Journalbd24.com

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ‘খালেদা জিয়াকে দ্রুত বিদেশে যেতে দেওয়া হোক’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১ ১৪:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১ ১৪:২৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ‘খালেদা জিয়াকে দ্রুত বিদেশে যেতে দেওয়া হোক’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১ ১৪:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১ ১৪:২৬

    ‘খালেদা জিয়াকে দ্রুত বিদেশে যেতে দেওয়া হোক’

    খালেদা জিয়া খুবই অসুস্থ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার আবেদন করা হয়েছে। সরকারের কাছে আহ্বান, তাকে দ্রুত বিদেশে যেতে দেওয়া হোক। অন্যথায় সব দায় দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে।

    আজ মঙ্গলবার (১৬নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রধান খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্তে এখন তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আমরা সবাই জানি তাকে রাজনীতি থেকে দূরে রাখতে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে প্রথমে একটি পরিত্যাক্ত কারাগারে রাখা হয়। তখন তার কোনো চিকিৎসা হয়নি। পরে জনগণের চাপে  তাকে হাসপাতালে নেওয়া হয়।   তারও পর করোনা শুরু হলে ভয়ে তাকে বাসায় যাওয়ার অনুমতি দেয় সরকার। খালেদা জিয়া বর্তমানে খুবই অসুস্থ অবস্থায় সিসিইউতে আছেন। 

    মির্জা ফখরুল বলেন, আজকে যখন খালেদা জিয়া খুবই অসুস্থ তখন পত্রিকায় দেখছি তার পরিবার থেকে আবারও বিদেশে নেওয়ার আবেদন করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অবিলম্বে চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। কারণ এই নেত্রী গণতন্ত্রের নেত্রী, তার যদি কিছু হয়ে যায় তাহলে সব দায় এই সরকারকেই বহন করতে হবে। আমরা বলতে চাই, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, মানবতার স্বার্থে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেন।  

    দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, ডা. সিরাজউদ্দীন আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    2. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    3. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    5. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    6. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    7. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    সর্বশেষ সংবাদ
    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬