Journalbd24.com

রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • টিকা না পেয়ে ঢাকা মেডিক্যাল কেন্দ্রে প্রবাসীদের বিক্ষোভ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৩৩

    আরো খবর

    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    টিকা না পেয়ে ঢাকা মেডিক্যাল কেন্দ্রে প্রবাসীদের বিক্ষোভ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৩৩

    টিকা না পেয়ে ঢাকা মেডিক্যাল কেন্দ্রে প্রবাসীদের বিক্ষোভ

    করোনাভাইরাসের টিকা নিতে না পেরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কেন্দ্রে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

    আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের বহির্বিভাগ টিকা কেন্দ্রের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।

    বিক্ষুব্ধ প্রবাসীদের অভিযোগ, আজ শুক্রবার ঢামেক কেন্দ্রে টিকা গ্রহণের তারিখ ছিল তাঁদের। টিকা প্রত্যাশীদের অনেকেই রাজধানীর বাইরে এমনকি দূরের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসেন তাঁরা। অনেকে আত্মীয়-স্বজনের বাসায় ওঠেন। সেখান থেকে ভোরে টিকা কেন্দ্রে আসেন। কিন্তু ঢামেকের টিকা কেন্দ্রে কর্মরতরা জানান আজ টিকা দেওয়া হবে না। এরপর কবে যে টিকা দেওয়া হবে তাও  নির্দিষ্ট করে বলতে পারেন না। এখন টিকা নিতে না পারলে আবার নতুন করে গ্রাম থেকে আসতে হবে তাঁদেরকে। এ কারণে টিকার দাবিতে বিক্ষোভ করেন তাঁরা।

    বিক্ষুব্ধ প্রবাসীরা জানান, টিকা নিতে না পেরে ঢাকা মেডিক্যালের বহির্বিভাগে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা তাঁদেরকে হাসপাতাল সীমানার বাইরে বের করে দেন। এর পর তাঁরা পাশের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেখানে তাঁরা টিকার দাবিতে স্লোগান দিতে থাকেন। এর  কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা তাঁদেরকে তিন দিনের মধ্যে টিকার ব্যবস্থা করে দেবেন  আশ্বস্ত করলে তাঁরা যার যার বাসায় ফিরে যান।

    টিকা প্রত্যাশী প্রবাসীরা জানান, তাঁদের অধিকাংশ প্রবাসীর ভিসার মেয়াদ চলে যাচ্ছে। সবাই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোক। তাঁরা সবাই এজেন্সিতে টাকা দিয়ে রেখেছেন। কর্তৃপক্ষ তাদেরকে কোনো আশ্বস্তও করতে পারছে না কবে টিকা পেতে পারবেন। তাঁদের দাবি, যেন দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় প্রবাসীদের।

    ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমরা কোনো প্রবাসীকেই আজ প্রথম ডোজ টিকা দেওয়ার জন্য টিকা দেইনি। আজ যাঁরা এসেছেন তাঁদের আগের তারিখে টিকা নেওয়ার দিন ছিল। তখন তাঁরা বিভিন্ন কারণে আসতে পারেননি, এখন তাঁরা এসে টিকা নিতে চাচ্ছেন।

    নাজমুল হক আরো বলেন, আমাদের এখানে প্রথম ডোজ সিনোফার্মার আছে, তাঁদেরকে সিনোফার্মার টিকা নিতে অফার করেছি। বলেছি, আমাদের এখানে সিনোফার্মা চলছে, আপনারা এটা নিতে পারেন। কিছু প্রবাসী যাঁদের সিনোফার্মা নিলে চলে, যেমন থাইল্যান্ড, ওমান প্রবাসী, তাঁরা সিনোফার্মা নিচ্ছে। আর যাদের অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার ও মডার্না না নিলে চলবে না তাঁদেরকে আমরা বলেছি আপনারা খবর রাখেন, যখন সরকার এগুলো চালু করবে তখন আপনারা আসবেন।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সকালে টিকা নিতে না পারা প্রবাসীরা কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। পরে তাঁদেরকে বুঝিয়ে টিকা কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন হাসপাতালের পরিবেশ স্বাভাবিক।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬