Journalbd24.com

শনিবার, ১১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মোদির উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আসলো বাংলাদেশে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২১ ১৪:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২১ ১৪:৩৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    মোদির উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আসলো বাংলাদেশে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২১ ১৪:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২১ ১৪:৩৮

    মোদির উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আসলো বাংলাদেশে

    দ্বিতীয় চালানে ভারতের উপহারের ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে ৩০টি অ্যাম্বুলেন্স এসেছে বেনাপোল বন্দরে।

    শনিবার সকালে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে এসব অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশ করে।

    এর আগে গত ২১ মার্চ উপহারের একটি অ্যাম্বুলেন্স এসেছিলো বেনাপোল বন্দরে।

    বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, ১০৯টির মধ্যে দুই চালানে মোট ৩১টি অ্যাম্বুলেন্স আসলো বাংলাদেশে। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে আমদানিকারক সূত্রে জানা গেছে।

    তিনি আরও জানান, দুই দিনের সরকারি সফরে গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসেন ঢাকা সফরে। এসময় তিনি স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। গত ২১ মার্চ প্রথম চালানে একটি অ্যাম্বুলেন্স এসেছিল বাংলাদেশে। এবার দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স প্রবেশ করে দেশে। অ্যাম্বুলেন্সের আমদানিকারক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট জেড আর করপোরেশন। শুল্কমুক্ত সুবিধায় উপহারের অ্যাম্বুলেন্স কাস্টমস থেকে ছাড়া হচ্ছে। পরে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হবে।

    এর আগে চলতি বছরের মাঝামাঝিতে ভারতে যখন অক্সিজেন ও ওষুধ সংকটে মহামারি অবস্থা চলছিল তখন বাংলাদেশ বন্ধুত্বের জানান দিতে ৫ ট্রাক করোনা প্রতিরোধে সহায়ক ওষুধসহ বিভিন্ন উপকরণ সহয়তা করে।

    ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্তিক চন্দ্র জানান, ভারত বন্ধুত্বের হাত বাড়াতে অ্যাম্বুলেন্স দিয়েছে। বাংলাদেশও করোনা প্রতিরোধ ওষুধ দিয়ে সহয়তা করেছে ভারতকে। এটি দুই দেশের মধ্যে বন্ধুত্বের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করবে।

    বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ভারত করোনার দ্বিতীয় ধাক্কা একরকম সামলে উঠলেও বাংলাদেশে চলছে মহামারি অবস্থা। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। এমন সময় অ্যাম্বুলেন্স উপহার যেমন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে তেমনি দুই দেশের মধ্যে বাণিজ্যের সম্পর্কের পাশিপাশি বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ককে আরো জোরদার করবে।

    বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ভারত সরকারের ৩০টি অ্যাম্বুলেন্স বন্দরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে সিঅ্যান্ডএফ প্রতিনিধিরা ঢাকায় উদ্দেশ্যে নেবেন।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬