Journalbd24.com

শনিবার, ১১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আমিরাতে ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১ ১৮:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১ ১৮:২২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    আমিরাতে ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১ ১৮:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১ ১৮:২২

    আমিরাতে ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

    মুজিববর্ষ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বঙ্গবন্ধু স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন ডিসেম্বরের মধ্যেই হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মাণ করা এ স্কুল বিশ্বদরবারে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের অনন্য উদাহরণ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

    তিনি ২৯ আগস্ট রাস আল খাইমার বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। বর্তমান সরকার প্রবাসীবান্ধব এবং বাংলা সংস্কৃতি বিকাশের সরকার।

    সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল ফজল। যুগ্ম সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে সমিতি ও স্কুলের ব্যাপারে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা।

    বিশেষ অতিথি ছিলেন- সিআইপি ও আমিরাতের গোল্ডকার্ডপ্রাপ্ত আকতার হোসেন, বাংলাদেশ সমিতি শারজাহের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি, বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের অধ্যক্ষ হাবিবুর রহমান, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র আজমানের আহবায়ক ইবরাহিম আফলাতুন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনছুর সবুর।

    বঙ্গবন্ধুর বাংলাদেশ গঠন এবং সোনার বাংলা বিনির্মাণে অবদান সম্পর্কে বক্তব্য রাখেন প্রবাসী নেতাকর্মীরা। বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি জসিম উদ্দিন মল্লিক, নারীনেত্রী কাজী গুলশান আরা, নিশাত জাহান নিশু, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র আজমানের সদস্য সচিব কামাল হোসেন সুমন, বাংলাদেশ সমিতি ফুজাইরাহের সাবেক সহ-সভাপতি তপন সরকার, বাংলদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র উম আল কোয়াইনের সভাপতি সবুজ হাসান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন আমিরাতের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন।

    এ সময় সমিতির পথচলা আর কমিউনিটির উন্নয়নে ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন- সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন, ধর্ম সম্পাদক জয়নুল হক, ক্রীড়া সম্পাদক এমএ হামিদ, সহ-অর্থ সম্পাদক ইব্রাহিম কার্যনির্বাহী সদস্য মাঈনুদ্দিন মল্লিক, কার্যনির্বাহী সদস্য মুবিন গনিসহ অনেকে।

    অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে ১৫ আগস্ট ও ২১ আগস্ট নিহত সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

    খবর: যুগান্তর

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬