Journalbd24.com

শনিবার, ১১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এপার থেকে ওপার যাচ্ছে গাড়ি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২১ ১৫:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২১ ১৫:২৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    এপার থেকে ওপার যাচ্ছে গাড়ি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২১ ১৫:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ আগস্ট, ২০২১ ১৫:২৫

    এপার থেকে ওপার যাচ্ছে গাড়ি

    গাড়ি চলাচলের জন্য মোটামুটি প্রস্তুত স্বপ্নের পদ্মা সেতু। প্রকল্পের কাজে ব্যবহৃত গাড়ি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে এ সেতু দিয়ে। এখন বিভিন্ন প্রয়োজনে সেতুর ওপর দিয়ে প্রকল্পের গাড়ি এপার থেকে ওপার যাচ্ছে। কঠোর লকডাউনের মধ্যেও পুরোদমে চলছে পদ্মা সেতুর নির্মাণকাজ। এভাবে কাজ এগিয়ে চললে আগামী ডিসেম্বরের মধ্যেই পদ্মা সেতু গাড়ি চলাচলের উপযোগী হয়ে যাবে। তবে শতভাগ কাজ শেষ হবে আগামী বছরের মার্চে। আর স্বপ্নের পদ্মা সেতু গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী বছর জুন মাসে।

    প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর মূল অংশের কাজ শেষ হয়েছে ৯৪ দশমিক ২৫ শতাংশ। নদীশাসনের কাজ শেষ হয়েছে ৮৪ দশমিক ২৫ শতাংশ এবং পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক কাজ শেষ হয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ।

    এদিকে পদ্মা সেতু প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীরা যাতে করোনায় আক্রান্ত না হন সে জন্য গত বছর করোনার শুরু থেকেই নেওয়া হয়েছে কঠোর সুরক্ষাব্যবস্থা। এ জন্য গত দেড় বছরে এ প্রকল্পে কাজ করা ৬ হাজারের অধিক কর্মীর মধ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ৩ জন। প্রকল্প এলাকায় অনুমতি ছাড়া বাইরের কারও প্রবেশের সুযোগ নেই। এখানে কর্মরত কেউ ছুটিতে গেলে ফেরার পর তাকে হাসপাতালে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে নেগেটিভ রিপোর্ট নিয়ে তবেই কাজে ফিরতে হয়।


    পদ্মা সেতুর কাজের অগ্রগতি সম্পর্কে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের সময়ের আলোকে বলেন, সেতুর অনেক কাজই এখন শেষ পর্যায়ে রয়েছে। পদ্মা সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক গাড়ি চলাচল ইতোমধ্যেই শুরু হয়েছে। কারণ প্রকল্পের কাজে ব্যবহৃত অনেক গাড়িই এখন ব্রিজের ওপর দিয়ে এপার থেকে ওপারে যাচ্ছে। ব্রিজের ওপরে পুরো রাস্তায় পিচ ঢালাইয়ের পর পরীক্ষামূলক গাড়ি চলাচল আগামী ডিসেম্বর নাগাদ করতে চাই আমরা। অর্থাৎ আগামী ডিসেম্বর নাগাদ পদ্মা সেতু গাড়ি চলাচলের মতো প্রায় উপযোগী হয়ে যাবে। এ সময়ের মধ্যে আমরা পদ্মা সেতুর সব স্ল্যাব, রেলিং, পিচ ঢালাইয়ের কাজ শেষ করতে চাই। তবে আমরা ২০২২ সালের মার্চের মধ্যে পদ্মা সেতুর শতভাগ কাজ শেষ করব এবং জুনে গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    প্রকল্প সূত্রে জানা গেছে, গত বছরের ১০ ডিসেম্বর সর্বশেষ অর্থাৎ ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতু পদ্মা নদীর দুই কূল স্পর্শ করে। সেতুর সড়ক অংশের ২ হাজার ৯১৭টি স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে ২ হাজার ৮৩১টি। বাকি আছে আর মাত্র ৮৬টি। ২ হাজার ৯৫৯টি রেল স্ল্যাবের সবই বসানো সম্পন্ন হয়েছে। ভায়াডাক্ট বসানোর কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। পদ্মা সেতুতে ৫ হাজার ৮৩৪টি শেয়ার পকেটের মধ্যে ইতোমধ্যে বসানো হয়েছে ১ হাজার ৯৭৯টি। মূল সেতু ও ভায়াডাক্ট মিলে রোডওয়েতে মোট ১২ হাজার ৩৯০টি প্যারাপেট ওয়াল বা রেলিং বসানো হবে। এর মধ্যে ৩ হাজার ৬০৬টি বসানো হয়েছে। রোডওয়েতে পানিনিরোধক একটি স্তর (ওয়াটার প্রুফ মেমব্রেন) বসানো হবে। এর ওপর সিমেন্ট ও পিচ ঢালাই হবে।

    দেওয়ান মো. আবদুল কাদের বলেন, সেতুর ওপরের রাস্তার পিচ ঢালাই আমরা এখনও আনুষ্ঠানিকভাবে শুরু করিনি। তবে পরীক্ষামূলকভাবে ৬০ মিটার রাস্তার পিচ ঢালাই করা হয়েছে। বর্ষা শেষ হলে আগামী নভেম্বর নাগাদ শুরু হবে আনুষ্ঠানিকভাবে রাস্তার পিচ ঢালাই। যে ৬০ মিটার রাস্তায় পিচ ঢালাই দেওয়া হয়েছে সে অংশটুকুও চূড়ান্ত ঢালাই হিসেবেই দেওয়া হয়েছে। আমরা আসলে দেখতে চাচ্ছি ঢালাই কেমন হবে বা কোনো সমস্যা দেখা দেয় কিনা।

    এদিকে মহামারি করোনা ও চলমান লকডাউনেও পদ্মা সেতুর কাজ চলছে পুরোদমে। গত বছরের ১৭ মার্চ থেকেই পদ্মা সেতু প্রকল্প এলাকাকে একেবারে সুরক্ষা বলয়ে আনা হয়েছে। এখানে বিদেশি কর্মী আছে ৮০০ জনের মতো। দেশি শ্রমিক আছে ৫ হাজার। এর মধ্যে ৩ হাজার শ্রমিককে করোনার টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। বাকি ২ হাজারের টিকা এখনও দেওয়া হয়নি। এদের টিকা না দেওয়ার কারণ হলো, এদের বয়স ২৫-এর নিচে। তবে সরকার টিকার বয়সসীমা আরও কমানোয় এখন বাকিদেরও টিকা দেওয়া হবে। ইতোমধ্যে তাদের টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে। চেষ্টা চলছে বিশেষ ব্যবস্থায় তাদের টিকা দেওয়ার ব্যবস্থা যাতে করা যায়।

    এ বিষয়ে দেওয়ান মো. আবদুল কাদের সময়ের আলোকে বলেন, করোনা ও লকডাউনের কারণে পদ্মা সেতুর নির্মাণকাজ থেমে না থাকলেও স্বাভাবিক সময়ের মতো কাজ করা যাচ্ছে না। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, পরিস্থিতি স্বাভাবিক থাকলে কাজের গতি আরও বেশি হতো। করোনার কারণে নির্মাণকাজের সামগ্রী আনা-নেওয়া কাজে কিছুটা বিঘ্ন ঘটছে।

    বিশেষ করে বিদেশ থেকে কেমিক্যালসহ বিভিন্ন উপকরণ আনতে জটিলতায় পড়তে হচ্ছে। যেমন ইংল্যান্ড থেকে কেমিক্যাল আসার কথা, কিন্তু যে কোম্পানি থেকে কেমিক্যাল নেওয়ার কথা ছিল করোনার কারণে সে কোম্পানি এখন বন্ধ। এভাবে বিভিন্ন দেশ থেকে কেমিক্যাল আনতে দুই থেকে তিন মাস দেরি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে প্রথমে যে দেশ থেকে আনার উদ্যোগ নেওয়া হয়, করোনার মধ্যে সে দেশের কারখানাটি বন্ধ হয়ে গেছে। পরে ভারত থেকে সে কেমিক্যাল আনতে হয়। কিন্তু এগুলো নতুন করে আনার উদ্যোগ নিতে তো সময় লেগে যায়। যেমন কয়েক মাস আগে অস্ট্রেলিয়া থেকে কেমিক্যাল আনার কথা ছিল, কিন্তু করোনার কারণে দেশটির সংশ্লিষ্ট কোম্পানির কারখানাটি বন্ধ হয়ে যায়। পরে সে কেমিক্যাল ইংল্যান্ড থেকে আনা হয়। এ ধরনের কিছু সমস্যা ছাড়া পদ্মা সেতুর নির্মাণকাজে আর কোনো বিঘ্ন ঘটছে না করোনায়।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬