Journalbd24.com

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চালের দাম একটু বেশি হলেও, অস্থিরতা নেই: কৃষিমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১ ১৭:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১ ১৭:২৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    চালের দাম একটু বেশি হলেও, অস্থিরতা নেই: কৃষিমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১ ১৭:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১ ১৭:২৮

    চালের দাম একটু বেশি হলেও, অস্থিরতা নেই: কৃষিমন্ত্রী

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্যের জন্য দেশে এখন আর হাহাকার নেই, খাদ্য সংকট নেই, তবে খাবারের দাম একটু বেশি। তিনি বলেন, চালের দাম একটু বেশি হলেও, চাল নিয়ে দেশে অস্থিরতা নেই।

    আজ শুক্রবার রাজধানীর খামারবাড়িতে বিশ্বখাদ্য দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    কৃষিমন্ত্রী বলেন, পণ্যের চাহিদা যদি বেশি হয় এবং সেই তুলনায় যদি সরবরাহ কম থাকে তাহলে পণ্যের দাম কিছুটা বাড়বেই। হাজার চেষ্টা করেও তখন দাম কমানো সম্ভব নয়। যেমন বর্তমানে আলুর দাম কম, এখন কি সিন্ডিকেট করে দাম বাড়ানো সম্ভব? তারপরেও আমরা সরবরাহ বৃদ্ধি এবং মনিটরিংয়ের মাধ্যমে চেষ্টা করি বাজার নিয়ন্ত্রণ করতে। যারা ব্যবসা করেন তারা আরও বেশি মুনাফা করতে চাইবেন এটাই স্বাভাবিক। সারা পৃথিবীতেই এমন হয়।   

    ড. মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, একটা জিনিস আমাদের সবাইকে বিবেচনায় নিতে হবে, প্রতিবছর ২৪ লাখ জনসংখ্যা বাড়ছে। পৃথিবীর বহু দেশে ২৪ লাখ মানুষ নেই। আবার আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। একই জমিতে শিল্প কলকারখানাও গড়ে তোলা হচ্ছে। দেশের উন্নয়নের ফলে মানুষের আয় বাড়ছে। জমি কমে যাওয়ার পরেও আমরা কিন্তু উৎপাদন বাড়িয়েছি। হাঁস-মুরগি এবং পশু পালন, মৎস্য চাষের ফলে খাদ্যের ব্যবহার এবং চাহিদা বেড়েছে।  

    তিনি বলেন, খাদ্যের দামের বিষয়টা আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। খাদ্যের আন্তর্জাতিক বাজার মূল্য স্থানীয় বাজারের ওপর প্রভাব বিস্তার করে। এখন আশ্বিন কার্তিক মাস, এই সময়ে দেশে মঙ্গা শুরু হতো, কিন্তু আমরা মঙ্গা নিয়ন্ত্রণ করতে পেরেছি। খাদ্যের জন্য দেশে এখন আর হাহাকার নেই, খাদ্যের সংকট নেই, তবে খাবারের দাম একটু বেশি। বর্তমান সময়ে একজন শ্রমিক কিংবা রিকশাওয়ালা একদিনের আয় দিয়ে ১০ থেকে ১২ কেজি চাল কিনতে পারেন। সেটা কিনতে পারেন বলেই দেশের মানুষের মধ্যে খাদ্য নিয়ে হাহাকার নেই, মানুষ না খেয়ে নেই। কুড়িগ্রাম নীলফামারী অঞ্চলের মানুষ এখন বলে দেশে মঙ্গা নেই আমরা ভালো আছি।  

    কৃষিমন্ত্রী আরও বলেন, খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ কিনা সেটা আমরা বলছি না, কিন্তু আমাদের দেশে খাদ্যের উৎপাদন বাড়ছে। চালের দাম একটু বেশি হলেও, চাল নিয়ে দেশে অস্থিরতা নেই।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬