Journalbd24.com

শনিবার, ১১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আওয়ামী লীগ সরকারের সামনে তিন অগ্রাধিকার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    আওয়ামী লীগ সরকারের সামনে তিন অগ্রাধিকার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪৮

    আওয়ামী লীগ সরকারের সামনে তিন অগ্রাধিকার

    বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় তিনটি বিষয়কে বর্তমান আওয়ামী লীগ সরকার অগ্রাধিকার দিচ্ছে। এর মধ্যে মন্ত্রিসভায় কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের কাউন্সিল যথাসময়ে করে সাংগঠনিক কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আগামী সাধারণ নির্বাচনকে। এই নির্বাচনকে প্রশ্নাতীতভাবে অংশগ্রহণমূলক করতে কৌশলপত্র প্রণয়নের কথাও ভাবা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে খবর পাওয়া যাচ্ছে।

    গত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগসহ ১৪ দলের বিপরীতে বিএনপি, গণফোরামসহ ১৮ দলীয় জোট এই নির্বাচনে অংশ নিলেও তাদের অভাবনীয় পরাজয় ঘটে। আওয়ামী লীগ এককভাবেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ২০১৯ সালের ৭ জানুয়ারি সরকার গঠন করে। ৪৭ সদস্যের মন্ত্রিসভায় ২৪ জনকে মন্ত্রী, ১৯ জনকে প্রতিমন্ত্রী এবং তিন জনকে উপমন্ত্রী করা হয়। সর্বশেষ এক জনকে প্রতিমন্ত্রী করায় প্রতিমন্ত্রীর সংখ্যা এখন ২০। উল্লেখ্য, ১৯৭৫ সালের পর এই প্রথমবারের মতো আওয়ামী লীগ তাদের দলীয় মন্ত্রিসভা গঠন করে। মাঝে ক্ষুদ্র পরিসরে দপ্তর বদল ছাড়া বড় কোনো রদবদল মন্ত্রিসভায় হয়নি। সম্প্রতি অবশ্য মন্ত্রিসভায় কিছু রদবদলের সম্ভাবনার কথা বিভিন্ন ক্ষেত্রে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই যেহেতু এ বিষয়ে একক ও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাই এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব হয় না। তবে এবার অনেকে বলছেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং এর প্রেক্ষাপট তৈরি সম্পর্কিত বিষয় নিয়ে আওয়ামী লীগ ও সমমনা নির্বাচনি বন্ধু দলগুলোর কোনো কোনো নেতার পারস্পরিক পালটাপালটি মন্তব্য এবং অনেকের মন্ত্রিসভায় যোগদানের ইচ্ছা ইত্যাদি বিবেচনা করে মন্ত্রিসভায় নতুন মুখের জায়গা দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে কাউকে কাউকে মন্ত্রিসভা ত্যাগ করতে হতে পারে।

    অন্যদিকে সাংগঠনিক বিশৃঙ্খলা দূর করে দলকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ নির্বাচনের জন্য তৈরি করার উদ্দেশ্যে দলের মধ্যেও কিছু পরিবর্তনের তাগিদ রয়েছে। নিয়ম অনুযায়ী আগামী ডিসেম্বর মাসেই আওয়ামী লীগের কাউন্সিল করার কথা। তিন বছর মেয়াদি সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০১৯ সালের ২১ ডিসেম্বর। ঐ সম্মেলনে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহিদ সৈয়দ নজরুল ইসলামের পুত্র মরহুম সৈয়দ আশরাফুলকে বাদ দিয়ে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া যুবক ও তরুণদের প্রাধান্য দিয়ে দলের সাংগঠনিক কমিটি গঠন করা হয়। কিন্তু এতসব যুবক ও তরুণ নেতৃত্ব থাকার পরেও ৪৩ জেলায় কাউন্সিল করা সম্ভব হয়নি। যদিও করোনা মহামারি একটি বড় কারণ, তবু অনেকে বলছেন জেলায় জেলায় দলীয় কোন্দল বেড়েছে। কারো কারো বিরুদ্ধে অভিযোগ উঠেছে মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে বিএনপি ও জামায়াত-শিবিরকে প্রশ্রয় দেওয়ার। দলের ত্যাগী নেতা-কর্মীদের উপেক্ষা করে বিএনপিপন্থিদের নিয়ে নিজস্ব বলয় তৈরিসহ ত্যাগী নেতাকর্মীদের ওপর নির্যাতন করার অভিযোগও আছে বিস্তর। এসব কাজে যারা জড়িত, তাদের ক্ষমা করা হবে না মর্মে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু তাতেও অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি।

    অন্যদিকে আগামী সাধারণ নির্বাচন, যা ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা, সেই নির্বাচনও কীভাবে অংশগ্রহণমূলক করা যায়, তার একটি কৌশলপত্র প্রণয়নের তাগিদও রয়েছে সরকার ও দলের মধ্যে। কারণ বিগত নির্বাচনে বিএনপিসহ বিরোধী জোট অংশ নিলেও ভবিষ্যতে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে কি না, তা নিয়ে সংশয় বাড়ছে। ইতিমধ্যে তারা সংসদীয় উপনির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নির্বাচনও বয়কটের ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশন, প্রশাসনে রদবদল, সর্বোপরি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তাদের। এসব দাবি উপেক্ষা করে বা মিটিয়ে নিয়ে কীভাবে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখা যায়, তার একটি পূর্ণাঙ্গ কৌশলপত্র রচনার কথাও ভাবা হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬