Journalbd24.com

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আর্থিক খাতের সব গ্রাহকের পরিচিতি হবে ডিজিটাল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১ ১৭:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১ ১৭:২৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    আর্থিক খাতের সব গ্রাহকের পরিচিতি হবে ডিজিটাল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১ ১৭:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১ ১৭:২৩

    আর্থিক খাতের সব গ্রাহকের পরিচিতি হবে ডিজিটাল

    দেশ থেকে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে আর্থিক খাতের সব গ্রাহকের পরিচিতি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় গ্রাহকদের পরিচিতিকে ডিজিটাল কেওয়াইসি বা ই-কেওয়াসি (নো ইউর কাস্টমার বা গ্রাহককে জানো) প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) রোববার বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

    এর আওতায় বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান, শেয়ারবাজারের বিনিয়োগকারী, বিমার গ্রাহকসহ আর্থিক খাতের গ্রাহকদের ই-কেওয়াইসি প্রণয়ন করা হবে। ২০০২ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন কার্যকর হওয়ার পর থেকে ব্যাংক হিসাব খুলতে গ্রাহকদের কেওয়াইসি নামে একটি ফরম পূরণ করতে হয়।

    এতে গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতি, আয়ের উৎস, লেনদেনের সীমাসহ নানা তথ্য থাকে। এসব তথ্য দিয়ে গ্রাহককে যেমন শনাক্ত করা যায়, তেমনি গ্রাহকের হিসাবে কোনো অস্বাভাবিক লেনদেন হলেও তা শনাক্ত করা সহজ হয়। বর্তমানে কেওয়াইসি বাধ্যতামূলক। এটি ম্যানুয়াল আকারে করা হয়। এখন এটিকে ডিজিটাল করা হচ্ছে। অর্থাৎ বোতাম টিপেই গ্রাহকের সব ধরনের তথ্য পাওয়া যাবে।

    সংশ্লিষ্টরা জানান, এই পদ্ধতি কার্যকর হলে কোনো গ্রাহকের হিসাবে অস্বাভাবিক লেনদেন হলে তা সহজেই শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। একই সঙ্গে আর্থিক খাত ব্যবহার করে টাকা পাচার বা সন্ত্রাসে অর্থায়ন বা দুর্নীতি করা কঠিন হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক থাকলে এসব ঠেকানো যাবে। কেননা দুর্নীতি বা পাচারের টাকা কোনো না কোনো একটা পর্যায়ে ব্যাংকিং চ্যানেলে আসে। তখন গ্রাহকের তথ্য বিশ্লেষণ করে এগুলো ঠেকানো সম্ভব হবে।

    ই-কেওয়াইসি আর্থিক খাতে এই ধরনের ঝুঁকি কমানোর জন্য বড় ধরনের ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশে ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকিং শুরু হয়েছে। একে নিরাপদ করতে ই-কেওয়াইসি শক্তিশালী ভূমিকা রাখবে। প্রাথমিকভাবে দেড় হাজার গ্রাহকের কেওয়াইসিকে ই-কেওয়াইসিতে রূপান্তর করে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে ৩ কোটি গ্রাহককে এর আওতায় আনা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬