Journalbd24.com

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ৫০তম জাতীয় সমবায় দিবস আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২১ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২১ ১৪:৩৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ৫০তম জাতীয় সমবায় দিবস আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২১ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২১ ১৪:৩৩

    ৫০তম জাতীয় সমবায় দিবস আজ

    শনিবার ৫০তম জাতীয় সমবায় দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে— ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।  জাতীয় সমবায় দিবস সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হয়।

    যথাযোগ্য মর্যাদায় সমবায় দিবস পালনে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ‘সমবায় পুরস্কার ২০২০’ প্রদান করা হবে। এছাড়া দেশব্যাপী জেলা-উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে দিনটি উদযাপন করা হবে।

    বর্তমানে দেশে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৩১৬টি। এসব সমবায় সমিতির সদস্য রয়েছেন এক কোটি ১৭ লাখ ৭ হাজার ৫১৪ জন। সমবায় সমিতির মূলধন ১৫ হাজার ৪৪২ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকা। সমিতির ভৌত সম্পদ রয়েছে তিন হাজার ৯০৮ কোটি ৬৯ লাখ ৪২ হাজার টাকা। বিনিয়োগকৃত সম্পদ এক হাজার ৭৫৫ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার টাকা। মজুত তহবিল এক হাজার ১১৪ কোটি ৯ লাখ ৪১ হাজার টাকা। অর্থাৎ সমবায় সমিতিগুলোর সর্বমোট ফান্ড হচ্ছে— ৬ হাজার ৭৭৮ কোটি ১৪ লাখ ৫১ হাজার টাকা। বিগত সময়ে সমবায় সমিতির মাধ্যমে প্রত্যক্ষভাবে ৯ লাখ ৬৩ হাজার ১৫১ জন মানুষের কর্মসংস্থান হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

    সম্প্রতি সমবায় অধিদফতর থেকে তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে সংসদীয় কমিটিতে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, দেশের সমবায় সমিতির ৩০ শতাংশই অকার্যকর। অবশিষ্ট ৭০ শতাংশ সমিতির মধ্যে প্রায় অর্ধেক অকার্যকর না হলেও কার্যক্রমের পরিধি তেমন বিস্তৃত নয়। ফলে অবদান দৃশ্যমান নয়। প্রতিবেদনে সমবায় খাতের সমস্যা হিসেবে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা অনুযায়ী জনবল স্বল্পতা ও সমিতি ব্যবস্থাপনায় অনাকাঙ্ক্ষিত স্থানীয় প্রভাবের কথা উঠে এসেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, আশির দশকে কৃষি সমবায় সমিতিগুলো খুবই কার্যকর থাকলেও বর্তমানে তা প্রায় নিষ্ক্রীয় অবস্থায় আছে। এছাড়া অন্যান্য সমিতির অবস্থাও একই ধরনের। তবে, মৎস্য সমবায় সমিতি, দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিডেট-সহ কিছু সক্রিয় সমিতিও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

    ‘সমবায় পুরস্কার-২০২০’ পেলেন যারা

    এবার ১০টি খাতে ১০টি সমবায়ী সংগঠন ও ব্যক্তিকে ‘জাতীয় সমবায় পুরস্কার ২০২০’ প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হচ্ছে— কৃষিভিত্তিক/সার্বিক গ্রাম উন্নয়ন সমবায়-কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাশিনাথপুর গ্রামের ‘দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’, সঞ্চয় ও ঋণদান/ক্রেডিট সমবায় সমিতি-চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামের দি বুড্ডিস্ট কো-অপারেটিব ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ভদস্ত শাসন রক্ষিত ভিক্ষু, দুগ্ধ সমবায়-সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লি., মহিলা সমবায়-ঢাকার নুরেরচালার বারিধারা মহিলা সমবায় সমিতি লি., মৎস্য সমবায়-খুলনার ডুমুরিয়া ‍উপজেলার থুকড়া গ্রামের জনতা আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লি., মুক্তিযোদ্ধা সমবায় ঢাকার মিরপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগাঁ খাঁন মিন্টু, মিরপুর থানা মুক্তিযোদ্ধা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লি., বিত্তহীন,ভূমিহীন সমবায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ভূমিহীন সমবায় সমিতি লি., যুব, বিশেষ শ্রেণি, তাঁতিসহ অন্যান্য পেশাভিত্তিক সমবায়-গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. এবং কর্মকর্তা, কর্মচারী, পরিবহন শ্রমিক কর্মচারী সমবায়-চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লি. (চক্রোসা)।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬