Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চাষাবাদের ছাড়পত্র পেলো ‘বঙ্গবন্ধু ধান’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১ ১৪:৪৮

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    চাষাবাদের ছাড়পত্র পেলো ‘বঙ্গবন্ধু ধান’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১ ১৪:৪৮

    চাষাবাদের ছাড়পত্র পেলো ‘বঙ্গবন্ধু ধান’

    উচ্চমাত্রার জিংক-সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান ব্রি ১০০-সহ ৬ জাতের ধান চাষাবাদের জন্য ছাড়পত্র দিয়েছে কৃষি মন্ত্রণালয়। বোরো মৌসুমে সারা দেশে চাষযোগ্য এই ৬ জাতের ধানের মধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবন করেছে ৫টি এবং অপর একটি উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। এ ছাড়াও কৃষি মন্ত্রণালয় দুই জাতের গম, এক জাতের পাট এবং দুই জাতের আখ চাষাবাদের জন্য ছাড়পত্র দিয়েছে।

    সম্প্রতি কৃষি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের বীজ অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বলাই কৃষ্ণ হাজরার সই করা প্রজ্ঞাপনটি ২৬ আগস্ট গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

    বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবন করা ধানগুলো হলো—বঙ্গবন্ধু ধান ব্রি ১০০, ব্রি ধান ৯৯, ব্রি ধান ৯৮, ব্রি ধান ৯৭ এবং ব্রি ধান ৯৬। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ধান হচ্ছে বিনা ধান-২৪। চাষের জন্য ছাড়পত্র দেওয়া বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (ডব্লিউএমআরআই) উদ্ভাবিত দুই জাতের গম হচ্ছে—ডব্লিউএমআরআই গম-৩ ও ডব্লিউএমআরআই গম-২। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত নতুন জাতের পাট হচ্ছে—বিজেআরআই দেশি পাট-১০। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিটিউ (বিএসআরআই) উদ্ভাবিত নতুন দুই জাতের আখ হচ্ছে—বিএসআরআই আখ-৪৮ ও বিএসআরআই আখ-৪৭।

    কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চাষের জন্য ছাড়পত্র পাওয়া ‘বঙ্গবন্ধু ধান’ ব্রি ১০০ একটি উচ্চমাত্রার জিংক-সমৃদ্ধ ধান। ব্রি ১০০ ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয়। বোরো মৌসুমে চাষযোগ্য এ ধানের গড় ফলন হেক্টরপ্রতি ৭ দশমিক ৭ টন। এ ধান উপযুক্ত পরিচর্যা ও অনুকূল পরিবেশে হেক্টরপ্রতি ৮ দশমিক ৮ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম বলে কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

    কৃষি মন্ত্রণালয়ের বীজ অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বলাই কৃষ্ণ হাজরা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ধানটি ব্রি উদ্ভাবিত ১০০তম ধান। এখন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী চলছে। একশ’তে একশ’ মিলে যাওয়ার কারণেই আমরা এই নামকরণের বিষয়টি বিবেচনা করি। বঙ্গবন্ধুর নামে কোনও কিছু করতে হলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি নিতে হয়। আপনারা জানেন, প্রধানমন্ত্রী ওই ট্রাস্টের সভাপতি। এ কারণে আমরা সেখানে আবেদন করে অনুমতি নিয়ে নামকরণটি চূড়ান্ত করেছি।’

    ধানটি উচ্চ ফলনশীল উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘এই ধানটির হেক্টরপ্রতি উৎপাদন প্রায় ৯ মেট্রিক টন। আমরা যদি কৃষকদের মাঝে এই ধানটি ছড়িয়ে দিতে পারি এবং তারা ব্যাপকভাবে চাষাবাদ করেন, তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নে এটি ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬