Journalbd24.com

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • প্রতিরক্ষা সহায়তায় বাংলাদেশ-ফ্রান্স ‘লেটার অব ইনটেন্ট’ সই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১ ১৪:৩২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    প্রতিরক্ষা সহায়তায় বাংলাদেশ-ফ্রান্স ‘লেটার অব ইনটেন্ট’ সই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১ ১৪:৩২

    প্রতিরক্ষা সহায়তায় বাংলাদেশ-ফ্রান্স ‘লেটার অব ইনটেন্ট’ সই

    প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদারে রাজি হয়েছে বাংলাদেশ ও ফ্রান্স। এই উদ্দেশ্য পূরণে উভয়পক্ষ প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি ‘লেটার অব ইনটেন্ট’ সই করেছে।

    প্যারিস সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিপক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকের পরে এক যৌথ ঘোষণায় বলা হয়, দুই দেশের অংশীদারিত্বে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয় আরো দৃঢ় করতে উভয় পক্ষ আগ্রহী।

    এ উদ্দেশ্যে প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়ে জোরালো সংলাপ ও সহযোগিতা বাড়াতে রাজি হয়েছে দুই দেশ। এছাড়া, উভয়পক্ষের চাহিদা ও তা পূরণের সক্ষমতার ওপর ভিত্তি করে প্রতিরক্ষা সামগ্রী কেনা সংক্রান্ত সহযোগিতা আরো বাড়ানো হবে।

    উল্লেখ্য, বাংলাদেশের ক্রমবিকাশমান অর্থনীতির সুযোগ নিতে চায় ফ্রান্স। একইসঙ্গে বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী যেমন: রাফাল বিমান, রাডারসহ অন্যান্য উপকরণ বিক্রি করতে চায় ইউরোপের এই দেশটি।

    ১৪ পয়েন্ট ঘোষণায় বলা হয়েছে, ইন্দো-প্যাসিফিক নিয়ে বাংলাদেশ ও ফ্রান্সের ভিশন এক এবং উভয়পক্ষ উন্মুক্ত, অবারিত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভূক্তিমূলক ইন্দো-প্যাসিফিক চায়।

    আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য উভয়পক্ষ একসঙ্গে কাজ করতে রাজি হওয়ার পাশাপাশি সমুদ্র নিরাপত্তা ও সুনীল অর্থনীতির ক্ষেত্রে আরো সহযোগিতা বাড়াতে রাজি হয়েছে।

    এদিকে সরকারি সংবাদ সংস্থা বিএসএস জানায়, শেখ হাসিনাকে এলিসি প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে একান্ত আলোচনা হয়। প্যারিসে প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারবাসের সিইও গুইলাম ফৌরি, ড্যাসল্ট এভিয়েশনের প্রেসিডেন্ট এরিক ট্র্যাপিয়ার এবং থ্যালেসের প্রেসিডেন্ট প্যাট্রিস কেইন বুধবার সৌজন্য সাক্ষাৎ করবেন। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লিও তার সঙ্গে দেখা করবেন।

    উল্লেখ্য, পার্লিও গত বছর বাংলাদেশ সফর করেছেন। এছাড়া ড্যাসল্ট এভিয়েশন ফ্রান্সের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল প্রস্তুতকারী সংস্থা।

    এ সফর প্রসঙ্গে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক মনে করেন, ফ্রান্সের সঙ্গে যেকোনও ধরনের সহযোগিতায় যুক্ত হলে বাংলাদেশের জন্য ভূ-রাজনৈতিক ঝুঁকি কম। এর কারণ হচ্ছে, উভয় দেশ যেমন ইন্দো-প্যাসিফিকে (আইপিএস) কাজ করছে তেমনি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগ দিয়েছে।

    তিনি আরো বলেন, আইপিএস ও বিআরআই বাংলাদেশের মতো দেশের উন্নয়নে পরিপূরক ভূমিকা পালন করবে। একইসঙ্গে আইপিএস-এ সম্পৃক্ত হলে বাংলোদেশের জন্য স্ট্র্যাটেজিক অপরচুনিটি তৈরি হবে।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬