বিতরণ করবে। এ প্রসঙ্গে অর্থ সচিব আবদুর রউফ তালুকদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় এ ধরনের বরাদ্দের জন্য সরকারের ৫ হাজার কোটি টাকার একটি তহবিল রয়েছে। এ ছাড়াও কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও গাড়ি ক্রয় খরচ অর্ধেক কমিয়ে রয়েছে আরও ৫ হাজার কোটি টাকা।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬