Journalbd24.com

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ২৪৭৪ ফ্ল্যাটের উদ্বোধন, সরকারি আবাসনে নতুন দিগন্তের উন্মোচন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২১ ১৪:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২১ ১৪:৫৪

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ২৪৭৪ ফ্ল্যাটের উদ্বোধন, সরকারি আবাসনে নতুন দিগন্তের উন্মোচন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২১ ১৪:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২১ ১৪:৫৪

    ২৪৭৪ ফ্ল্যাটের উদ্বোধন, সরকারি আবাসনে নতুন দিগন্তের উন্মোচন

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত ২৪৭৪ ফ্ল্যাটের উদ্বোধনের মাধ্যমে সরকারি আবাসন খাতে উন্মোচিত হলো এক নতুন দিগন্ত। আজ মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

    সরকারি কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে রাজধানী ঢাকায় কর্মরতদের আবাসন সংকট দীর্ঘদিনের। বিষয়টির গুরুত্বে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোপূর্বে সরকারি আবাসন ৮ শতাংশ হতে ৪০ শতাংশে উন্নীত করার জন্য অনুশাসন দেন। উক্ত অনুশাসনের প্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর/সংস্থা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে যাতে একই সাথে বিপুলসংখ্যক মানুষের আবাসনের ব্যবস্থার পাশাপাশি ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। এর অংশ হিসেবে নির্মিত এসব ভবন মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন।

    প্রকল্পগুলির মধ্যে আজিমপুর, মতিঝিল ও মালিবাগ সরকারি কলোনিতে বহুতল ভবন নির্মাণ, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের জন্য তেজগাঁওয়ে আবাসিক ভবন নির্মাণ এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য মীরপুরে আবাসিক ভবন নির্মাণ প্রকল্প অন্যতম। এছড়া এ সময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ৩০০টি ফ্ল্যাটের বরাদ্দ প্রাপকদের নিকট বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। একই সময় মাদারীপুর জেলা সদরের যে সকল সরকারি অফিসের নিজস্ব জমি ও অফিসভবন নেই সে সকল অফিসের জন্য ৭০.১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১০ তলা বিশিষ্ট সমন্বিত অফিস ভবন উদ্বোধন করা হয়।

    জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে ১৪৮ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ঢাকার মিরপুর ১১ নম্বর সেকশনে ১৪ তলা বিশিষ্ট পাঁচটি ভবনে মোট ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণের লক্ষ্যে ২০১৮ সালের ১৬ জানুয়ারি একটি প্রকল্প হাতে নেয়। ২ একর জমির উপর নির্মিত এসব অত্যাধুনিক ভবনে মাসিক, সাপ্তাহিক এমনকি দৈনিক ভিত্তিতে ভাড়া পরিশোধের মাধ্যমে বস্তিবাসীরা বসবাসের সুযোগ পাবে। ইতোমধ্যে ৩০০টি ফ্ল্যাট বসবাসের উপযোগী করে গড়ে তোলা হয়েছে এবং মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে বরাদ্দ প্রাপকদের নিকট এসব ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

    মঙ্গলবার গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্মিত ঢাকার মিরপুর, আজিমপুর, মতিঝিল ও মালিবাগে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের বসবাসের জন্য নির্মিত ২৪৭৪টি অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ফ্ল্যাট উদ্বোধন করা হয় যার মধ্যে ২৮৮টি ফ্ল্যাট গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের এবং৫৮টি ফ্ল্যাট মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বসবাসের জন্য নির্ধারিত রয়েছে।

    ঢাকার মিরপুর ৬ নং সেকশনে ১৩১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে চারটি ভবনে ২৮৮ টি ফ্ল্যাট গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য নির্মাণ করা হয়েছে । এ প্রকল্পের নির্মাণ কাজ ১ জানুয়ারি ২০১৬ সালে আরম্ভ হয়ে ৩০ জুন ২০২১ সালে সমাপ্ত হয়।

    ঢাকার মালিবাগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৫৬ টি ফ্ল্যাটের নির্মাণকাজ শুরু হয় ১০ আগস্ট ২০১৬ সালে। এ প্রকল্পের আওতায় ২১২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভবনে এসব ফ্ল্যাট নির্মাণ করা হয় । এসব ভবনের প্রতিটি ফ্ল্যাটের আয়তন  ১০০০ এবং ৮০০ বর্গফুট। এছাড়াও প্রকল্পের আওতায় তিন তলা বিশিষ্ট একটি মসজিদ ও একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে।

    মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বসবাসের জন্য ৪৪ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে দুটি ভবনে নির্মাণ করা হয়েছে ৫৮টি ফ্ল্যাট। সেপ্টেম্বর ২০১৭ সালে শুরু হয়ে জুন ২০২১ সালে এ প্রকল্পের কাজ শেষ হয়। নবনির্মিত এসব ফ্ল্যাটের মধ্যে ১৮০০ বর্গফুট আয়তনের ৭টি, ১৫০০ বর্গফুট আয়তনের ৭টি এবং ৮০০ বর্গফুট আয়তনের ৪৪টি ফ্ল্যাট রয়েছে। এখানে রয়েছে অত্যাধুনিক কার ওয়াশিং সিস্টেম।

    উদ্বোধনকৃত প্রকল্প সমূহের মধ্যে খরচ ও আয়তন বিবেচনায় বৃহত্তম প্রকল্প ঢাকাস্থ আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। এ প্রকল্পের আওতায় ৯৯০ কোটি ৩০ লক্ষ ১৯ হাজার টাকা ব্যয়ে ১৩.৬২ একর জমিতে ১৭টি ভবনে মোট ১২৯২টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। ১হাজার এবং ৮শ বর্গফুট আয়তনের এসব ফ্ল্যাটে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। এসব ভবনে রয়েছে সুপরিসর কমন স্পেসসহ একাধিক লিফট। প্রকল্প এলাকায় একটি ছয় তলা বিশিষ্ট কমন ফ্যাসিলিটিজ ভবন নির্মাণ করা হয়েছে।

    মতিঝিল সরকারি কলোনীতে (হাসপাতাল জোন স্টোর কম্পাউন্ড) বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ২৫৭ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে পাঁচটি ভবনে নির্মাণ করা হয়েছে ৩৮০টি ফ্ল্যাট। ২০ তলা বিশিষ্ট এসব ভবনের প্রতিটি ফ্লোরে রয়েছে চারটি করে ইউনিট এবং প্রতিটি ফ্ল্যাটের আয়তন ১ হাজার এবং ৮শ বর্গফুট।

    মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় নির্মিত এসব ভবনে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক নির্মাণসামগ্রী। জানালায় তাপ প্রতিরোধী থাই গ্লাস, উন্নত ফিটিংস ও টাইলসকৃত ফ্লোরসহ আধুনিক নির্মাণ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়েছে এসব ভবনে। রয়েছে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি ফায়ার এক্সিট ও সুপরিসর বারান্দা ও কমন স্পেস। প্রকল্পসমুহে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থাপন করা হয়েছে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বা এসটিপি। রয়েছে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম ও প্রয়োজনীয় সংখ্যক কার পার্কিং এর ব্যবস্থা। পরিবেশ সুরক্ষা ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে এসব প্রকল্প এলাকায় বৃক্ষরোপন ও জলাধার নির্মাণ করা হয়েছে।

    ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন সরকার গঠন করেন তখন পর্যন্ত সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের ৮ শতাংশেরও কম আবাসনের সুবিধা ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনের ফলে এ সংখ্যা ইতোমধ্যে ২৪ শতাংশে উন্নীত হয়েছে যা দেশের আবাসন খাতে উন্নয়নের একটি বড় মাইলফলক।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মোঃ শামীম আখতার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব  মোঃ দেলোয়ার হায়দারসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

     
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬