Journalbd24.com

শনিবার, ১১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বোর্ডের অনুমোদন ছাড়াই ১১৬ কোটি টাকা লোপাট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১ ০৯:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১ ০৯:১৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    পিকের বান্ধবীর স্বীকারোক্তি

    বোর্ডের অনুমোদন ছাড়াই ১১৬ কোটি টাকা লোপাট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১ ০৯:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১ ০৯:১৯

    বোর্ডের অনুমোদন ছাড়াই ১১৬ কোটি টাকা লোপাট

    এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারের নির্দেশে অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে বোর্ডের অনুমোদন ছাড়াই ১১৬ কোটি টাকার বেশি ঋণ দেওয়া হয়। মর্টগেজ (বন্ধক) ছাড়া এফএএস ফাইন্যান্স থেকে এন্ডবি ট্রেডিংয়ের নামে ৩১ কোটি ও ওয়াকামা লিমিটেডকে ৮৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়। এ ছাড়া এক ঋণ গ্রহীতা পিকে হালদারের অপর বান্ধবী নাহিদা রুনাইকে ১৫ কোটি টাকা ঘুস দেন। যা দিয়ে নাহিদা শেয়ার ব্যবসায় করেন।

    বৃহস্পতিবার পিকে (প্রশান্ত কুমার) হালদারের বান্ধবী সুভ্রা রানী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই সুভ্রা এসব তথ্য উল্লেখ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান আসামিকে আদালতে হাজির করে স্বীকারোক্তি রেকর্ডের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    সুভ্রা বলেন, পিকে হালদারের নির্দেশে অস্তিত্বহীন প্রতিষ্ঠান লিপরো ইস্টারন্যাশনালকে বোর্ডের অনুমোদন ছাড়া ১১৬ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৮৯৭ টাকা দেওয়া হয়। পরে তার (পিকের) নির্দেশিত বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির হিসাবে টাকাগুলো পাঠানো হয়। শেয়ার ব্যবসা করার জন্য পিকে সিন্ডিকেটের সদস্য ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ঋণ গ্রহীতা স্বপন কুমার মিস্ত্রি ১৫ কোটি টাকা নাহিদা রুনাইকে ঘুস দিয়েছিলেন। যে অর্থ দিয়ে নাহিদা রুনাই শেয়ার ব্যবসা করেন।

    জবানবন্দিতে সুভ্রা আরও বলেন, নাহিদা রুনাই (পিকে হালদারের অপর বান্ধবী) ২০০৮ সালের ৮ আগস্ট আইআইডিএফসিতে অফিসার হিসাবে চট্রগ্রাম শাখায় যোগদান করেন। তখন আইআইএফডিসির এমডি ছিলেন আসাদুজ্জামান খান এবং ডিএমডি ছিলেন পিকে হালদার। সুভ্রা সেখানে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত চাকরি করেন। ২০১০ সালের ডিসেম্বরে আমি (সুভ্রা রানী) রিলায়েন্স ফাইন্যান্সে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে যোগদান করি। তখন আমার সরাসরি রিপোর্টিং বস ছিলেন পিকে হালদার। ২০১১ সালে রিলায়েন্স ফাইন্যান্সে মো. রাশেদুল হক এসভিপি হিসাবে যোগদান করেন। ২০১৫ সালের জুন মাসে রাশেদুল হক ইন্টারন্যাশনাল লিজিংয়ে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করেন। সুভ্রা বলেন, পিকে হালদার আমাকে ইন্টারন্যাশনাল লিজিংয়ে রাশেদুল হকের অধীনে চাকরি করতে বলেন। সেখানে ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আমি বিজনেস হেড হিসাবে চাকরি করি এবং অফিসিয়াল ঋণ ডকুমেন্টে স্বাক্ষর করি। ২০১৬ সালের ফেব্রুয়ারির পর এইচআর বিভাগের প্রধান হিসাবে যোগ দেই এবং শেয়ার ডিভিশনও দেখভাল করি।

    জবানবন্দিতে তিনি বলেন, ইন্টারন্যাশনাল লিজিংয়ে যোগদানের পরে কক্সবাজারের এক হোটেলে ছয় থেকে সাতবার মিটিং করেন। এ ছাড়া সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর আলম ও পিকে হালদারের সঙ্গে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্যাংককসহ বিভিন্ন ট্যুরে যান।

    ইন্টারন্যাশনাল লিজিংয়ের বিভিন্ন অফিসিয়াল কাজে আরও চার থেকে পাঁচবার দেশের বাইরে ট্যুর করেন। ভারতে কেনাকাটার জন্যই ১০ থেকে ১২ বার গিয়েছেন।

    সুভ্রা আরও বলেন, পিকে হালদারের নির্দেশেই মূলত বিভিন্ন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের ভিজিট প্রতিবেদন ছাড়াই এবং অনেক ক্ষেত্রে কোনো মর্টগেজ না নিয়েই ঋণ দেওয়া হতো। সেসব ক্ষেত্রে ব্যাংকিং রীতি-নীতির বাইরে আমিসহ এমডি রাশেদুল হক, আল মামুন সোহাগ, রাফসান রিয়াদ চৌধুরী ঋণ প্রপোজাল তৈরির পর ইন্টারনাল মেমোতে স্বাক্ষর দেই। পরবর্তীতে বোর্ডে ঋণ অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ওই অর্থ না পাঠিয়ে পিকে হালদারের মৌখিক নির্দেশে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবে পাঠান।

    সুভ্রা রানীর স্বামী সুব্রত দাস ছিলেন পিকে হালদারের বন্ধু। বুয়েটে তারা এক সঙ্গে লেখাপড়া করেছেন। সে সুবাদে বুয়েটের বিভিন্ন প্রোগ্রামে তার স্বামীর সঙ্গে গেলে পিকে হালদারের সঙ্গেও দেখা হয়। স্বামীর বন্ধু হওয়ায় পিকে হালদার প্রায়ই বাসায় আসতেন। এফএএস ফাইন্যান্স থেকে এন্ডবি ট্রেডিংয়ে কোনো প্রকার মর্টগেজ (বন্ধক) ছাড়াই ৩১ কোটি টাকা ও ওয়াকামা লিমিটেডকে ৮৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়। ওই ঋণের মধ্যে কয়েক কোটি টাকা সুভ্রা তার স্বামীকে দেন। ওই ঋণের বিষয়ে সুব্রত সবই জানতেন। ইন্টারন্যাশনাল লিজিংয়ে অর্থ আত্মসাতের ঘটনায় দুদক অদ্যাবধি ১৫টি মামলা করেছে। এসব মামলায় জড়িত অর্থের পরিমাণ প্রায় ১১০০ কোটি টাকা। এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আটজন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

     

    বিষয়:
    জাতীয়

    সংশ্লিষ্ট সংবাদ: জাতীয়

    ১২ মে, ২০১৯
    ঢাকায় অভিযান চালিয়ে ৪৬ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৩
    ১২ মে, ২০১৯
    দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
    ১২ মে, ২০১৯
    এবার মির্জা ফখরুলের আসনে নির্বাচন করবেন হিরো আলম
    ১২ মে, ২০১৯
    কঠোর সিদ্ধান্ত, আ.লীগে যোগদান নিষিদ্ধ ঘোষণা!
    ১২ মে, ২০১৯
    শেরপুরে ধড়মোকামে নদীর ওপর আরসিসি ব্রীজ নির্মাণের আশ্বাস দিলেন এমপি হাবিব
    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬