৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৯ নভেম্বর
৪১ তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৯ নভেম্বর শুরু হবে। রোববার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪১তম বিসিএসের আবশ্যিক বিষয়সমূহের লিখিত পরীক্ষা আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশা পিএসসির ওয়েবসাইটে যথাসময়ে জানানো হবে।

অনলাইন ডেস্ক