Journalbd24.com

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিএনপি দেশে নষ্ট রাজনীতির চর্চা করছে: সেতুমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১ ১৬:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১ ১৬:২৪

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বিএনপি দেশে নষ্ট রাজনীতির চর্চা করছে: সেতুমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১ ১৬:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১ ১৬:২৪

    বিএনপি দেশে নষ্ট রাজনীতির চর্চা করছে: সেতুমন্ত্রী

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদে বলেছেন, স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির সাথে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি। বিএনপি এ দেশে নষ্ট রাজনীতির হোতা এবং নষ্ট রাজনীতির চর্চা করছে বলেই সময়টা তাদের কাছে নষ্ট মনে হচ্ছে।

    সেতুমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

    দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছে, আইনের শাসন নেই-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, প্রকৃতপক্ষে এখন বিএনপির রাজনীতিই দুঃসময় অতিক্রম করছে। সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট।

    বিএনপি ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন, রাজনৈতিক ও সংখ্যালঘু নির্যাতনে রেকর্ড গড়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন বিরোধী রাজনৈতিক দল হিসেবেও আগুন-সন্ত্রাস, হেফাজতি সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের যে নজির স্থাপন করেছে তা ফ্যাসিবাদকেও হার মানায়।

    সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আসলে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তারা ফ্যাসিবাদী মানসিকতাই বহন করে। অতীত-বর্তমান বিশ্লেষণ করলে দেখা যায় এ দেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে এবং সরকার হিসেবে বিএনপিই নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

    বিএনপি নেতাদের ধৈর্যচ্যুতি ঘটেছে এমনটা মন্তব্য করে, ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা পাওয়ার জন্য উগ্র বাসনা তাদের উন্মত্ত করে তুলেছে।

    বিএনপি এখন আত্মবিশ্বাস হারানো এক রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রতি দায়িত্বহীনতা এবং জনঘনিষ্ট ইস্যুতে তাদের দূরে অবস্থান করার নীতির কারণে জনগণই বিএনপিকে দূরে সরিয়ে রেখেছে।

    তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায়, কিন্তু নির্বাচনে যেতে চায় না, এটা বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড নীতি সর্বজনবিদিত। তারা গণতন্ত্রের কথা বলে অথচ অগণতান্ত্রিক ও চোরাগলি খোঁজে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে বিএনপি সক্ষমতা ও সাহস হারানো একটি রাজনৈতিক দল।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, মুক্ত চিন্তা ও সৃজনশীলতার পথ কে রুদ্ধ করেছে? কে আপনাদের কথা বলতে দিচ্ছে না? প্রমাণসহ বলুন। মুক্ত চিন্তা মানে তো গুজব-অপপ্রচার চালানো নয়। সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনার ভাঙা রেকর্ড বাজানো কি সৃজনশীলতা?

    তিনি বলেন, আসলে ক্ষমতাপাগল ও ক্ষমতাবিলাসী বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এখন বেসামাল ক্লান্ত ও অবসাদগ্রস্ত। বিএনপি নেতারা কখন কি বলছেন, কেন বলছেন,-তা তারা নিজেরাই জানেন না।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬