Journalbd24.com

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সাড়া ফেলেছে 'থ্যাংক ইউ পিএম' ক্যাম্পেইন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০১:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০১:১৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সাড়া ফেলেছে 'থ্যাংক ইউ পিএম' ক্যাম্পেইন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০১:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০১:১৮

    সাড়া ফেলেছে 'থ্যাংক ইউ পিএম' ক্যাম্পেইন

    জন্ম থেকে প্রতিবন্ধী বাবু মিয়ার জীবনযাপন ছিল বেশ কষ্টকর। নানির কাছে মাগুরায় বেড়ে ওঠা বাবু এখনও ঠিকমতো কথা বলতে পারেন না। জমি-অর্থ কিছুই নেই তার, বহু কষ্টে তিনি কেনেন একটি স্মার্টফোন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানান তার অসহায়ত্বের কথা। এরপর হঠাৎ করেই আলাদীনের প্রদীপ ইচ্ছা পূরণের মতোই বাবু পেয়ে যান জমিসহ বাড়ি। প্রচণ্ড ভালোবাসা ও আবেগ নিয়ে তার এই স্বপ্ন পূরণের কথা এক ভিডিওবার্তায় জানান বাবু, যা ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

    'থ্যাংক ইউ পিএম' প্রচারাভিযানে সারাদেশ থেকে পাওয়া শত শত ভিডিওর মধ্যে এটিও একটি। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর বাইরে আওয়ামী লীগের ওয়েব টিম আয়োজন করে এই 'থ্যাংক ইউ পিএম' ক্যাম্পেইন। খবার বাসসের

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাকসিনে শেখ হাসিনার ভূমিকা, বিদ্যুৎ সুবিধা, আশ্রয়ণ প্রকল্পসহ যার যার এলাকার জীবনমান উন্নয়নে নির্মিত বিভিন্ন স্থাপনা নিয়েও ভিডিওচিত্র ধারণ করে পাঠানোর আহ্বান জানানো হয় এই ক্যাম্পেইনে। ভিডিও পাঠানো সবাই প্রধানমন্ত্রীকে তার এসব উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

    এই ধন্যবাদ জানিয়ে ভিডিও করা এক ব্যক্তি নীলফামারীর মনিরুজ্জামান মানিক। উত্তরা ইপিজেড এলাকা থেকে তার পাঠানো ভিডিও মেসেজে তিনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী, ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণের পর আপনি নীলফামারীতে উত্তরা ইপিজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুর্ভাগ্যজনকভাবে এর কার্যক্রম থেমে যায়, যখন ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে। এরপর আবারও ২০০৮ সালের পর আপনি ক্ষমতায় আসেন এবং এই প্রকল্পের কার্যক্রম গতি ফিরে পায়, যেখানে কাজের সুযোগ তৈরি হয়েছে ৫০ হাজার মানুষের।'

    অন্য এক ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্ষা চাকমা রাঙামাটি থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান হেলিকপ্টারের মাধ্যমে দ্রুততম সময়ে প্রান্তিক অঞ্চলগুলোতে টিকা সরবরাহের জন্য।

    আওয়ামী লীগ ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ 'থ্যাংক ইউ পিএম' কার্যক্রম প্রসঙ্গে বলেন, অনলাইনে অনেক গুজব ছড়িয়ে পড়ছে। অনেক সময় প্রধানমন্ত্রীকে টার্গেট করেও গুজব প্রচার করা হয়। 'থ্যাংক ইউ পিএম' তাদের এমন সব অপপ্রচারের মুখে এক চপেটাঘাত।

    তিনি আরও জানান, কোনো ধরনের সম্পাদনা না করে মূল ভিডিওচিত্রটি পাঠাতে উৎসাহিত করা হয় সবাইকে। তিনি বলেন, 'মাত্র ১৮ দিনের কাছাকাছি সময়ের মধ্যে সারাদেশ থেকে এক হাজারের বেশি ভিডিও এসেছে আমাদের কাছে। এই ভিডিওগুলো যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শেয়ার দেব আমরা।'

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬