Journalbd24.com

শনিবার, ১১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এক কোটি শিশুকে টিকা দেওয়া হবে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১ ১৮:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১ ১৮:৫৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    এক কোটি শিশুকে টিকা দেওয়া হবে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১ ১৮:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১ ১৮:৫৭

    এক কোটি শিশুকে টিকা দেওয়া হবে

    দেশে এক কোটির বেশি শিশুকে করোনাভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৩০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। এই কার্যক্রম শুরুর লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে ১২ থেকে ১৭ বছর বয়সী ১১১ শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

    গতকাল মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, পর্যায়ক্রমে এক কোটি শিশু টিকা পাবে। হাতে এখন ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আছে। সারাদেশে ২১টি জায়গায় টিকাদান কার্যক্রম চালানো হবে। ঢাকায় একটি বড় অনুষ্ঠানের মাধ্যমেও টিকা দেওয়া হবে।

    মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০, মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০, জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ এবং কাটিগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ জনসহ মোট ১২০ জন মাধ্যমিক শিক্ষার্থীকে পরীক্ষামূলক টিকা প্রদানে মনোনীত করা হয়। তাদের মধ্যে ১১১ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার আগে জন্মনিবন্ধন কার্ডের মাধ্যমে টিকা নিবন্ধন করে শিক্ষার্থীরা। টিকা দেওয়ার পর তাদের বিশ্রাম কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়। তাদের ১০ থেকে ১৪ দিন পর্যবেক্ষণ করা হবে।

    এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছেলেমেয়েরা স্কুলে আসছে। তারা যাতে করোনাভাইরাস থেকে নিরাপদ এবং সুরক্ষিত থাকে, সে জন্য পরীক্ষামূলকভাবে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হলো।

    এদিকে, করোনার টিকা দিতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তালিকা চেয়েছে সরকার। আগামী ১৮ অক্টোবরের মধ্যে এই তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এই নির্দেশনা দেন।

    মানিকগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোবাশ্বির রহমান রাফি ও জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার তোয়াকে দুপুর ১২টায় ফাইজারের টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

    প্রথম শিশু শিক্ষার্থী হিসেবে করোনার টিকা নিয়ে বেজায় খুশি রাফি। টিকা নেওয়ার পর সে জানায়, প্রথমে একটু ভয় ভয় লাগছিল। টিকা দেওয়ার পর খারাপ লাগেনি। প্রথম মেয়ে শিশুর টিকা নিয়ে তোয়া জানায়, স্কুল খোলার পর থেকে ভয়ে ভয়ে ক্লাস করেছি। এখন টিকা নিয়ে নিশ্চিন্তে ক্লাস করতে পারব।

    অভিভাবকরাও খুশি হয়েছেন তাদের সন্তানরা টিকা পাওয়ায়। তারা বলেন, নিরাপদে ক্লাস করতে শিশুদের করোনার টিকা দেওয়া হয়েছে। এতে তারা আতঙ্কে থাকবে না।

    মানিকগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লুৎফর রহমান জানান, প্রথম পর্যায়ে শহরের দুটি স্কুলের ৫০ জন করে ১০০ শিক্ষার্থীকে টিকা দেওয়ার সিদ্ধান্ত থাকলেও পরে বিশেষ বিবেচনায় মন্ত্রীর নামে স্থাপিত গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ ও সদর উপজেলার আটি গ্রামের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ জনসহ মোট ১২০ জনকে টিকা দেওয়ার জন্য মনোনীত করা হয়। মনোনীত অধিকাংশ শিক্ষার্থী উপস্থিত হলেও ৯ জন শিক্ষার্থীর জ্বরসর্দি থাকায় তাদের টিকা দেওয়া হয়নি। ১১১ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়েছে। তারা আগামী ১৪ দিন পর্যবেক্ষণে থাকবে।

    মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন বলেন, টিকা নেওয়ার পর কোনো শিশু যদি অসুস্থ বোধ করে কিংবা যদি কারও কোনো ধরনের উপসর্গ দেখা দেয়, তা পর্যবেক্ষণের জন্য মেডিকেল টিম ছিল। এ ছাড়া টিকা নেওয়া শিশুরা বাড়িতে যাওয়ার পর কোনো ধরনের সমস্যায় পড়ছে কিনা, সেদিকেও সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। টিকাপ্রাপ্ত শিশুদের সন্ধ্যা পর্যন্ত কোনো সমস্যা হয়নি বলে তিনি জানান।

    করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ বছরের ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু করে সরকার। এতদিন ১৮ বছরের কম বয়সী শিশুরা এই কার্যক্রমের বাইরে ছিল। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে ইতোমধ্যে পাঁচ কোটি মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। আগামী বছর জানুয়ারির মধ্যে দেশের ৫০ ভাগ মানুষকে করোনার টিকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সময়মতো টিকা সংগৃহীত হলে আগামী এপ্রিলের মধ্যে ৭০ থেকে ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়া যাবে। তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এখন সংক্রমণের হার ২.৪। মৃতের সংখ্যাও অনেক কম।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬