বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি
দেশজুড়ে ১১ আগস্ট থেকে বিধি নিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ওই দিন থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।
শপিংমল, দোকানপাট, মার্কেট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া হোটেল-রেস্টুরেন্ট খোলা থাকবে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত।
রোববার করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে আরোপিত বিধিনিষেধ শিথিল করে এ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অনলাইন ডেস্ক