Journalbd24.com

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ঢাকা-কলম্বোর মধ্যে চালু হচ্ছে ক্রুজ সার্ভিস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ১৫:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ১৫:৪৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ঢাকা-কলম্বোর মধ্যে চালু হচ্ছে ক্রুজ সার্ভিস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ১৫:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ১৫:৪৫

    ঢাকা-কলম্বোর মধ্যে চালু হচ্ছে ক্রুজ সার্ভিস

    বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে একটি ক্রুজ পরিষেবা চালুর কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রণালয়। একই সঙ্গে দু’দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা প্রস্তুত বলেও জানানো হয়েছে।

    শনিবার (৩১ অক্টোবর) শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    শ্রীলঙ্কান পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডেইলি মিরর জানায়, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম ও দেশটির পর্যটনমন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে দু’দেশের মধ্যে ক্রুজ সার্ভিস চালু করা হবে।

    শ্রীলঙ্কান পর্যটনমন্ত্রী রানাতুঙ্গা বলেন, বিমসটেক এবং সার্কের মতো আঞ্চলিক সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলে পর্যটন শিল্পের উন্নয়নে আরও মনোযোগ দেওয়া উচিত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর পর্যটনমন্ত্রীদের সম্মেলনের মাধ্যমে এসব দেশে যৌথ পর্যটন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

    বাংলাদেশের হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে পর্যটন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। সমঝোতা স্মারকের খসড়া তৈরি করা হয়েছে এবং শিগগিরই স্বাক্ষর হবে।

    উল্লেখ্য, চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সে সময় দু’দেশের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত হয়।

    শ্রীলঙ্কান পর্যটনমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাইকমিশনার বাংলাদেশের পর্যটন শিল্পের পুনরুজ্জীবনের জন্য শ্রীলঙ্কার পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের সহায়তা অপরিহার্য বলে উল্লেখ করেন এবং সেই প্রচেষ্টায় সহায়তা করার জন্য দেশটিকে অনুরোধ করেন। জবাবে মন্ত্রী রানাতুঙ্গা জানান, শ্রীলঙ্কা যেকোনো সময় এগিয়ে আসতে প্রস্তুত।

    ডেইলি মিরর জানায়, শ্রীলঙ্কান এয়ারলাইন্স বর্তমানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। বৈঠকে হাইকমিশনার বলেন, বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা ঢাকা ও কলম্বোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে প্রস্তুত।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬